ইবিতে এক শিক্ষকের কক্ষ দখলে অন্য শিক্ষকের বিরুদ্ধে তালা ভাঙার অভিযোগ
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. ভুপেশ চন্দ্র রায় (PLR) এর কক্ষের তালা ভাঙার অভিযোগ উঠেছে ফোকলোর স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. এরশাদুল হকের বিরুদ্ধে। রবিবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডরমিটরির ৩০৩ নং কক্ষে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় এস্টেট অফিসের প্রধান (ভারপ্রাপ্ত) শামসুল ইসলাম জোহা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ড. এরশাদুল ইসলাম ওই কক্ষ দখলের জন্য মিজান নামে এক কর্মচারীকে তালা ভাঙতে পাঠিয়েছিলো। আমরা বিষয়টি শুনেছিলাম। পরে প্রো-ভিসি স্যার, প্রক্টর এবং এস্টেটকে নির্দেশ দেন বিষয়টি সমাধানের জন্য। পরে আমরা মিটিং করে কক্ষে সিলগালা করেছি। বিষয়টি সমাধান হলে কক্ষ খুলে দেয়া হবে। এ বিষয়ে:
