শীর্ষ নিউজ

রামগঞ্জে ১৫ আগষ্ট উপলক্ষে শোক র‌্যালী ও খাবার বিতরণ

রামগঞ্জে ১৫ আগষ্ট উপলক্ষে শোক র‌্যালী ও খাবার বিতরণ

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ১৫আগষ্ট উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মিলাদ মাহফিল,শোক র‌্যালী,আলোচনা সভা ও খাবার বিতরনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় এমপি আনোয়ার খানের ব্যাক্তিগত অর্থায়নে শোকদিবসের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় রামগঞ্জ পৌরসভার সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা শেষে একটি বিশাল শোক র‌্যালী রামগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে সমাপ্ত হয়। এসময় শোকসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ক.ম. রুহুল আমিনের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার:
আরও পড়ুন
জাতীয় শোকদিবসে খুবিতে ‘চেতনা ‘৭১’ এর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাতীয় শোকদিবসে খুবিতে ‘চেতনা ‘৭১’ এর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন চেতনা '৭১। আজ সকাল ১০.৩০ বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক ভবনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজন সূত্রে জানা গেছে, এ প্রতিযোগিতায় খুলনা শহরের বিভিন্ন স্কুল থেকে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি (ক) এবং ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণিতে (খ) মোট দুই ক্যাটাগরিতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে প্রধান বিচারক হিসেবে ছিলেন ভাস্কর্য ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক গৌতম চৌধুরী। ক-ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেছে যথাক্রমে হৃদিতা মাহিয়াত অভিশ্রুতি, সুমাইয়া আক্তার ও সায়মা আল মামুন:
আরও পড়ুন
জাতীয় শোক দিবসে ইবি প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

জাতীয় শোক দিবসে ইবি প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

ইবি সংবাদদাতা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাব। মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনটির সদস্যরা। এসময় সংগঠনটির সভাপতি আবু হুরাইরার নেতৃত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম রায়হান, দপ্তর সম্পাদক মনজুরুল ইসলাম নাহিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজাহারুল ইসলাম, কার্যনিবার্হী সদস্য নুর আলম, আবির হোসেন ও নাজমুল হুসাইনসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে বের হওয়া শোকর‌্যালিতে অংশ নেন সংগঠনটির সদস্যরা৷ র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে গিয়ে শেষ:
আরও পড়ুন
ইবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

ইবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

ইবি সংবাদদাতা: যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর এবং হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। এসময় জাতীয় পতাকা অর্ধনমিত করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে প্রশাসন ভবন চত্বর থেকে:
আরও পড়ুন
হিমাচলে ভূমিধস, নিহতের সংখ্যা বেড়ে ৫০

হিমাচলে ভূমিধস, নিহতের সংখ্যা বেড়ে ৫০

ভারতের হিমাচল প্রদেশে গত দুদিনের ভারী বর্ষণ ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও সাতজন। সোমবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন প্রদেশটির মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক ভিডিও ক্লিপে তিনি জানান, ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টায় উদ্ধার, অনুসন্ধান ও ত্রাণ কর্মসূচি চালু রয়েছে। বিগত দুই দিনের ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এক টুইটে সুখবিন্দর সিং বলেন, আমরা মান্দি জেলার সাম্বাল, পাদোঁহ গ্রাম থেকে দুঃখজনক সংবাদ পেয়েছি। সেখানে আকস্মিক বন্যায় ৭ জন ভেসে গেছেন। ভয়াবহ এই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টায় উদ্ধার, অনুসন্ধান এবং ত্রাণ:
আরও পড়ুন
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

 জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।  এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা:
আরও পড়ুন
বি.কে.বি ক্লাব এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ মুলক আলোচনা ও লিফলেট বিতরণ  

বি.কে.বি ক্লাব এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ মুলক আলোচনা ও লিফলেট বিতরণ  

লক্ষ্মীপুর জেলা'র অন্যতম সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন বি.কে.বি ক্লাব এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ অদ্য বিকাল ৩ ঘটিকায় উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা আক্তার, সহকারী শিক্ষক আক্তারুন নেছা, ফারহানা সুলতানা। আরো উপস্থিত ছিলেন, বি.কে.বি ক্লাবের সভাপতি মো:ইসমাইল খাঁন সুজন, বি.কে.বি ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাসুম, ক্লাবের সদস্য রাজু পাটোয়ারী, মো: রনি প্রমুখ। বি.কে.বি ক্লাবের সভাপতি মো: ইসমাইল খাঁন সুজন জানান, ২০১৬ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর ও গণগ্রন্থাগার অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত, এ সংগঠনটির ইতিমধ্যে ৩,৪০০:
আরও পড়ুন
জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত : তথ্যমন্ত্রী

জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত : তথ্যমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ৭৫’ এর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, হত্যার মাধ্যমে তিনি ক্ষমতা দখল করেন এবং খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিলেন বলে মন্তব্য করেছেন তথ‍্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে ঘাতকের হাতে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের সমাধিতে দলীয় শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘটিয়েছিল জিয়াউর রহমান, খালেদা জিয়ার জ্ঞাতসারে ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছিল তারেক রহমান এবং আজকে বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি করে। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়।:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করে বিনম্রশ্রদ্ধা জানানো হয়। সকাল সাড়ে ৯টায় জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।পরে জেলা প্রশাসক র্কাযালয়ে আলোচনা সভার আয়োজন করা হয় । এছাড়া জেলা ও উপজেলায় শোক দিবস উপলক্ষ্যে কাঙ্গালীভোজ. আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন পালন করে স্ব-স্ব উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা।
আরও পড়ুন
সাঈদীর গায়েবি জানাজার অনুমতি দেওয়া হবে না : ডিএমপি

সাঈদীর গায়েবি জানাজার অনুমতি দেওয়া হবে না : ডিএমপি

হামলা ও ভাঙচুরের বিষয়টি বিবেচনায় নিয়ে গায়েবি জানাজার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। মঙ্গলবার সকালে রাজধানীর মিন্টু রোডে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু এবং পরবর্তীতে জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়া সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গোলাম ফারুক বলেন, সোমবার আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী রাত ৮টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। তার লাশ নিয়ে জামায়াত-শিবির তাণ্ডব চালিয়েছে। তারা পুলিশের ওপর আক্রমণ করে, গাড়ি ভাঙচুর করে বেশ কয়েকজন সিনিয়র পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা করে। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহকে কেন্দ্র করে সোমবার রাতে জামায়াত-শিবিরের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.