রাজনীতি

বিএনপিকে ক্ষমা চাইতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে ক্ষমা চাইতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ক্ষমতায় যেতে চাইলে জনগণের কাছে ক্ষমা চান। নির্বাচনের কোনো বিকল্প নেই। আপনাদের (বিএনপি) নির্বাচনে আসতে হবে।’ আজ রবিবার রাজধানীর ফার্মগেটে ফুট ওভারব্রিজ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আপনাদের অপকর্মের কথা জনগণ ভোলে নাই। জনগণের কাছে ক্ষমা চান। তারা (জনগণ) ক্ষমা করলে আবার হয়ত ভোট পাবেন।’ তিনি বলেন, ‘ঢাকাকে যানজটমুক্ত করার চেষ্টা চলছে। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তার প্রমাণ। দেশনেত্রী শেখ হাসিনা কথা দিয়েছিলেন। সেই কথা তিনি রেখেছেন।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। শুধু ঢাকা নয়, সারাদেশকে আমরা উন্নয়নের রোল মডেলে পরিণত করেছি। যারা এই উন্নয়ন:
আরও পড়ুন
শেখ হাসিনার উন্নয়নের বার্তা নিয়ে এমপি শাওনের পক্ষে জনগণের দ্বারপ্রান্তে যুব মহিলা লীগ

শেখ হাসিনার উন্নয়নের বার্তা নিয়ে এমপি শাওনের পক্ষে জনগণের দ্বারপ্রান্তে যুব মহিলা লীগ

তজুমদ্দিন (ভোলা)প্রতিনিধি :- ভোলা তজুমদ্দিনে প্রতিদিনের ন্যায় গত রবিবার ১৫ অক্টোবর বিকাল ৪টায় তজুমদ্দিন উপজেলাধীন শম্ভুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আদর্শ গ্রামে শম্ভুপুর ইউনিয়ন যুব মহিলা লীগেের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে চতুর্থ বারের মতো বর্তমান সাংসদ এমপি শাওনকে আবারও নৌকা মার্কায় বিজয়ের লক্ষে লিপলেট বিতরণ করা হয়। শম্ভুপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি লাকি আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে মাধ্যমে বক্তব্য দেন ভোলা -৩ এর সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এমপি শাওন বলেন , শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে:
আরও পড়ুন
রায়পুরে আ.লীগ-বিএনপির পাল্টা পাল্টি মিছিল

রায়পুরে আ.লীগ-বিএনপির পাল্টা পাল্টি মিছিল

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার, নির্যাতনের প্রতিবাদ ও মুক্তির দাবিতে রায়পুর উপজেলা ও পৌর বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। প্রায় একই সময়ে নৈরাজ্যের প্রতিবাদে অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিল করে উপজেলা আওয়ামী লীগ। এসময় ক্ষানিকটা উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশি হস্তক্ষেপে কোন অঘটন ঘটেনি। তবে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার সাংবাদিকের কাছে অভিযোগ করে বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে নেতাকর্মীরা আসার পথে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়, এতে আমাদের ৫জন নেতাকর্মী আহত হয়। রোববার (১৫ অক্টোবর) বিকেল ৪ টার দিকে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি:
আরও পড়ুন
বেগমগঞ্জ নরোত্তমপুরে আ’লীগের প্রধান কার্যালয় উদ্বোধন

বেগমগঞ্জ নরোত্তমপুরে আ’লীগের প্রধান কার্যালয় উদ্বোধন

বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রধান কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন বাশারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু জাফর স্বপনের পরিচালনায় অত্র ইউনিয়নের পন্ডিত বাজারে ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ।এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী রাজনীতিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন, নরোত্তমপুর ইউনিয়ন:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বিএনপির অনশণ অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে বিএনপির অনশণ অনুষ্ঠিত

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত খালেদা জিয়ার মুক্তি উন্নত চিকিৎসাসহ একদফা দাবিতে অনশন অনুষ্টিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার (১৩ অক্টোবর) শহরের গোডাউন রোডস্থ শহিদ উদ্দিন চৌধুরি এ্যানীর বাস ভবনের সামনে এ অনশণ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট হাছিবুর রহমান হাসিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মিরা। সভাপতির স্বাগত বক্তব্যে এডভোকেট হাসিবুর রহমান বলেন, আপনারা এ প্রখর রোদ অপেক্ষা করে এই অনশনে এসেছেন, এটাই প্রমাণ করে আগামীতে আপনাদের উত্তাপে এই সরকার হঠাবে। আমরা জনগণের পতিষ্ঠার মাধ্যমে, যদি বাংলাদেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হয় তাহলে:
আরও পড়ুন
এমপি শাওনকে আবারও নৌকা মার্কায় বিজয় করার লক্ষ্যে যুব মহিলা লীগের বাড়িবাড়ি উঠান বৈঠক

এমপি শাওনকে আবারও নৌকা মার্কায় বিজয় করার লক্ষ্যে যুব মহিলা লীগের বাড়িবাড়ি উঠান বৈঠক

রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন (ভোলা)প্রতিনিধি :- ভোলা তজুমদ্দিনে প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার ১২ অক্টোবর সকাল ১১টায় তজুমদ্দিন উপজেলাধীন চাঁচড়া ইউনিয়ন ৯নং ওয়ার্ডে চাঁচড়া ইউনিয়ন যুব মহিলা লীগেের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে চতুর্থ বারের মতো এমপি শাওনকে আবারও নৌকা মার্কায় বিজয়ের লক্ষে উঠান বৈঠকে ও লিপলেট বিতরণ করেন। চাঁচড়া যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে মাধ্যমে বক্তব্য দেন ভোলা -৩ এর সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এমপি শাওন বলেন , শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে,:
আরও পড়ুন
এ্যানীর মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল

এ্যানীর মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: কেন্দীয় বিএনপি প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক শহিদ উদ্দিন চৌধুরি এ্যানীকে রাতে ঢাকা ধানমন্ডি তার বাসা থেকে গ্রেফতার প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা বিএনপি বিভিন্ন ইউনিটের নেতা কর্মিরা আজ বুধবার (১১অক্টোবর) সকাল ১১ টা শহরের চকবাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে দক্ষিন তেমুহনী এলাকায় শেষ করে। এইসময় তারা এ্যানীর মুক্তিসহ সরকারের বিরুদ্বে বিভিন্ন শ্লোগানদেন। গত ১৮ আগষ্ট বিএনপি পথযাত্রা পুলিশের সাথে সংর্ঘরে ৪ টি মামলা র গ্রেফতার ভুক্ত আসামি।
আরও পড়ুন
নির্বাচিত হলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী

নির্বাচিত হলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী

ফরিদপুর জেলা প্রতিনিধি- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ অক্টোবর) পদ্মা সেতুর রেল সংযোগ উদ্বোধন করে ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের জনসভায় দেওয়া ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন। শেখ হাসিনা বলেন, ফরিদপুর পুরনো শহর, কিন্তু সবসময় অবহেলিত ছিল। আমরা সরকারে এসে উন্নয়ন করেছি। ফরিদপুরের মেডিকেল কলেজকে সম্প্রসারিত ও সেবার আধুনিকায়ন আমরাই করেছি। আমি জানি, ফরিদপুরে বিশ্ববিদ্যালয় নেই। ইনশাআল্লাহ, আবার সরকারে এলে সেটা করে দেবো। তিনি বলেন, আমার বাবা-মা, ভাই-বোন কেউ নেই। আছে শুধু বাংলাদেশের জনগণ। তাদের জন্যই আমার কাজ। জিয়া-এরশাদ-খালেদা লুটপাট আর দুর্নীতিতে মত্ত ছিল। তাদের সময়ে:
আরও পড়ুন
নৌকার আদলে মঞ্চ প্রস্তুত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় ফরিদপুরবাসী

নৌকার আদলে মঞ্চ প্রস্তুত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় ফরিদপুরবাসী

ফরিদপুর প্রতিনিধি: আজ ফরিদপুর জেলার মানুষের জন্য একটি শুভ সুন্দর মাহেন্দ্রক্ষণ। আজ বাংগালী জাতির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি বিশেষ রেলযোগে ভাঙ্গায় আসছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়নমুখী রাজনীতির ধারাবাহিকতায় তিনি ভাঙ্গা উপজেলার বামনকান্দা এলাকায় রেলজংশন উদ্বোধন করবেন। দুপুরে ভাঙ্গা পৌরসভার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত সরকারের উন্নয়নমূলক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙ্গায় আসছেন খবরটি চলতি মাসের শুরু থেকে আওয়ামীলীগের রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের বেশ উষ্ণতা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাঙ্গায় আগমন নিয়ে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন স্ট্যাটাস:
আরও পড়ুন
দেশবাসী কোনো অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না : আনোয়ার খান এমপি

দেশবাসী কোনো অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না : আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন খান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার মতোই দেশের সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এজন্যই বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়ন বিস্ময়। এ উন্নয়ন যাদের সহ্য হচ্ছে না তারা প্রতিহিংসার আগুনে দেশের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায়; কিন্তু বাংলার মানুষ তা হতে দেবে না। দেশবাসী কোনো অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। তারা শেখ হাসিনাকেই আবারো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। সোমবার (৯ অক্টোবর) বিকেলে রামগঞ্জের চন্ডিপুর:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.