শীর্ষ নিউজ

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৪৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৪৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে অন্তত ৪৯ অভিবাসনপ্রত্যাশীর প্রাণ গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এমনটি জানিয়েছে। খবর বিবিসির। বেঁচে যাওয়া যাত্রীদের কয়েকজন জানান, তাদের নৌকায় মোট ২৬০ অভিবাসনপ্রত্যাশী ছিলেন। সোমবার ঝোড়ো হাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। জানা গেছে, ১৪০ জন নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে পেতে অনুসন্ধান চালানো হচ্ছে।  আইওএম জানায়, তারা উদ্ধার পাওয়া ৭১ জনকে সহায়তা দিয়েছে। এর মধ্যে আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এডেনের পূর্বদিকে রুদাম জেলার স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, নৌকায় যারা ছিলেন, তারা অভিবাসনপ্রত্যাশী। তাদের বেশিরভাগই ইথিওপিয়ার। অভিবাসনপ্রত্যাশীরা উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে ইয়েমেনকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে থাকেন। রুদাম জেলার পরিচালক হাদি আল-খুরমা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, সৈকতে পৌঁছার আগেই নৌকাটি ডুবে যায়।:
আরও পড়ুন
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে সব বোর্ডের পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে দেখা যায়, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১২৭ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৪৪ জন। মোট ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৭২৩ জনের। এই বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে ৭০ হাজার ১২৯ জন। বোর্ড সূত্রে জানা গেছে, মোট এক লাখ ৭৯ হাজার ১৪৮টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে পরীক্ষার্থীরা। এর মধ্যে দুই হাজার ৭২৩ জনের ফল পরিবর্তন হয়েছে। সদ্যঃপ্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলে গড় পাসের হার ৮৩ দশমিক ০৪:
আরও পড়ুন
ঈদে মুখোমুখি হচ্ছেন দুই বাংলার ৩ নায়িকা

ঈদে মুখোমুখি হচ্ছেন দুই বাংলার ৩ নায়িকা

ঈদুল আজহার আর মাত্র কয়েক দিন বাকি। এবারের ঈদে 'জংলি', 'এশা মার্ডার' ও 'নীল চক্র' নামে তিনটি সিনেমার মুক্তি পিছিয়ে গেলেও অপর তিন সিনেমার মুক্তি প্রায় চূড়ান্ত। এগুলো হলো 'তুফান', 'ময়ূরাক্ষী' ও 'রিভেঞ্জ'। আর এই তিন সিনেমার মাধ্যমে এবার ঈদে মুখোমুখি হচ্ছেন এপার-ওপার বাংলার তিন শীর্ষ নায়িকা ববি, শবনম বুবলি ও মিমি চক্রবর্তী। গত ঈদুল ফিতরে ১১টি সিনেমার মুক্তি থেকে শিক্ষা নিয়ে এবারের ঈদুল আজহায় মাত্র কয়েকটি সিনেমা মুক্তি দেওয়াকে স্বস্তিদায়ক মনে করছেন সংশ্লিষ্টরা। রায়হান রাফী পরিচালিত 'তুফান' সিনেমায় ভারতের মিমি চক্রবর্তীর বিপরীতে আছেন শাকিব খান। এতে আরও অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী ও মিশা সওদাগরসহ অনেকেই। 'তুফান':
আরও পড়ুন
২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেট পাস

২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেট পাস

জাতীয় সংসদে চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৩৭ হাজার ৮১৭ কোটি ৪০ লাখ ৫৭ হাজার টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে। সোমবার (১০ই জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২৪’ সংসদে তোলেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। আগামী ৩০শে জুন শেষ হতে যাওয়া অর্থবছরের কার্যক্রম নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের বেশি বরাদ্দ ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব দেওয়ার জন্য এই সম্পূরক বিল আনা হয়। চলতি অর্থবছরের মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে ২২টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বেড়েছে ৩৭ হাজার ৮১৭ কোটি টাকা। ৪০টি মন্ত্রণালয় ও বিভাগের বাজেট:
আরও পড়ুন
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ

টি-টোয়েন্টিতে এখনো পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়হীন বাংলাদেশ। শক্তিমত্তা কিংবা পরিসংখ্যান সব জায়গায়ই অনেকটা পিছিয়ে টাইগাররা। তবে গত ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাস পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। আত্মবিশ্বাসী টাইগারদের সামনে এবার প্রোটিয়া বধের সুযোগ। নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে গড়াবে এই ম্যাচটি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলার সময় চোট পেয়েছিলেন শরিফুল ইসলাম। সেই চোট কাটিয়ে আজ অনুশীলনে ফিরেছেন তিনি। বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিট শরিফুলকে পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। শরিফুল দলে ফিরলে একাদশে জায়গা হারাতে পারেন তানজিম হাসান সাকিব। গত ম্যাচে ভালো:
আরও পড়ুন
একাদশে ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়লো

একাদশে ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়লো

একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী- আগামী ১৩ জুন রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সোমবার (১০ই জুন) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে প্রথম ধাপে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১১ই জুন রাত ৮টা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ের শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ আগামী ১৩ই জুন (বৃহস্পতিবার) রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো। পুনঃনিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হবে, তারা এ সময়ের মধ্যে:
আরও পড়ুন
তথ্য দয়া নয় অধিকার: প্রধান তথ্য কমিশনার

তথ্য দয়া নয় অধিকার: প্রধান তথ্য কমিশনার

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের নিয়ে ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার আগারগাঁওয়ে তথ্য কমিশনের কার্যালয়ে এ কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক। এ সময় আরও উপস্থিত ছিলেন অপর দুই তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ও মাসুদা ভাট্টি। কর্মশালায়  ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫০ জন সাংবাদিক অংশ নেন। প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্য যেন প্রকৃত বিশুদ্ধ তথ্য হয় সেজন্য আমরা আমাদের তৎপরতাকে উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত নিয়ে যেতে চাই। যারা তথ্য পেতে বাধার সৃষ্টি করে তাদের বলব তথ্য প্রাপ্তি কোনো দয়া, করুণা বা সুযোগ নয়,:
আরও পড়ুন
তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ সন্ধ্যায়

তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ সন্ধ্যায়

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। একই দিন শপথ নেবেন তার মন্ত্রিসভার সদস্যরাও।রোববার (৯ জুন) সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ নেবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কার্যত সাজ সাজ রব দিল্লিজুড়ে। রাজধানীতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। থাকছে তিন স্তরের নিরাপত্তা। নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত দেশের রাষ্ট্র নেতারা। অন্যরা হলেন—শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, সিসিলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচন্ড এবং ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবগে। এ ছাড়াও এই শপথ গ্রহণ:
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে টাইগাররা। যেখানে ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই টপঅর্ডারের ৩ উইকেট হারায় বাংলাদেশ। তবে চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। তারা ৩৮ বলে ৬৩ রান তোলেন। তবে উইকেটে ঝড় তোলা হৃদয় অবশেষে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে আউট হয়েছেন। তিনি ২০ বলে একটি চার ও ৪টি ছক্কায় ৪০ রান করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৯২ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন লিটন দাস ও সাকিব আল হাসান। আজ শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে খেলছে:
আরও পড়ুন
উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ওবায়দুল কাদের

উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতে কে ক্ষমতায় এলো বা গেল, তা আমাদের দেখার বিষয় নয়। বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের ব্যাপারটি কোনো বিশেষ দল বা ব্যক্তির সঙ্গে জড়িত নয়।  গতকাল বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। চতুর্থ ও শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে দলীয় প্রতিক্রিয়া জানাতে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। উপজেলা নির্বাচন নিয়ে সেতুমন্ত্রী বলেন, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলা নির্বাচন ছিল শান্তিপূর্ণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশটি আমাদের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়। আমাদের কিছু ক্ষোভ বা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.