আনন্দ-বেদনার গল্পে বিদায় ২০২৪
সমাপ্তির চূড়ান্ত বারতা ছড়িয়ে দিয়েছে খ্রিষ্টীয় বছর ২০২৪। অনেক পাওয়া-না পাওয়া, হাসি-কান্না, আনন্দ-বেদনার গল্প নিয়ে আজকের সূর্যাস্তের পর স্মৃতি হবে সে। আগামীকালের সূর্য পৃথিবীতে হাজির হবে নতুন বছর ২০২৫ এর সুবাস নিয়ে। সুন্দর আগামীর প্রার্থনায় ব্যাকুল হবে পৃথিবীর মানুষ। তবু নানা কারণে বিশেষ গুরুত্ব বহনকারী ২০২৪-এর দিকে বারবার ফিরে তাকাবে তারা। বিদায়ি খ্রিষ্টীয় বছরটি প্রায় সবার জীবনেই বিশেষ গুরুত্বপূর্ণ। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ২০২৪ একটি ঘটনাবহুল বছর। ব্যক্তি, জাতীয় ও আন্তর্জাতিকভাবে চড়াই-উতরাই আর নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে পুরো সময়। ২০২৪ সালে ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পতন হয়েছে। কোটা:
