২০২৫ সাল হবে অপরাধীদের বিচারের বছর: তাজুল ইসলাম
২০২৫ সাল ঘৃণ্য অপরাধীদের বিচারের বছর হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে একটি আশাবাদ হচ্ছে, ২০২৫ সাল হবে যারা ঘৃণ্য অপরাধ করেছে সেসব অপরাধীদের বিচারের বছর। সে আকাঙ্ক্ষাকে সামনে রেখে কাজ করে চলছি। আমরা চেষ্টা করব ২০২৫ সাল যেন দেশের সুবর্ণ ইতিহাসের বছর হয়। আমরা আশাবাদ ব্যক্ত করছি, ২০২৫ সাল অবশ্যই অপরাধীদের বিচারের বছর হবে।’ বুধবার (১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশে একটা নতুন সূর্যোদয় হয়েছে এবং ২০২৫ সাল আমরা শুরু করতে পেরেছি স্বৈরশাসন মুক্ত পরিবেশে। ২০২৫:
