শীর্ষ নিউজ

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১৭ জুন

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১৭ জুন

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামী ১৭ জুন (সোমবার)। আজ শুক্রবার (৭ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। এতে বলা হয়, সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯:
আরও পড়ুন
এইচএসসির প্রবেশপত্র পাওয়ার তারিখ প্রকাশ

এইচএসসির প্রবেশপত্র পাওয়ার তারিখ প্রকাশ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র আগামী ১০ জুন দেওয়া শুরু হবে, শেষ হবে ১১ জুন। এই প্রবেশপত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিতরণ করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এক চিঠিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞাপন প্রবেশপত্রে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য অবশ্যই ২৩ থেকে ২৭ জুনের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্ধারিত ছক অনুযায়ী আবেদন করে ঠিক করে নিতে হবে। চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র উল্লিখিত সময়সূচি অনুযায়ী বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো:
আরও পড়ুন
সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাস

সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাস

পাকিস্তানের পেস আক্রমণকে যেনতেন নয়, বিশ্বসেরা বলেছিলেন সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। শাহীন শাহ আফিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ ও হ্যারিস রউফের এই আক্রমণকে নিষ্ক্রিয় করে দিলো যুক্তরাষ্ট্র। রোমাঞ্চরক লড়াইয়ে ম্যাচ সুপার ওভারে নেওয়ার পর পাকিস্তান বধ করলো তারা। বাবর আজমরা যত তাড়াতাড়ি পারে, এই হার ভুলে যেতে চাইবে। ১৬০ রানের লক্ষ্যে নেমে দারুণ শুরু করে যুক্তরাষ্ট্র। প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৪ রান তুলেছিল তারা। স্টিভেন টেলর ১৬ বলে ১২ রান করে পাকিস্তানের প্রথম শিকার হন। নাসিম শাহ তাকে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ বানান। তারপর মোনাঙ্ক প্যাটেল ও আন্দ্রিয়েস গাওস যেন পাকিস্তানের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন। ১৩তম ওভারে দলীয় স্কোর:
আরও পড়ুন
কত টাকা আয় হলে কর দিতে হবে

কত টাকা আয় হলে কর দিতে হবে

জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এই বাজেটে করমুক্ত আয়সীমা আগের মতো সাড়ে ৩ লাখ টাকাই থাকছে। অর্থাৎ কোনো ব্যক্তির বার্ষিক আয় ৩ লাখ ৫০ হাজার টাকার বেশি হলে তাকে আয়কর দিতে হবে। তবে নারীদের করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা। বৃহস্পতিবার (৬ই জুন) জাতীয় সংসদে বাজেট উত্থাপনকালে এমন প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেটে বার্ষিক সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত শূন্য শতাংশ কর আরোপ হবে। পরবর্তী ১ লাখ টাকার জন্য ৫ শতাংশ কর দিতে হবে। পরের ৪ লাখ বৃদ্ধিতে আরও ৫ শতাংশ বাড়িয়ে ১০ শতাংশ কর ও ৫ লাখ:
আরও পড়ুন
একনজরে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট

একনজরে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করা শুরু করেন। এটি দেশের ৫৩তম, আওয়ামী লীগ সরকারের ২৫তম এবং অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা হলো আজ। জাতীয় সংসদে ‘সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার’ শীর্ষক প্রস্তাবিত এ বাজেটের আকার ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা। যা আগের অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে ৩৬ হাজার কোটি টাকার বেশি। চলতি অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি:
আরও পড়ুন
যেসব পণ্যের দাম বাড়ছে-কমছে

যেসব পণ্যের দাম বাড়ছে-কমছে

 ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের আমদানিতে শুল্ক কমানো হয়েছে। একইসঙ্গে বেশ কিছু পণ্যের আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে। ফলে বাজেট পাস হলে এসব পণ্যের দামে পরিবর্তন আসবে। বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। যেসব পণ্যের দাম বাড়বে প্রস্তাবিত বাজেটে (২০২৪-২৫) তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে বাড়ছে বিড়ি-সিগারেট ও জর্দার দাম। বিড়ি-সিগারেট-জর্দা প্রস্তাবিত বাজেটে (২০২৪-২৫) তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে বাড়ছে বিড়ি-সিগারেট ও জর্দার দাম। সিগারেট ও এ জাতীয় পণ্যের সম্পূরক:
আরও পড়ুন
সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে

সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে সতর্কতা সংকেত। বৃহস্পতিবার (৬ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ করিব জানিয়েছেন, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। শুক্রবার (৭ জুন) সকাল:
আরও পড়ুন
বিকেল ৩টায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন

বিকেল ৩টায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন

বৃহস্পতিবার (৬ জুন) সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। এবারের বাজেটের আকার হচ্ছে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা ৷ এ বাজেট উপস্থাপনের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রস্তাবিত বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন হবে। এ লক্ষ্যে দুপুর ১২টায় এ বৈঠক শুরু হবে। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেল ৩টায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদে বাজেট উত্থাপন করবেন। এটি আওয়ামী লীগের টানা চতুর্থবারের সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট। জাতীয় সংসদে উত্থাপনের পর প্রস্তাবিত এ বাজেটের ওপর সরকারি ও বিরোধীদলের সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৩০:
আরও পড়ুন
নরেন্দ্র মোদীর শপথ: শুক্রবার ভারত যাচ্ছেন শেখ হাসিনা

নরেন্দ্র মোদীর শপথ: শুক্রবার ভারত যাচ্ছেন শেখ হাসিনা

টানা তৃতীয়বার বিজয়ী ভারতের সদ্য সাবেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তার মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামী শুক্রবার (৭ জুন) ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এর আগে গত বুধবার (৫ জুন) রাতে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী।
আরও পড়ুন
বাজেটে প্রতিফলন থাকছে নির্বাচনী ইশতেহারের

বাজেটে প্রতিফলন থাকছে নির্বাচনী ইশতেহারের

বর্তমান সরকারের প্রথম বাজেট ঘোষণা হবে আগামীকাল বৃহস্পতিবার। এবারের বাজেট তাই অন্যান্য বারের চেয়ে হবে ব্যতিক্রম। এমনটাই আভাস দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকারের প্রতিফলন ঘটবে বাজেটে। ঘাটতি সহনীয় পর্যায়ে রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখা ও মুদ্রানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজস্ব আদায়ের ব্যবস্থা থাকবে বলে জানান তিনি। বুধবার (৫ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এদিকে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে তিনি এ সুযোগ পাচ্ছেন। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। জাতীয় রাজস্ব:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.