ফরিদপুর জেলা প্রতিনিধি- অদ্য ২০-১০-২০২৩ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার কাপালীপাড়া সার্বজনীন পূজা মন্ডপ, চর হাজিগঞ্জ বাজার সার্বজনীন পূজা মন্ডপ ও তেলীডাঙ্গী সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন জনাব মো. কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর ও জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এসময় জেলা প্রশাসক মহোদয় পরিদর্শনকালে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার মহোদয়। পূজা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে। সকলকে সরকারি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান করেন। এ:
মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, একটি গোষ্ঠী ধর্মকে নিয়ে রাজনীতি করে, তবে আমরা ধর্ম ব্যবসায়ী না, আওয়ামীলীগ ধর্মকে নিয়ে রাজনীতি করে না। ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমরা সবাই একই মাটির সন্তান। তাই প্রতিটি ধর্মের মানুষের নিজেদের উৎসব পালনে বর্তমান সরকার সদা আন্তরিক। শুক্রবার রাতে নরসিংদীর মনোহরদী পৌর এলাকার ৭নং ওয়ার্ডের হিন্দু পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন,বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সরকার। আমাদের উন্নয়নে কোন ভেদাভেদ নেই। আমরা সকল ধর্মের মানুষের জন্য মসজিদ-মাদ্রাসা করে দিচ্ছি। যাতে তারা সুন্দরভাবে তাদের ধর্ম পালন করতে পারে। সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে:
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। কয়েক দিনের মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এতে সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়-১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই স্থানে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ছিল ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এরও আগে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ:
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত ধর্মশালায় মুখোমুখি হচ্ছে রোববার। তবে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল ভারত। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়া ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া খেলতে পারবেন না নিউজিল্যান্ডের বিপক্ষে। নিজের বলে ফিল্ডিং করার সময় পায়ে চোট পান পান্ডিয়া। এর পর আর বল করতে পারেননি তিনি। হাসপাতালে স্ক্যানও করানো হয়। যেখানে তার ইনজুরি ধরা পড়েছে। ডানহাতি এই পেস বোলার। দলের সঙ্গে ধর্মশালায় যাচ্ছেন না তিনি। পুনর্বাসনের জন্য বেঙ্গালুরুতে পাঠানো হয়েছে। সুস্থ হয়ে উঠলে ইংল্যান্ডের বিপক্ষে ২৯ অক্টোবর লখনৌ বিগ ম্যাচের আগে আবারও দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এদিকে শুক্রবার বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, পান্ডিয়া বাঁ পায়ের গোড়ালির ইনজুরির কারণে ধর্মশালায় যাচ্ছে:
ফিলিস্তিনের গাজাসহ অন্যান্য স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে নিহত ফিলিস্তিনিদের স্মরণে আজ শনিবার দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। ফিলিস্তিনে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। ইসরায়েলি হামলায় আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করেও দোয়া করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ দোয়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের:
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সেমিফাইনালে হেরে গেছেন। যে দল সেমিফাইনালে হেরে যায় তাদের সঙ্গে কোনো দল ফাইনাল খেলে না। আমরাও খেলব না। শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ রাসেল স্মরণে ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে এক সমাবেশে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ডিসেম্বরে কোয়ার্টার ফাইনালে হেরেছে। গত মাসে খালেদা জিয়াকে মুক্ত করতে যে আল্টিমেটাম দিয়েছিল সেই সেমিফাইনালেও তারা হেরে গেছেন। তাই হারা দলের সঙ্গে কোনো দল ফাইনাল খেলে না। তিনি বলেন, বিএনপি চাইলে আমরা যুবলীগ আর যুব মহিলা লীগকে পাঠাব। তাদের সঙ্গে খেলে দেখুক পারে কিনা। বিএনপির আন্দোলন গরুর মাঠেই মারা গেছে। হাছান মাহমুদ বলেন, যে:
অস্ট্রেলিয়ার রানের পাহাড় টপকাতে হলে নিজেদের গড়া বিশ্বরেকর্ডই ভাঙতে হত পাকিস্তানের। কিছুদিন আগে বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৪ রান তাড়া করে জয়ের সুখস্মৃতি আশাও জাগিয়েছিল বেশ। বড় লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে ইমাম আর আব্দুল্লাহ শফিকের দূর্দান্ত ব্যাটিংয়ে বেশ ভালোভাবে এগোচ্ছিল তারা। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত অজিদের বিপক্ষে জয় নিয়ে ফেরা হলো না বাবর আজমদের। পাকিস্তানের হয়ে বোলিংয়ে একাই ৫টি উইকেট শিকার করেন শাহীন আফ্রিদি। এছাড়া হারিস রউফ ৩টি ও উসামা মীর ১টি উইকেট লাভ করেন।
লক্ষ্মীপুর জেলার অন্যতম সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন বি.কে.বি ক্লাবের উদ্যোগে হিন্দু সম্প্রাদায়ের ধর্মীয় উৎস শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বী অর্ধশতাধিক পরিবারকে শাড়ি ও লুঙ্গি উপহার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, বি.কে.বি ক্লাবের সভাপতি মোঃইসমাইল খাঁন সুজন, সবুজ বাংলাদেশ এর সভাপতি শাহীন আলম,মানবতায় ধর্ম সেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি সংকর মজুমদার, মান্দারী মালাকার বাড়ী পূর্জা মণ্ডপের সাধারণ সম্পাদক বিপ্লব মালাকার। আরো উপস্থিত ছিলেন, বি.কে.বি ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক জয় চন্দ্র মজুমদার, বি.কে.বি পাঠাগার এর সাধারণ সম্পাদক আকাশ চন্দ্র দাস, রাজু পাটোয়ারী সহ অন্যান্য সদস্যবৃন্দ। বি.কে.বি ক্লাবের সভাপতি মোঃইসমাইল খাঁন সুজন জানান ২০১৬ সালে ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে এই কর্মসূচি পালন করে আসছে।:
ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিচার্স সোসাইটির (আইইউআরএস) ২০ সদস্য বিশিষ্ট ছাত্র উপদেষ্টা প্যানেল গঠন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সংগঠনটির আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস নীলা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই প্যানেলের অনুমোদন দেওয়া হয়। উপদেষ্টা প্যানেলের সদস্যরা হলেন- ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনজুরুল ইসলাম ও নাঈম মো. তাওহীদ, একই বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের তারেক রহমান, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ইসমাত জাহান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ খান ও মাসুদুর রহমান, ফোকলোর স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের সাজ্জাদ হোসাইন ও মৌসুমী খাতুন, অর্থনীতি বিভাগের আবু হুরাইরা ও নাজমুস সাকিব, বাংলা বিভাগের সাদিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের জান্নাতুল ফেরদৌস নীলা: