রাজশাহীতে মিছিলে ‘আত্মগোপনে’ থাকা রিজভী
প্রতিবেদক,রাজশাহী : ‘আত্মগোপনে’ থাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজশাহীতে ঝটিকা মিছিলে অংশ নিতে দেখা গেছে। আজ বুধবার নগরীর তেরোখাদিয়া এলাকায় আবরোধের সমর্থনে করা মিছিলে অংশ নেন তিনি। পরে রিজভী কোথায় গিয়েছেন তা জানেন না স্থানীয় নেতারা। এমনকি রাজশাহীতে তার আসা ও মিছিলে অংশ নেওয়ার বিষয়টি নিজেদের অজানা বলে দাবি করেন তারা। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের ভন্ডুলের পর থেকে আত্মগোপনে যান দলের এ জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। সময়-সময় তিনি লাইভে এসে দলের মুখপাত্র হিসেবে কর্মসূচির ঘোষণা দেন। সবশেষ দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দেন। এর আগে গত সোমবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। দশম দফায়:
