জাতীয়

তরুণ প্রজন্মের ত্যাগ বৃথা যাবে না: উপদেষ্টা সাখাওয়াত

তরুণ প্রজন্মের ত্যাগ বৃথা যাবে না: উপদেষ্টা সাখাওয়াত

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে প্রায় দুই হাজার তরুণ জীবন দিয়েছেন। তারা যে ত্যাগ স্বীকার করেছেন, তা বৃথা যেতে দেওয়া যাবে না। আসুন আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই।’ শুক্রবার (৩ জানুয়ারি) খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ৫৬ বছরপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, ‘সরকারি সুন্দরবন আদর্শ কলেজ মিলনায়তন ছোট হলেও এটি অনেক বড় বড় ব্যক্তির জন্ম দিয়েছে। অনেক পুরোনো কলেজ হিসেবে এর অবকাঠামোর যতটা উন্নতি হওয়া উচিত ছিল ততটা হয়নি। কলেজটি সম্প্রসারণ করা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘একসময়:
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে শীতার্তদের জন্য ৬ লাখ ৭৯ হাজার কম্বল বরাদ্দ

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে শীতার্তদের জন্য ৬ লাখ ৭৯ হাজার কম্বল বরাদ্দ

শীতার্ত ও দুস্থদের মাঝে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৬ লাখ ৭৯ হাজারটি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বল কিনতে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের আট বিভাগের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলা ও সকল পৌরসভায় শীতার্ত ও দুস্থদের মাঝে কম্বল বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া শীতের শুরুতেই মন্ত্রণালয় থেকে:
আরও পড়ুন
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে, গত ৩ অক্টোবর নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়। এদিকে, গঠন করা ৬টি সংস্কার কমিশনের প্রস্তাব ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও কেউই দেয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, ছয় সংস্কার কমিশনই সময় বাড়িয়ে নিয়েছে। গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন। এগুলো হচ্ছে : নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন,:
আরও পড়ুন
দেশে আর রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি চাই না : হাসনাত

দেশে আর রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি চাই না : হাসনাত

দেশে আর রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি চাই না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‌‌‌‘বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারা পরিবর্তন করতে হবে। আমরা যুগের পর যুগ ফ্যাসিবাদের শিকল থেকে মুক্ত হতে পারিনি। বাংলাদেশের মানুষ আষ্টেপৃষ্টে ফ্যাসিবাদী শিকলে বাঁধা ছিল, এটাই চরম সত্য কথা।’ বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বারে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাসনাত বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদের শিকল থেকে বাংলাদেশকে মুক্ত করেছে ভয়হীন তরুণ প্রজম্ম। যে প্রজন্মটাকে আমরা অলস ভাবতাম, মোবাইল নিয়ে পড়ে থাকত সেই প্রজন্মই দিন শেষে আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। একসময় ভোট দেওয়ার অধিকার:
আরও পড়ুন
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকা, সিলেট ও কুমিল্লায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর গণমাধ্যমকে বলেন,  ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থান এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর প্রভাবে রাজধানীসহ উত্তর-পূর্বাঞ্চলের সিলেট এবং এর আশপাশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সিলেটের আবহাওয়া অফিসের আবহওয়াবিদ সজিবুর  রহমান গণমাধ্যমকে বলেন, রিখটার স্কেল এর মাত্রা ছিল ৫। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল জানা যায়নি। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেখ শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে:
আরও পড়ুন
ভ্যাট বাড়লেও নিত্যপণ্যের দামের ওপর প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

ভ্যাট বাড়লেও নিত্যপণ্যের দামের ওপর প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট (মূল্য সংযোজন কর) বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও নিত্যপণ্যের দামের ওপর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে নয়, বরং রাজস্ব বাড়ানোর স্বার্থেই বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে।’ তিনি বলেন, ‘তিন তারকার ওপরের রেস্টুরেন্টসহ ৪৩ ধরনের পণ্য ও সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে না। সাধারণ মানের হোটেল রেস্তোরাঁর ওপরে বাড়ানো হয়নি। জিনিসপত্রের দামের ওপর তেমন প্রভাব পড়বে না।’ এক প্রশ্নের:
আরও পড়ুন
খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ

খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ

নির্বাচন কমিশনের পক্ষ থেকে খসড়া ভোটার তালিকা আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে। বুধবার কমিশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় একটি সংবাদ সম্মেলন করবে নির্বাচন কমিশন। প্রতি বছরই ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে থাকে কমিশন। আগামী নির্বাচনকে সামনে রেখে এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার ঘোষণা দিয়েছে তারা।
আরও পড়ুন
মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১০৫ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১০৫ অভিবাসী আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যে বছরের প্রথম দিনেই বাংলাদেশিসহ ১০৫ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। সেখানকার মাসাইয়ের একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়া গেজেটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বুধবার জোহর রাজ্যের অভিবাসন বিভাগের (জেআইএম) পরিচালক, দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান , নববর্ষের গভীর রাতে শ্রমিকদের বসতিতে অভিযান চালানো হয়। অভিযানে মোট ৪৫৪ বিদেশি এবং স্থানীয় নাগরিকদের কাগজপত্র পরীক্ষার পর ১০৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে ২০ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং চারজন নারী, ১৬ জন মিয়ানমারের পুরুষ, একজন পাকিস্তানি পুরুষ এবং ৬৪ জন বাংলাদেশের নাগরিক রয়েছেন। আটকদের বয়স ২০ থেকে ৫৬ বছরের মধ্যে।:
আরও পড়ুন
আজ রাজবাড়ী যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

আজ রাজবাড়ী যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে রাজবাড়ীর কালুখালী উপজেলায় যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার মধ্যে হেলিকপ্টরযোগে তিনি উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ার চর এলাকায় আসবেন। বুধবার (১ জানুয়ারি) জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গণমাধ্যমকে এ তথ্য জানান। সেখানে তিনি সেনাবাহিনীর মহড়া দেখবেন এবং দুপুরে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন। জানা গেছে, সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম। এছাড়াও:
আরও পড়ুন
ডিসেম্বরে এল দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স

ডিসেম্বরে এল দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স

বিদায়ী বছরের ডিসেম্বরে রেমিট্যান্স বা প্রবাসী আয় রেকর্ড গড়েছে। দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স এসেছে ডিসেম্বরে ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার বা ২৬৩ কোটি ৯০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১৯৯ কোটি ১০ লাখ ডলার। এর আগে, এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাইয়ে। ওই মাসে দেশে আসে ২৫৯ কোটি ৮২ লাখ ডলার। গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.