শীর্ষ নিউজ

ইবিতে মাগুরা জেলা ছাত্রকল্যানের নেতৃত্বে নাহিদ, মেজবাহ

ইবিতে মাগুরা জেলা ছাত্রকল্যানের নেতৃত্বে নাহিদ, মেজবাহ

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাগুরা জেলা থেকে পড়তে আসা শিক্ষার্থীদের সংগঠন ‘মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নাহিদ পারভেজ মুন্না সভাপতি ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মেজবাহুল ইসলাম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনটির উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মেজবাহুল ইসলাম বলেন, মাগুরা জেলা থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হয়। বর্তমানে:
আরও পড়ুন
দাবি আদায়ে ইবি প্রশাসনকে কর্মকর্তাদের সাত দিনের আল্টিমেটাম

দাবি আদায়ে ইবি প্রশাসনকে কর্মকর্তাদের সাত দিনের আল্টিমেটাম

ইবি সংবাদদাতা: চাকুরী হতে অবসরের বয়সসীমা বৃদ্ধি, পোষ্যকোটার ভর্তিতে শর্ত শিথিল ও কর্মকর্তা কর্মচারীদের সেশন বেনিফিট বহাল রাখা সহ ১৬ দফা দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন কমিটি। উক্ত সময়ের মধ্যে দাবিসমূহ মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনেরও হুশিয়ারি দেওয়া হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপাচার্যের অফিসকক্ষে দাবি নিয়ে উপাচার্যের সাথে দাবি আদায়ে গঠিত ‘ন্যায্য অধিকার বাস্তবায়ন কমিটি’র আলোচনায় প্রশাসনকে এ সিদ্ধান্ত জানান আন্দোলনকারীরা। কর্মকর্তা সমিতির সভাপতি ও ন্যায্য অধিকার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এটিএম এমদাদুল আলম এ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গত ২৬ জুলাই থেকে ২ আগস্ট:
আরও পড়ুন
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে আজ দেশে ফিরেছে টাইগাররা। আসন্ন বিশ্বকাপের আগে আগামী ২১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজকে সামনে রেখে আজ দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে দীর্ঘ দিন পর দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। লিটন দাসকে অধিনায়ক করে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে টাইগার ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ খেলে আসা একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে বিসিবি। দলের নিয়মিত সব তারকাদের এই সিরিজে বিবেচনা করেনি নির্বাচকরা। বিশ্বকাপের জন্য অভিজ্ঞ ক্রিকেটারকে দিয়ে ঝুঁকি নিতে চাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিউইদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য দলে ফিরেছেন ওপেনার তামিম:
আরও পড়ুন
শিক্ষা ব্যবস্থার পরিবির্তন শেখ হাসিনার সময়েই হয়েছে: আনোয়ার খান এমপি

শিক্ষা ব্যবস্থার পরিবির্তন শেখ হাসিনার সময়েই হয়েছে: আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড.আনোয়ার হোসেন খান বলেছেন, দেশে শিক্ষা ব্যবস্থার যে আমূল পরিবর্তন হয়েছে, শিক্ষকদের যে আনুষঙ্গিক সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে, শিক্ষকরা যে মর্যাদা পেয়েছে অতীতের কোন সরকার কোন সময় এ মূল্যায়ন করেনি। বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জের কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনোয়ার খান এমপি আরও বলেন, শেখ হাসিনা সরকারের আমলে যতগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে, যতগুলো বিদ্যালয়ে আধুনিক ডিজিটাল ল্যাব চালু হয়েছে, যতগুলো বিদ্যালয়ে নতুন ভবন হয়েছে, শিক্ষকদের:
আরও পড়ুন
বগুড়া-রাজশাহী তারুণ্যের রোডমার্চ রোববার, থাকবেন মির্জা ফখরুল

বগুড়া-রাজশাহী তারুণ্যের রোডমার্চ রোববার, থাকবেন মির্জা ফখরুল

ফরিদ আহমেদ আবির,রাজশাহী: সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল রোববার বগুড়া থেকে নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত ‘তারুণ্যের রোডমার্চ’ করবে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এতে নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোডমার্চটি রাজশাহী এসে সমাবেশের মাধ্যমে শেষ হবে। এই রোডমার্চে বিপুলসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণের আশা করছেন বিএনপি নেতারা। রোডমার্চ উপলক্ষে শনিবার দুপুরে রাজশাহী নগরীর মালোপাড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুরুল ইসলাম নয়ন। সংবাদ সম্মেলনে বলা হয়, এখন যাঁদের বয়স ৩৩ বছর তাঁরাও জাতীয় নির্বাচনে ভোট দিয়ে একবারের জন্যও নিজেদের মতামত:
আরও পড়ুন
পাতানো নির্বাচন করতে দেওয়া হবে না: মির্জা ফখরুল

পাতানো নির্বাচন করতে দেওয়া হবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলার মাটিতে আর কোনো পাতানো নির্বাচন করতে দেওয়া হবে না। জনগণকে সাথে নিয়ে সে নির্বাচন প্রতিহত করা হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) তারুণ্যের রোডমার্চ রংপুর থেকে দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে সৈয়দপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। রোডমার্চটি ওইদিন বেলা দেড়টার দিকে সৈয়দপুর পথসভায় এসে মিলিত হয়। মির্জা ফখরুল বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মীকে আটক করে রাখা হয়েছে। নিম্ন আদালতে গেলে জামিন দেওয়া হয় না। মিথ্যা মামলায় দিনের পর দিন বিএনপির নেতাকর্মীদের কারাগারে রাখা হয়েছে। তিনি বলেন, আজকে রোডমার্চ শুরু হলো, আর এ কর্মসূচি সেদিন:
আরও পড়ুন
সেই এডিসি হারুন ও সানজিদা এখন কোথায়

সেই এডিসি হারুন ও সানজিদা এখন কোথায়

ছাত্রলীগ নেতাদের থানায় আটকে মারধরের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) হারুন অর রশীদ এখনও রংপুরের কর্মস্থলে যোগ দেননি। তবে, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিন ডিএমপির সদর দপ্তরে নিয়মিত অফিস করছেন বলে জানা গেছে। হারুন অর রশীদকে রংপুর রেঞ্জে বদলির চার দিন পেরিয়ে গেলেও তিনি এখনও সেখানে যোগদান করেননি বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) এস এম রশিদুল হক। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে তিনি সংবাদমাধ্যমকে জানান, হারুন অর রশীদ এখনও রংপুর রেঞ্জে যোগ দেননি। শুক্রবার হওয়ায় হয়তো তিনি আসেননি। আশা করছি তিনি অফিস ডেতে আসবেন। শুক্রবার হারুন অর রশীদ সংবাদমাধ্যমকে জানান, আমি এখনও ঢাকাতেই:
আরও পড়ুন
আ.লীগ কোনো ষড়যন্ত্র-পেশী শক্তিতে বিশ্বাস করে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আ.লীগ কোনো ষড়যন্ত্র-পেশী শক্তিতে বিশ্বাস করে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা (আওয়ামী লীগ) কোনো ষড়যন্ত্র ও পেশী শক্তিতে বিশ্বাস করে না। আমরা চাই জনগণের ভালোবাসা। আবারও নির্বাচন আসবে। সারাদেশেই একটাই আওয়াজ, শেখ হাসিনার বিকল্প নেই। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিকেএমইএ ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিডের সময় প্রধানমন্ত্রী কীভাবে সহযোগিতা করেছেন। তিনি শুধু আমাদের নেতা নন। তিনি বিশ্বের নন্দিত নেতা। কখনও তিনি মাদার অব হিউম্যানিটি, কখনও তিনি ভ্যাকসিন হিরো। তিনি এ দেশের জনগণকে ভালোবাসেন বলেই আমরা এ জায়গায় আসতে পেরেছি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করেন।:
আরও পড়ুন
রামগঞ্জে ফুটবল খেলার মাঠে সংঘর্ষ আহত-৮

রামগঞ্জে ফুটবল খেলার মাঠে সংঘর্ষ আহত-৮

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ১৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রম্মপাড়া দ্বীনিয়া মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার সকালে রামগঞ্জ থানা পুরিশের উপ- পরিদর্শক বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রাম্মপাড়া দ্বীনিয়া মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠে মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় যুবসমাজ। শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইসমাইল একাদশ ও তারেক একাদশ অংশগ্রহন করে। খেলা চলাকালে স্থানীয় ইউপি সদস্য এমরান হোসেনের:
আরও পড়ুন
নরসিংদীতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-৬, আহত ১৪

নরসিংদীতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-৬, আহত ১৪

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত ও ৯জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৬সেপ্টেম্বর) রাত আনুমানিক ২ টার দিকে শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী ও ইটাখোলা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. ইলিয়াস। নিহতরা হলেন, মাইক্রোবাসের ড্রাইভার, নারায়ণগঞ্জের শ্রী সাগর চন্দ্র (৩২), চাঁদপুর জেলার মতলবের ইজাদুল হক (৫০) ও তার ছেলে মোত্তাকিম (১৭)।তারা উভয়েই মাইক্রোবাসের যাত্রী। এঘটনায় আহত ৯জনকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। একইদিনে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.