Younger generations will not be in vain: Advisor Sakhawat
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে প্রায় দুই হাজার তরুণ জীবন দিয়েছেন। তারা যে ত্যাগ স্বীকার করেছেন, তা বৃথা যেতে দেওয়া যাবে না। আসুন আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই।’ শুক্রবার (৩ জানুয়ারি) খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ৫৬ বছরপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, ‘সরকারি সুন্দরবন আদর্শ কলেজ মিলনায়তন ছোট হলেও এটি অনেক বড় বড় ব্যক্তির জন্ম দিয়েছে। অনেক পুরোনো কলেজ হিসেবে এর অবকাঠামোর যতটা উন্নতি হওয়া উচিত ছিল ততটা হয়নি। কলেজটি সম্প্রসারণ করা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘একসময়…
