শীর্ষ নিউজ

২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে দেশের সব কোচিং সেন্টার ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৫ জুন) সচিবালয়ে এ বিষয়ে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩০ জুন থেকে শুরু হবে। গত ২ এপ্রিল চলতি বছরের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়।‌  সূচি অনুযায়ী, ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ৩০ জুন শুরু হবে। প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১১ আগস্ট। আর:
আরও পড়ুন
সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে ২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে। এ সংক্রান্ত রিটের চূড়ান্ত শুনানি নিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ বুধবার হাই কোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মো. মুনসুরুল হক চৌধুরী। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) সাইফুজ্জামান জামান। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে ২০১৮ সালের:
আরও পড়ুন
দ্বাদশ সংসদের বাজেট অধিবেশন শুরু আজ

দ্বাদশ সংসদের বাজেট অধিবেশন শুরু আজ

দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ও ২০২৪ সালের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বুধবার। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।   আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করার কথা রয়েছে। এই বাজেট অধিবেশন হবে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন।
আরও পড়ুন
মেয়েকে কানাডা পাঠিয়ে ভাতিজা সৌরভকে বাসায় ডেকে এনে হত্যা!

মেয়েকে কানাডা পাঠিয়ে ভাতিজা সৌরভকে বাসায় ডেকে এনে হত্যা!

চাচাতো বোন ইসরাত জাহান ইভাকে গোপনে বিয়ে করায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওমর ফারুক সৌরভকে বাসায় ডেকে নিয়ে হত্যা করেন চাচা ইলিয়াস উদ্দিন ও তার শ্যালক আহাদুজ্জামান ফারুক। এরপর মরদেহ চারখণ্ড করে লাগেজে ভরে ময়মনসিংহ সদরের মনতলা ব্রিজের নিচে ফেলে দেন। ইলিয়াসসহ গ্রেফতার তিনজনের কাছ থেকে এমন তথ্য পেয়েছে পুলিশ। তাদের গ্রেফতারের পর উদ্ধার করা হয়েছে হত্যার পর মরদেহ গুমে ব্যবহৃত প্রাইভেটকারটি। পুলিশ জানায়, ইলিয়াস ও তার শ্যালক ফারুক মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আর গোপনে বিয়ে করা চাচাতো বোন ইভা সম্পর্কেও বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এ হত্যাকাণ্ডে এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই তিনজনের মধ্যে সৌরভের চাচা ইলিয়াস উদ্দিন রয়েছে। হত্যাকাণ্ডের:
আরও পড়ুন
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সব দেশের প্রতি আহ্বান জাতিসংঘের

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সব দেশের প্রতি আহ্বান জাতিসংঘের

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সব সদস্যরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল। স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের এক সপ্তাহ পর এই আহ্বান জানাল জাতিসংঘের বিশেষজ্ঞ দলটি। খবর রয়টার্স। জাতিসংঘের ফিলিস্তিন অঞ্চলের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা অ্যালবানিজও রয়েছেন জাতিসংঘের এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটিতে। সোমবার (৩ জুন) এক বিবৃতিতে বিশেষজ্ঞরা বলেছেন, গত দশকের পর দশক ধরে ফিলিস্তিনের জনগণ তাদের মুক্তি ও স্বাধীনতার দাবিতে যে ন্যায্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এই স্বীকৃতি তাকে আরও গতিশীল করবে। বিবৃতিতে বিশেষজ্ঞরা আর বলেছেন, ফিলিস্তিন এবং পুরো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের পূর্বশর্ত হলো রাফায় সামরিক অভিযান বন্ধ করা এবং গাজায় শিগগিরই যুদ্ধবিরতি ঘোষণা করা; আর:
আরও পড়ুন
নতুন সময় সূচিতে চলবে সরকারি অফিস

নতুন সময় সূচিতে চলবে সরকারি অফিস

দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। ঈদুল আজহার পর নতুন সূচি ধরে চলবে সরকারি অফিস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩ জুন) মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এতথ্য জানিয়েছেন। নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে নামাজের বিরতি। এখন সরকারি অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
আরও পড়ুন
একাদশে ভর্তি আবেদনে জটিলতা নিরসনে নতুন নির্দেশনা

একাদশে ভর্তি আবেদনে জটিলতা নিরসনে নতুন নির্দেশনা

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনের সময় যারা এসএমএস পাননি এবং লগ ইন করতে পারেননি, তাদেরকে পুনরায় এ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে এ নির্দেশনো দেওয়া হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, গত ২৯ থেকে ৩০ মে তারিখের মধ্যে এসএমএস গেইটওয়ের সমস্যার কারণে যারা সাইন আপ করা সত্ত্বেও এসএমএস পাননি এবং লগ ইন করতে পারেননি, তাদেরকে পুনরায় সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর লগ ইন করার জন্য অনুরোধ করা হয়েছে। এর আগে রোববার (২ জুন) জানানো হয়, একাদশ শ্রেণিতে ভর্তি ফি পরিশোধে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য এখন থেকে অনলাইনে সহজেই ফি পরিশোধ করা:
আরও পড়ুন
আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। শুক্রবার (৩১ মে) মো. নুরুল আলম (৬১) মক্কায় মারা যান। তার বাড়ি কক্সবাজারের রামুতে। এ নিয়ে সৌদি আরবে বাংলাদেশের নয়জন হজযাত্রী মারা গেলেন। হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫৫ হাজার ১১৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। রোববার (২ জুন) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। শনিবার (১ জুন) রাত আড়াইটা পর্যন্ত সর্বমোট ৫৫ হাজার ১১৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫১ হাজার ৩৬৯ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে:
আরও পড়ুন
সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্তরা

সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্তরা

সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এ লক্ষ্যে ১৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শিক্ষক-কর্মচারীদের কল্যাণ তহবিল ও অবসর-সুবিধার বিদ্যমান জটিলতা স্থায়ীভাবে নিরসন এবং তাঁদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে একটি প্রতিবেদন তৈরি ও সুপারিশ করবে ওই কমিটি। এরপর সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলামকে এই কমিটির আহ্বায়ক করে করা হয়েছে। ওই কমিটি আজ রোববার প্রথম সভায় বসবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি:
আরও পড়ুন
কানাডাকে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ সূচনা

কানাডাকে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ সূচনা

নবম টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র। ম্যাচটিতে কানাডার দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে দাপুটে জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে স্বপ্নের পথে একধাপ এগিয়ে থাকলো আমেরিকানরা। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে কানাডা। লক্ষ্য তাড়ায় ৭ উইকেট ও ১৪ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে মোনাঙ্ক প্যাটেলের দল। লক্ষ্য তাড়ায় ইনিংসের শুরুতেই হোঁচট খেয়েছে যুক্তরাষ্ট্র। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন স্টিভেন টেইলর ও মোনাঙ্ক প্যাটেল। তবে রানের খাতা খোলার আগেই এ জুটিতে আঘাত হানেন কলিম সানা। প্রথম ওভারের দ্বিতীয় বলেই স্টিভেন টেইলরকে লেগ বিফোরের ফাঁদে (এলবিডব্লিউ):
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.