রাজনীতি

কেবল ৬ আসনে নৌকা-লাঙ্গলের লড়াই

কেবল ৬ আসনে নৌকা-লাঙ্গলের লড়াই

বিএনপিহীন নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে একমাত্র জাতীয় পার্টিই (জাপা) কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে ধারণা করা হচ্ছিল। তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে লাঙ্গলের ফলায় ধার নেই। ৭ জানুয়ারির ভোটে মাত্র ছয়টি আসনে নৌকার প্রতিদ্বন্দ্বী হতে পারে লাঙ্গল। এর কয়টি জাপা জিততে পারবে, তা নিশ্চিত নয়। তৃতীয় শক্তিশালী প্রার্থী না থাকায় কয়েকটি আসনে লাঙ্গল দ্বিতীয় স্থানে থাকতে পারে। তবে সেখানে আদতে লড়াই নেই।  এবং স্থানীয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। আওয়ামী লীগের ছেড়ে দেওয়া ২৬ আসনে নৌকার প্রার্থী না থাকলেও অন্তত ১৬টি আসনে লাঙ্গলের অবস্থা নড়বড়ে। এসব আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী রয়েছে। যেখানে তাও নেই,:
আরও পড়ুন
সংঘাত চাই না, যাকে খুশি ভোট দেবেন : শেখ হাসিনা

সংঘাত চাই না, যাকে খুশি ভোট দেবেন : শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে কোনো সংঘাত চাই না। যাকে খুশি ভোট দেবেন। ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে পাঁচটি জেলা ও একটি উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালের নির্বাচনে খালেদা জিয়া ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু জনগণ ভোট চুরি করলে মেনে নেয় না। জনগণের আন্দোলনের কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। কিন্তু তারপরও তাদের শিক্ষা হয়নি। ফের ২০০১ সালের নির্বাচনে তারা ভোট চুরি করে ক্ষমতায় এসে জনগণের ভাগ্য নিয়ে খেলা:
আরও পড়ুন
যে কারণে হরতাল-অবরোধ থেকে সরে এলো বিএনপি

যে কারণে হরতাল-অবরোধ থেকে সরে এলো বিএনপি

টানা হরতাল-অবরোধ দিয়ে নির্বাচন ঠেকানোর সর্বাত্মক কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিএনপি। তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় পর্যালোচনা করে দলের নীতিনির্ধারকরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। কর্মসূচি নির্ধারণে গত রবিবার চার সাংগঠনিক বিভাগের কয়েক শ নেতা এবং দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটি। প্রায় চার ঘণ্টা বৈঠকের পর নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন দলের নীতিনির্ধারকরা। সপ্তাহ খানেক আগে দলের স্থায়ী কমিটির বৈঠকে ভোটের এক সপ্তাহ আগ থেকে টানা হরতাল-অবরোধ কর্মসূচি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোও টানা কর্মসূচি দেওয়ার পক্ষে মত দিয়েছিল। বিএনপি নেতারা জানান, নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার:
আরও পড়ুন
ভোটের আগে জামিন পাচ্ছেন না ফখরুল

ভোটের আগে জামিন পাচ্ছেন না ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নয়টি মামলার জামিন শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সেই হিসেবে ৭ জানুয়ারির ভোটের আগে আর জামিন পাচ্ছেন না তিনি। রবিবার (৩১ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ শুনানির দিন ধার্য করেন। এদিন আদালতে মির্জা ফখরুলের পক্ষে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। পরে আদালত আসামির উপস্থিতিতে জামিন শুনানির জন্য দিন ধার্য করেন। আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, এর আগে নয় মামলায় মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করলে আদালত শুনানি গ্রহণ করেননি। পরবর্তীতে উচ্চ আদালত জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে রোববার:
আরও পড়ুন
আন্দোলনে ব্যর্থ হয়ে লাশ ফেলার রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

আন্দোলনে ব্যর্থ হয়ে লাশ ফেলার রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

বি. চৌধুরী ( তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এ নির্বাচন বন্ধ করতে চায়। তারা ৭৫-এ ক্লু করেছে,৭৫-এ খুন করেছে মোস্তাক-জিয়া। জেল খানায় জাতীয় নেতাদের হত্যা করেছে। তারেক জিয়া, খালেদা জিয়া ২১ এ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করেছে। রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে পথ সভায় তিনি এসব কথা বলেন নেতাকর্মীদের উদ্দেশ্য করে কাদের বলেন, আমি আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো প্রার্থী বা কোনো একজন নামি নেতাকে তারেক জিয়া লন্ডন থেকে মারার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা এটা:
আরও পড়ুন
আজ বরিশাল যাচ্ছেন শেখ হাসিনা

আজ বরিশাল যাচ্ছেন শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল সোয়া ৯টায় ঢাকা থেকে রওয়ানা হন তিনি। শেখ হাসিনা বিকেল ৩টায় শহরের বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন। দেশের স্বাধীনতার পর বরিশালবাসীর সবচেয়ে বড় অর্জন হলো, পদ্মা সেতু। সেই সেতু দিয়েই বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে এ জনসভায় বিশাল জনসমাগমের লক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন দলের নেতারা।
আরও পড়ুন
বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। এরই অংশ হিসেবে ভোটবর্জন ও অসহযোগ আন্দোলনের আহ্বান জানিয়ে আজ সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছে দলগুলো। গত ২৮ অক্টোবরের পর থেকে ১২ দফা অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি-সমমনা রাজনৈতিক দলগুলো। রোববার (২৪ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া ১৩তম দফার সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দিনব্যাপী সড়ক-রেল-নৌপথে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। তবে, সংবাদপত্র পরিবহনকারী বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ পরিবহনকারী যানবাহন অবরোধের আওতার বাইরে থাকবে। অবরোধ সফল করতে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র:
আরও পড়ুন
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওবায়দুল কাদেরের নির্বাচনী জনসভা

কোম্পানীগঞ্জের বসুরহাটে ওবায়দুল কাদেরের নির্বাচনী জনসভা

মোঃ বদিউজ্জামান, (তুহিন) প্রতিনিধিঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অসহযোগ, বাংলার জনগণ তাদের সঙ্গে অসহযোগ করবে। বিএনপি আজকে প্ল্যান করছে, খাজনা দিবে না, ট্যাক্সস দিবে না। তাদের কথা শুনে ঘোড়াও হাঁসে। বাংলাদেশের জনগণ তাদের এ আহ্বানে সাড়া দিবে না। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত এক নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।তিনি এলাকার ভোটারদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ভয় পাবেন না। নির্বাচন করতে হবে। আমাদের সংবিধানের ধারাবাহিকতা থাকে না। আবার ওয়ান ইলেভেনের মত অস্বাভাবিক সরকারের হাতে বাংলাদেশকে তুলে দেয়ার যড়যন্ত্র চলছে। যদি নির্বাচন চান, দলে:
আরও পড়ুন
অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির

অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির

বাংলাদেশের বিরোধী দল বিএনপি শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দিয়েছে। সাতই জানুয়ারির ভোট বর্জন করা, কর ও ইউটিলিটি বিল না দেয়ার জন্য প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন। “অবৈধ সরকারকে অসহযোগিতার বিকল্প নেই। সাতই জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করুন। আপনারা ভোট কেন্দ্র যাবেন না, এটা আপনার অধিকার। কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন থেকে বিরত থাকুন,” বলছিলেন রুহুল কবির রিজভী। একই সাথে সরকারকে ট্যাক্স, খাজনা ও ইউটিলিটি বিল:
আরও পড়ুন
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি

আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি

সরকার পতনের চলমান আন্দোলনের নতুন কর্মসূচি আজ ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২০ ডিসেম্বর) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলমান আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন। মঙ্গলবার বিকেলে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। এ সময় ট্রেনে আগুন দেওয়ার বিষয়ে তিনি বলেন, সরকার নাশকতা করে হরতাল-অবরোধকারীদের ওপর দোষ চাপাচ্ছে। এ ঘটনার সঙ্গে রাষ্ট্রক্ষমতার সম্পর্ক রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতরা ‘মানবতার শত্রু’। তিনি আরও বলেন, সরকার ডামি নির্বাচন করতে নানা কারসাজি করছে। সরকার আবারও একতরফা নির্বাচন করতে চাচ্ছে। নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসন এখন সরকারের ক্রীতদাস। রুহুল কবির রিজভী বলেন, সরকার নির্বাচনে আসার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.