জাতীয়

নেপালের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও

নেপালের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও

দক্ষিণ এশিয়ার দেশ নেপালে শক্তিশালী ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্প চীন, তিব্বত, ভূটান, ভারত ও বাংলাদেশেও অনুভূত হয়েছে। এমনটায় জানিয়েছে সিসমোলজিস্ট। তবে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে কাঠমান্ডু ও আশপাশের জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। খবরে বলা হয়েছে, ধাদিং, চিতওয়ান, সিন্ধুপালচোক, কাভরে এবং মাকওয়ানপুর জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। খবর কাঠমুন্ডু পোস্টের। এএনআইয়ের খবরে বলা হয়েছে, নেপালের ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল চীনা সীমান্তের শিগাতসে থেকে প্রায় ৯৪ কিলোমিটার এবং কাঠমান্ডু থেকে প্রায় ২০১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল ৭.১ এবং এটি প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত:
আরও পড়ুন
দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার মানুষ

দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার মানুষ

দেশে বর্তমানে বেকার জনগোষ্ঠীর সংখ্যা কিছুটা বেড়েছে। ২০২৪ সালের শুরুতে দেশে বেকার মানুষ কম থাকলেও বছর শেষে ধারাবাহিকভাবে বেড়েছে এই সংখ্যা। দেশে বর্তমানে মোট বেকারের সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার। সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, দেশে কর্মে নিয়োজিত বা শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় বেকার মানুষের সংখ্যা বেড়েছে। সম্প্রতি ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) শ্রমশক্তি জরিপ প্রতিবেদন প্রকাশ করে বিবিএস। জরিপ প্রতিবেদনে বলা হয়, কৃষি, সেবা ও শিল্পসহ সব খাতেই কমেছে কর্মে নিয়োজিত জনগোষ্ঠী। নারীর চেয়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে পুরুষ বেকারের সংখ্যা। বিবিএসের হিসাব অনুযায়ী, ২০২৪:
আরও পড়ুন
সুপ্রিম কোর্টের বেঞ্চে শুরু কাগজমুক্ত বিচারকাজ

সুপ্রিম কোর্টের বেঞ্চে শুরু কাগজমুক্ত বিচারকাজ

সুপ্রিম কোর্টের বেঞ্চসমূহে এ বছর পর্যায়ক্রমে কাগজমুক্ত বিচার কার্যক্রম পরিচালনা করা হবে। রবিবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেলের একক কোম্পানি বেঞ্চে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। এর আগে ৩১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন বছর কাগজমুক্ত বিচারকাজ শুরু করার বিষয়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের প্রত্যাশার কথা জানানো হয়। বিষয়টিকে নতুন যুগে প্রবেশ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট বেঞ্চের বিচারপতি। পাশাপাশি তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আরও একটি নতুন অধ্যায় শুরু হলো বলে জানান আইনজীবীরা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ঘোষিত:
আরও পড়ুন
শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা

আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে গুমের অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (৬ জানুয়ারি) প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। গুমের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে আছেন- সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান। এ বিষয়ে ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, বিগত ১৫ বছরে গুম ও ক্রসফায়ারের মাধ্যমে বাংলাদেশে একটি ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল।:
আরও পড়ুন
কমিশনের সুপারিশের পর স্বাস্থ্য খাতে সংস্কার শুরু হবে : উপদেষ্টা

কমিশনের সুপারিশের পর স্বাস্থ্য খাতে সংস্কার শুরু হবে : উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে গঠিত স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সুপারিশের পরই সংস্কার কার্যক্রম শুরু হবে। রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংস্কার কমিশনের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাতে শিগগিরই সংস্কার কার্যক্রম শুরু হবে। সেই লক্ষ্যে আমাদের সব রকম প্রস্তুতিও আছে। সংস্কার কমিশনের সুপারিশের পর এ খাতে সংস্কারে হাত দেওয়া হবে। এজন্য আমাদের কেমন প্রস্তুতি প্রয়োজন, সেই সম্পর্কে অবহিত হওয়ার জন্য আজকের এই মতবিনিময় সভা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক একে আজাদ খান ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক:
আরও পড়ুন
ডেঙ্গুতে হাসপাতালে ৬৬

ডেঙ্গুতে হাসপাতালে ৬৬

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০, চট্টগ্রামে ১৭, ঢাকা বিভাগে ৪, ঢাকা উত্তরে ১১, ঢাকা দক্ষিণে ১৫, খুলনায় ৫, ময়মনসিংহে ২, রংপুরে ২ জন। ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮২ জন। ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ওই বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় ১ লাখ:
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস : প্রত্যাশা অনুযায়ী সন্তোষজনক নয় প্রাপ্তি

অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস : প্রত্যাশা অনুযায়ী সন্তোষজনক নয় প্রাপ্তি

রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল পর্বতসম। কিন্তু জন-আকাঙ্ক্ষা অনুযায়ী সরকারের কার্যক্রমে অগ্রগতি প্রত্যাশিত নয় বলে মনে করছে সাধারণ মানুষ, রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল। এতে যার যার অবস্থান থেকে সবাই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির হিসাব মেলাতে শুরু করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অবশ্য সব কিছু ছাপিয়ে হাসিনা সরকারের পতনের পাঁচ মাস শেষে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক দলগুলো এই দাবিতে সোচ্চার হলেও সরকারের পক্ষ থেকে কোনো দিনক্ষণ দেওয়া হয়নি। নির্বাচনী রোডম্যাপ দেওয়ার পক্ষে-বিপক্ষে এক ধরনের চাপে রয়েছে সরকার।গণ-অভ্যুত্থানের পর নানা নাটকীয়তার মধ্যে গত ৮ আগস্ট ক্ষমতায় এসেছে ড. মুহাম্মদ ইউনূসের:
আরও পড়ুন
ইজতেমা মাঠ এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ইজতেমা মাঠ এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ সংলগ্ন এলাকা রাজধানীর অংশে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এক গণবিজ্ঞপ্তি জারি করে তিনি ঢাকার কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা ও তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। শনিবার (৪ জানুয়ারি) এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভুত পরিস্থিতিতে গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতি বিবেচনায় জারিকৃত ওই নিষেধাজ্ঞা ৩ জানুয়ারি (শুক্রবার) থেকে প্রত্যাহার করা হলো। প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে:
আরও পড়ুন
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রধান উপদেষ্টার

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রধান উপদেষ্টার

আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। শনিবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাতের সময় এই আশ্বাস দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে। গত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। বিগত সময়ে একটি ভুয়া সংসদ, এমপি ও স্পিকার ছিল। প্রফেসর ইউনুস বলেন, সারাদেশের মানুষ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে, তাদের কণ্ঠস্বর জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। এ সময় ব্রিটিশ এমপি রূপা হক আগামী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ:
আরও পড়ুন
অগ্নিকাণ্ড প্রতিরোধে সরকারের ৫ নির্দেশনা

অগ্নিকাণ্ড প্রতিরোধে সরকারের ৫ নির্দেশনা

অগ্নিকাণ্ড প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ৫টি নির্দেশনা দিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এ নির্দেশনা দিয়ে দফতর-সংস্থাগুলোর কাছে চিঠি পাঠিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। গণপূর্ত মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, দেশের প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়সহ সারা দেশে হঠাৎ আগুনের ঘটনা বেড়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে দফতর-সংস্থাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায় পাঁচ দফা নির্দেশনা প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে। নির্দেশনাগুলো হলো- ১. দায়িত্বরত নিরাপত্তারক্ষীদের টহল অধিকতর জোরদার করতে হবে। সন্দেহজনক কিছু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিরাপত্তার দায়িত্বে কর্মরতদের অবগত করতে হবে। ২. অফিস প্রধানরা অফিস ত্যাগের আগে আবশ্যিকভাবে দফতরের সব বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.