কাল মানবাধিকার দিবসে মাঠে নামবে বিএনপি

শেয়ার

সরকারবিরোধী চলমান আন্দোলনে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, মামলা, সাজা দেওয়া এবং কারা ও পুলিশ হেফাজতে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করে আসছে বিএনপি। আগামীকাল রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিতে এর চিত্র দেশি-বিদেশিদের সামনে আনতে চাচ্ছে দলটি।

বিএনপির দাবি, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ এবং এরপর এখন পর্যন্ত প্রায় সাড়ে ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে অন্তত ৫৭৮টি। একজন সাংবাদিকসহ ২০ জন নিহত হয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ বেশ কয়েকজন নেতা কারাগারে। এমন প্রেক্ষাপটে এবারের মানবাধিকার দিবসকে বিএনপি বেশ গুরুত্ব দিচ্ছে। মানবাধিকার দিবস ব্যাপকভাবে পালন করতে দলের শীর্ষ নেতৃত্ব সারা দেশের জেলা-মহানগর নেতাদের সঙ্গে ভার্চুয়াল সভা করেছেন। পাশাপাশি বিএনপি সমর্থক নানা অরাজনৈতিক সংগঠনকেও কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের বাইরে দলের ইউনিটগুলোকেও এদিন কর্মসূচির আয়োজন করতে বলা হয়েছে।

তবে রাজধানীতে বিএনপির মানববন্ধন দলীয়ভাবে হবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি। পুলিশের মনোভাব জেনে এ সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দলীয়ভাবে আয়োজন সম্ভব না হলে পেশাজীবী কিংবা গুম-খুন ও নির্যাতিত পরিবারের ব্যানারে কর্মসূচি পালন করতে পারে দলটি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.