শীর্ষ নিউজ

দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

দেশের কয়েক অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অফিস। শুক্রবার (৩১ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানানো হয়েছে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া বগুড়া, টাঙ্গাইল, খুলনা, ফরিদপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী,:
আরও পড়ুন
তৃতীয় ধাপে কোন উপজেলায় কে জয়ী

তৃতীয় ধাপে কোন উপজেলায় কে জয়ী

 ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। এ ধাপে আরও ২৩ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও ২৬ মে ও ২৭ মে ঘূর্ণিঝড় রিমাল ও মামলাজনিত কারণে এসব উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। এসব উপজেলার মধ্যে ২০ উপজেলায় ভোট হবে আগামী ৯ জুন। ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ঘোষিত ফলাফলে যারা বিজয়ী হয়েছেন, তাদের তালিকা তুলে ধরা হলো- রাঙামাটি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটিতে তৃতীয় ধাপে দুটি উপজেলা লংগদু ও নানিয়ারচর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন:
আরও পড়ুন
দুধের সঙ্গে যেসব খাবার খেলেই বিপদ!

দুধের সঙ্গে যেসব খাবার খেলেই বিপদ!

এমন অনেকে আছেন যারা বাড়তি স্বাদ ছাড়া দুধ পান করতে চান না। স্বাদ বাড়াতে চকলেট, বাদাম, মশলা বা ভেষজ মিশিয়ে দুধ পানের প্রথা চালু আছে। কিন্তু এমন কিছু খাবার আছে যেগুলো দুধের সঙ্গে খাওয়া উচিত নয়। যদি কেউ দুধ পান করতে পছন্দ করে তাহলে তাকে এই খাবারের তালিকার কথা অবশ্যই মাথায় রাখতে হবে। মনে রাখতে হবে, শরীরের পুষ্টির জন্য দুধ খাওয়া জরুরি। রাতে ঘুমাতে যাওয়ার আগে এক কাপ দুধ খাওয়া অবশ্যই দরকার। তবে ভুল করে যদি দুধের সঙ্গে কিছু খাবার খেয়ে থাকেন তবে অনেক শারীরিক সমস্যা হতে পারে। চলুন জেনে নেওয়া যাক দুধের সঙ্গে কোন কোন খাবার খাওয়া যাবে না।:
আরও পড়ুন
বিজয়নগরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ 

বিজয়নগরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ 

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমা নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ মে) বেলা ২টার সময় নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রীতি খন্দকার নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন তার পরিবার। প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার জানান, আগামী ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তাঁর স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। গতকাল মঙ্গলবার দুপুরে হরষপুর ইউনিয়নে দুই জনকে সঙ্গে নিয়ে নির্বাচনি প্রচারণায় যায় প্রীতি। হরষপুরের ঋষি পাড়ায় ঢুকে প্রচার করা অবস্থায় দুজন মহিলা বাইরে আসেন আর প্রীতি ভোটারদের সাথে ভেতরে কথা বলছিলেন। এর কিছু সময় পর:
আরও পড়ুন
এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ!

এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ!

নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে আমূল পরিবর্তন নিয়ে আসছে সরকার। এর অংশ হিসেবে এসএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হলেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ রাখা হচ্ছে। তবে পরের দুই বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তৈরি করা ‘জাতীয় শিক্ষাক্রম ২০২২–এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা’ সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। মঙ্গলবার (২৮শে মে) কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে পাস হয়েছে প্রতিবেদনটি। এনসিটিবি হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় এটি চূড়ান্ত হবে। ওই প্রতিবেদনে বলা হয়, একাদশে ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য এক বা একাধিক অথবা সব:
আরও পড়ুন
রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ মে) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। এ সময় তিনি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। সংবাদ সম্মেলনে বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল হলেও তারা মানবিক কোনও কর্মসূচিতে মাঠে থাকে না। বিভিন্ন সময় সহায়তার নামে ফটোসেশনে ব্যস্ত থাকে। ঘূর্ণিঝড়ে প্রাণ হারানো ছয় জনের প্রতি শোক জানিয়ে তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানায় আওয়ামী লীগ।’ দলের সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলো ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যাবে জানিয়ে তিনি:
আরও পড়ুন
বিশ্বকাপ ভেন্যুতে নামছে বাংলাদেশ

বিশ্বকাপ ভেন্যুতে নামছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে একবার পরীক্ষা দেওয়া হয়ে গেছে বাংলাদেশের, যে পরীক্ষায় পাস মার্ক তুলতে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্তরা। স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে তিন ম্যাচ টি২০ সিরিজ ২-১ ব্যবধানে হেরে মাথা ‘হেট’ করেছে। অখ্যাত একটি দলের কাছে সিরিজ হার অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে টি২০তে বাংলাদেশের সক্ষমতা ও বিশ্বকাপে আশা ভঙ্গের সুর বাজতে শুরু করেছে! যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর সমর্থকদের ভরসার জায়গায় নেই বাংলাদেশ। তারা আর বিশ্বাস করে না বিশ্বকাপে ভালো করতে পারবে টাইগার বাহিনী। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, স্বাগতিকদের কাছে পরাজয়ে বাস্তবতা উপলব্ধি করতে পারছে বাংলাদেশ। বিশ্বকাপ নিয়ে শেষ মুহূর্তের পরিকল্পনা ঢেলে সাজাতে পারবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আজ:
আরও পড়ুন
দেশের অর্ধেকেরও বেশি গ্রাহক বিদ্যুৎহীন, অচল মোবাইল ও ইন্টারনেট সেবা

দেশের অর্ধেকেরও বেশি গ্রাহক বিদ্যুৎহীন, অচল মোবাইল ও ইন্টারনেট সেবা

ঘূর্ণিঝড় রিমালে দেশের অর্ধেকেরও বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। চাহিদা না থাকায় বিদ্যুৎ উৎপাদন তিন হাজার ৭৫১ মেগাওয়াটে নেমে এসেছে। উপকূলসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক (বিটিএস) অচল হয়ে গেছে, নেই  ইন্টারনেটও। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার জনসাধারণ। রোববার রাত থেকেই অনেকে ফোনে আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। সোমবারের ঝড়ে রাজধানীর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছ। অচল হয়েছে পড়েছে মোবাইল ফোনের প্রায় অর্ধশতাধিক নেটওয়ার্ক সাইট। সূত্র জানিয়েছে, রিমালে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর ক্ষতির পরিমাণ ৯৮ কোটি টাকা। ৪৫ জেলার ৮ হাজার ৪১০টি মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০০ সেবাদাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়ে তিন লাখ গ্রাহক ইন্টারনেট সেবা:
আরও পড়ুন
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দুই নারীসহ ১০ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দুই নারীসহ ১০ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দেশের বিভিন্ন জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তাদের মধ্যে দুইজন নারী ও আটজন পুরুষ। সোমবার (২৭ মে) মন্ত্রণালয় থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূল অতিক্রম করার সময় ১০ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন খুলনার লালচাঁদ মোড়ল, বরিশালের জালাল সিকদার, মো. মোকলেছ ও লোকমান হোসেন, সাতক্ষীরার শওকত মোড়ল, পটুয়াখালীর মো. শরীফ, ভোলার জাহাঙ্গীর, মাইশা ও মনেজা খাতুন এবং চট্টগ্রামের সাইফুল ইসলাম হৃদয়।   মন্ত্রণালয় জানিয়েছে, খুলনার বটিয়াঘাটা উপজেলায় বসতঘরের ওপরে গাছ পড়ে মৃত গহর আলী মোড়লের ছেলে লাল চাঁদ মোড়ল (৩৬) মারা গেছেন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মৃত নরিম মোড়লের ছেলে:
আরও পড়ুন
ঝড়-তুফানে যে দোয়া পড়তেন মহানবী (সা.)

ঝড়-তুফানে যে দোয়া পড়তেন মহানবী (সা.)

ইসলামি বিশ্বাস মতে, ঝড়-তুফানসহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মহান আল্লাহর পরীক্ষা। এ সময় ধৈর্য ধরে নিজেদের সুরক্ষায় পরিকল্পিতভাবে কাজ করা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং সাহায্য চাওয়াই মুমিনের কাজ। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে, ‘আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, জানমাল ও ফলফলাদির ক্ষতির মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। যারা বালা-মুসিবতের সময় বলে—নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী, তাদের ওপরই রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত; এবং তারাই হেদায়তপ্রাপ্ত।’ (সুরা বাকারা: ১৫৫-১৫৭) ঝড়-তুফানসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে যেসব দোয়া মহানবী (সা.) পাঠ করতেন, তার কয়েকটি উল্লেখ করা হলো— ঝড়-তুফানে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.