শীর্ষ নিউজ

লক্ষ্মীপুর-৩ উপ-নির্বাচন, নৌকার সমর্থনে লক্ষ্মীপুরে বিশাল মিছিল

লক্ষ্মীপুর-৩ উপ-নির্বাচন, নৌকার সমর্থনে লক্ষ্মীপুরে বিশাল মিছিল

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: আগামী ৫ নভেম্বর লক্ষ্মীপুর -৩ আসনের উপ-নির্বাচন, এরই মধ্যে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা।স্বল্প মেয়াদের এই নির্বাচন ঘিরে অন্য প্রার্থীদের প্রচারণায় বা গনসংযোগ দেখা না গেলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই উপনির্বাচনেও ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।পোস্টার ফেস্টুন গণ সংযোগ ছাড়াও চলছে নৌকার সমর্থনে মিছিল। তারই ধারাবাহিকতায় ২২ অক্টোবর (রবিবার) বিকেলে লক্ষ্মীপুর শহরে বিশাল একটি মিছিল বের করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের মুজিব চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে দক্ষিণ তেমুহনী গিয়ে শেয় হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক পিংকু, পৌর মেয়র মোজাম্মেল:
আরও পড়ুন
সন্তানের কথা ভেবে আর বিয়ে করবেন না অপু বিশ্বাস!

সন্তানের কথা ভেবে আর বিয়ে করবেন না অপু বিশ্বাস!

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। গ্ল্যামার আর অভিনয়গুণ দিয়ে সহজেই জায়গা করে নিয়েছেন দর্শকমনে। তবে সিনেমা জগতে জনপ্রিয় হলেও আলোচনায় বেশি থাকেন ব্যক্তিগত জীবন নিয়ে। ২০০৮ সালে গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায় ৮ বছর সংসারের পর ২০১৬ সালে কলকাতায় প্রথম সন্তানের জন্ম দেন অপু। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরের বছরই ছেলেকে নিয়ে টিভি চ্যানেলে হাজির হন এই নায়িকা। জানান, শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও সংসারের কথা। সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসতেই শাকিবের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্কে চিড় ধরা পড়ে। নানা নাটকীয়তার পরে ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি। এরপর থেকে:
আরও পড়ুন
দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অযোগ্য : হাইকোর্ট

দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অযোগ্য : হাইকোর্ট

দুর্নীতির মামলায় দুই বছরের ওপর সাজাপ্রাপ্ত আসামি সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য বলে মন্তব্য করে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এক রায়ে এ পর্যবেক্ষণ দিয়েছে। রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশ করা হয়েছে। পর্যবেক্ষণে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৬৬(২)(ডি) অনুচ্ছেদ অনুযায়ী আপিলকারীদের সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুবিধার্থে তাদের সাজা স্থগিত করার কোনো সুযোগ নেই। তারা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বা অংশগ্রহণের অযোগ্য।
আরও পড়ুন
মির্জা ফখরুলরা বাংলাদেশ নিয়ে কখনোই স্বপ্ন দেখেননি : তথ্যমন্ত্রী

মির্জা ফখরুলরা বাংলাদেশ নিয়ে কখনোই স্বপ্ন দেখেননি : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল কয়েকমাস আগে বলেছেন পাকিস্তানই ভালো ছিল। এখানে স্পষ্ট তিনি বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখেননি। তারা বাবাও একজন পাকিস্তান সমর্থিত মানুষ ছিলেন। এটা দিবালোকের মতো সত্য। আসলেই মির্জা ফখরুল বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন কিনা সেটাই বড় প্রশ্ন। তার বক্তব্য বলে তিনি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেননি। রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে 'বঙ্গবন্ধু সমগ্র' নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, যারা দেশটাই চায়নি তাদের নিয়েই বিএনপি গঠিত হয়েছে। মির্জা ফখরুলরা আসলে বাংলাদেশ নিয়ে কখনোই স্বপ্ন দেখেননি। যদি স্বপ্ন দেখতেন তাহলে পাকিস্তান ভালো:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ২২ অক্টোবর (রোববার) সকালে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুুরাইয়া জাহান। বিআরটিএ লক্ষ্মীপুর শাখার উদ্যোগে আয়োজিত অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিয়াংকা দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেহ পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহের নিগার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, বিআরটিএ লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো::
আরও পড়ুন
নেপালে ৬.১ মাত্রার ভূমিকম্প

নেপালে ৬.১ মাত্রার ভূমিকম্প

নেপালের রাজধানী কাঠমান্ডু ও এর আশেপাশে ৬.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ধাদিং জেলায়। এই ভূকম্পন বাগমতি ও গানদাকি প্রদেশের কয়েকটি জেলাতেও অনুভূত হয়েছে। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ভূকম্পন বাগমতি ও গানদাকি প্রদেশের কয়েকটি জেলাতেও অনুভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি। কাঠমান্ডু পোস্ট'র প্রতিবেদনে আরও বলা হয়, তিব্বতীয় ও ভারতীয় টেকটনিক প্লেটের ভাঁজে নেপালের অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এই প্লেট দুইটি:
আরও পড়ুন
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি : স্বরাষ্ট্র্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে। তারা এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা কিভাবে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করেছে তা জনগণ দেখেছে। তাই জনগণ বিএনপির ডাকে এখন আর কোনভাবেই সাড়া দিচ্ছেনা। বিএনপি এখন হুংকার দিচ্ছে সব অচল করে দেবে। আবার অগ্নিসন্ত্রাস করবে, আবার মানুষ হত্যা করবে। এসব হুমকি-ধমকী এদেশের মানুষ পছন্দ করেনা। এদেশের মানুষ জঙ্গীবাদ সন্ত্রাসবাদ এসবকে চিরতরে প্রত্যাখ্যান করেছে। কাজেই যদি বিএনপি অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যার মতো কিছু করতে চায় জনগনই তাদের প্রতিহত করবে, জনগন তাদের এসবের জবাব দেবে। যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে সরকারের:
আরও পড়ুন
রামগঞ্জে বাস চাপায় পথচারীর মৃত্যু

রামগঞ্জে বাস চাপায় পথচারীর মৃত্যু

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জননী বাস চাপায় আবদুর রহিম (৪০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এসময় সড়কের উপর থাকা স্বাধীন বাংলা নামের তিনটি বাসও ক্ষতিগ্রস্থ হয়েছে দূর্ঘটনা কবলিত বাসটির ধাক্কায়। ২১অক্টোবর (শনিবার) বিকাল ৪টায় রামগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকায় এঘটনা ঘটে। রামগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। বাস চাপায় মৃত আবদুর রহিম রামগঞ্জ পৌর নন্দনপুর গ্রামের আবদুস সোবহান ব্যপারী বাড়ীর প্রকাশ (চৌকিদার বাড়ী) মৃত আবুল খায়েরের ছেলে ও দুই সন্তানের জনক। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেগমগঞ্জ থেকে যাত্রী নিয়ে জননী পরিবহনটি (ঢাকা মেট্রো-জ ১৪২৫৮৯) দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রন হারিয়ে রামগঞ্জ বাস টার্মিনালের সামনের সড়কে অবস্থানরত চট্টগ্রামগামী স্বাধীন:
আরও পড়ুন
বিয়ের নামে প্রতারণা, কলেজছাত্রীর অনশন

বিয়ের নামে প্রতারণা, কলেজছাত্রীর অনশন

রাজশাহী প্রতিনিধি: বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তুলেন দুর্গাপুর উপজেলার ফিরোজ আহম্মেদ (২৪) নামের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থী। তারপর বাসা ভাড়া নিয়ে ওই কলেজছাত্রীর সঙ্গে থাকতে শুরু করেন বগুড়ার সদর মাটিঢালি এলাকার একটি বাসায়। এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যায় ফিরোজ আহম্মেদ। এমন অভিযোগে শনিবার বেলা ১২টার দিকে অভিযুক্ত ফিরোজের বাড়িতে অবস্থান নেয় ওই কলেজছাত্রী (২২)। অভিযুক্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ফিরোজ আহম্মেদ রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। প্রায় দুই ঘন্টা অবস্থান নেওয়ার পর অভিযুক্ত প্রেমিক ফিরোজের বাড়ির লোকজন ওই কলেজছাত্রীকে জোরপূর্বক তাড়িয়ে দেয়। বিষয়টি টেরপেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় ফিরোজ। ভুক্তভোগী ওই কলেজছাত্রী:
আরও পড়ুন
রাজশাহীতে ছিনতাই ও মাদক কারবারিরা ধরাছোঁয়ার বাইরে

রাজশাহীতে ছিনতাই ও মাদক কারবারিরা ধরাছোঁয়ার বাইরে

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীতে ক্রমশ ছিনতাই ও বিভিন্ন অপরাধ প্রবণতা বাড়ছে। কিছুতেই নিয়ন্ত্রণে নিয়ে আসা যাচ্ছে না ছিনতাই চক্র কে। পুলিশের নানান কার্যক্রম ও তদারকির পরও কেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তা নিয়ে জনমনে চলছে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ। দিনদিন শান্তশিষ্ট রাজশাহী মহানগরী যেন ছিনতাইকারী ও মাদক  কারবারিদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। অনেকের ধারণা আইনের যথাযথ প্রয়োগের অভাব ও ক্ষমতাশীল দের ছত্রছায়ায়  থাকার কারণে অপরাধীদের ধরা ছোয়ার বাইরেই থেকে যাচ্ছে। সরকার যখন সারা দেশে মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলেরেন্স ঘোষণা করেছে ঠিক সে সময়ই রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনদিন অবনতি সাধারণ জনগণের মনে ভীতি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.