রাজনীতি

সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি

সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি

‘আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তফশিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে’ দফায় দফায় অবরোধের পর এবার দেশব্যাপী সর্বাত্মক হরতাল ডেকেছে বিএনপি। আগামী ১৮ ডিসেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে দলটি। শনিবার সন্ধ্যার দিকে অনলাইনে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে গত ২৯ অক্টোবর থেকে ১১ দফায় ২১ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি। সর্বশেষ গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বিজয় দিবস উপলক্ষে ইসলামী যুব আন্দোলনের সভা ও দোয়া

লক্ষ্মীপুরে বিজয় দিবস উপলক্ষে ইসলামী যুব আন্দোলনের সভা ও দোয়া

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি ৫৩তম মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সদর থানার উদ্যেগে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধে শহীদের মাগফিরাত কমনায় দোয়া অনুষ্ঠান করা হয়েছে। শনিবার(১৬ ডিসেম্বর) বেলা ১০ টায় আইএবি মিলনায়তনে কোরআন তেলওয়াতের মাধ্যমে সদর থানা সভাপতি শামীম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরাফত করীম জিহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ ইব্রাহিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল সিরাজী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন রাসেল। এতে বক্তারা বলেন:
আরও পড়ুন
জাতিসংঘের বিবৃতি বিএনপি-জামায়াতের বিরুদ্ধে গেছে: হাছান মাহমুদ

জাতিসংঘের বিবৃতি বিএনপি-জামায়াতের বিরুদ্ধে গেছে: হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নির্ভয়ে ভোটদানে জাতিসংঘের আহ্বানকে আমরা স্বাগত জানাই এবং এটি বিএনপি-জামায়াত, যারা নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে, তাদের বিরুদ্ধে গেছে।’ আজ শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে ঢাকা রিপোর্টারস ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কার্যকরী পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে জাতিসংঘের সাম্প্রতিক বিবৃতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘এটি একটি ভালো স্টেটমেন্ট। জাতিসংঘের এ স্টেটমেন্টকে আমরা স্বাগত জানাই। কারা ভোটদানে বিঘ্ন সৃষ্টি করছে, ভোট প্রতিহত করার চেষ্টা করছে, আপনারা জানেন। বিএনপি-জামায়াত ঘোষণা দিয়েছে তারা ভোট প্রতিহত করবে। ভোটকেন্দ্রে যাতে মানুষ না যায়, সেজন্য তারা:
আরও পড়ুন
মঙ্গল ও বুধবার অবরোধ ডেকেছে বিএনপি

মঙ্গল ও বুধবার অবরোধ ডেকেছে বিএনপি

সরকার পতনের এক দফা দাবিতে আগামী মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধের ডাক দিয়েছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আজ রবিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে। সকাল সাড়ে ৮টায় বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ উপলক্ষে আলোচনা হবে। এ ছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকালে সাভারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সেখান থেকে ফিরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরেও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ উপলক্ষেও আলোচনাসভার আয়োজন করা হবে বলে জানান রিজভী।
আরও পড়ুন
সরকার রাষ্ট্রশক্তি নিয়ে টিকে থাকতে চায়: রিজভী

সরকার রাষ্ট্রশক্তি নিয়ে টিকে থাকতে চায়: রিজভী

দেশে মানবাধিকার লঙ্ঘনের শিকার মানুষকে সরকার কথা বলতেও বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রাক্কালে শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, আজকে গুম-খুন-মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিরা তাদের কথা বলতে পারে না। এক ভয়ংকর গুমের সরকার, ক্রসফায়ারের সরকার, মানবাধিকার লঙ্ঘনের সরকার রাষ্ট্রশক্তি নিয়ে এমনভাবে টিকে থাকতে চায় যাতে সরকারের অপরাধের বিরুদ্ধে কেউ যেন টু-শব্দও না করতে পারে। এজন্য তারা বিস্তার করেছেন এক ব্যাপক নেটওয়ার্ক। রিজভী বলেন, আসুন সাহস-আশা ও দৃঢ় সংকল্পের মনোভাব নিয়ে আমরা চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বিজয়ের পথে ধাবিত করি। অগণতান্ত্রিক আওয়ামী নাৎসিদের অন্তঃসারশূন্য অপপ্রচারের:
আরও পড়ুন
আওয়ামী লীগের যৌথসভা সোমবার

আওয়ামী লীগের যৌথসভা সোমবার

ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ শাখা এবং দলটির সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এক যৌথসভা করবেন কেন্দ্রীয় নেতারা। আগামী সোমবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন
কাল মানবাধিকার দিবসে মাঠে নামবে বিএনপি

কাল মানবাধিকার দিবসে মাঠে নামবে বিএনপি

সরকারবিরোধী চলমান আন্দোলনে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, মামলা, সাজা দেওয়া এবং কারা ও পুলিশ হেফাজতে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করে আসছে বিএনপি। আগামীকাল রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিতে এর চিত্র দেশি-বিদেশিদের সামনে আনতে চাচ্ছে দলটি। বিএনপির দাবি, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ এবং এরপর এখন পর্যন্ত প্রায় সাড়ে ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে অন্তত ৫৭৮টি। একজন সাংবাদিকসহ ২০ জন নিহত হয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ বেশ কয়েকজন নেতা কারাগারে। এমন প্রেক্ষাপটে এবারের মানবাধিকার দিবসকে বিএনপি বেশ গুরুত্ব দিচ্ছে। মানবাধিকার দিবস ব্যাপকভাবে পালন করতে দলের শীর্ষ নেতৃত্ব সারা দেশের জেলা-মহানগর নেতাদের সঙ্গে ভার্চুয়াল সভা:
আরও পড়ুন
নির্বাচনের দিন ভোটার উপস্থিতি ভালো হবে-কাদের

নির্বাচনের দিন ভোটার উপস্থিতি ভালো হবে-কাদের

কোনো নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সংবিধান মেনেই আমরা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি। এখানে নিষেধাজ্ঞা আসবে কেন? নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগের উদ্বেগ নেই। আজ শুক্রবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা দিতে চায় তাহলে বিএনপি ও তার দোসররাই নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। নিষেধাজ্ঞা এলে বিএনপির বিরুদ্ধে আসবে। বিএনপিই নির্বাচনের পথে প্রধান অন্তরায়। তাদের বিরুদ্ধে এখনো কেন নিষেধাজ্ঞা আসছে না? ওবায়দুল:
আরও পড়ুন
হাইকোর্টেও জামিন পেলেন না ফখরুল

হাইকোর্টেও জামিন পেলেন না ফখরুল

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জমিন না মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সাতদিনের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে করা আবেদনের বিষয়ে শুনানির ধার্য দিনে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন। এ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদনটি শুনানির জন্য গত সোমবারের (৪ ডিসেম্বর) কার্যতালিকায় ছিল। পরে:
আরও পড়ুন
সাঈদ খোকনের মাসে আয় কোটি টাকা

সাঈদ খোকনের মাসে আয় কোটি টাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাঈদ খোকনের বর্তমানে বার্ষিক আয় ১১ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার ৫৬ টাকা। এ হিসেবে তার মাসে আয় প্রায় কোটি টাকা। আট বছর আগে তার বার্ষিক আয় ছিলো ৪১ লাখ ৭৪ হাজার ৭৮০ টাকা। যেটা মাসে হিসাব করলে দাঁড়ায় সাড়ে ৩ লাখের কিছুটা কম। ৮ বছরের ব্যবধানে তার আয় বেড়েছে ২৮ গুণের মতো। ঢাকা-৫ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দাখিলকৃত হলফনামা  এবং ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের সময়ে জমা দেওয়া হলফনামা তুলনামূলক পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। বর্তমানে আয়ের উৎস হিসেবে তিনি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.