জাতীয়

পদত্যাগের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা নাহিদ

পদত্যাগের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা নাহিদ

পদত্যাগের সিদ্ধান্ত নিলে নিজেই ঘোষণা করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সম্প্রতি পদত্যাগ সংক্রান্ত বিষয় নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, ‘প্রতিবেদনটি আমার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা করেছে, সেটা পরিষ্কার করেনি।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি। যদি হয় তাহলে আমরা নিজেরাই বলব। রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে, আমরা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে সেটা আনুষ্ঠানিকভাবেই বলব। এমন কোনো সিদ্ধান্ত আমার বা আসিফের জায়গা থেকে হয়নি। আমরা সরকারের কার্যক্রম করছি।’ এর আগে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এক:
আরও পড়ুন
পাচারের অর্থ ফেরাতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

পাচারের অর্থ ফেরাতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের কাছে সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস ও প্রেসিডেন্ট বিনাইফার নওরোজির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে এই সহায়তা চান তিনি। বৈঠককালে অ্যালেক্স সোরোস ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়ে দেশকে নেতৃত্ব দেওয়ার এবং দেশের প্রাতিষ্ঠানিক সংস্কার ও অর্থনীতি পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কার কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন। তিনি বলেন, ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান দেশের জন্য একটি নতুন যাত্রাপথ নির্ধারণের ‘বিরাট সুযোগ’ তৈরি করেছে। সাক্ষাতে তারা জুলাইয়ের গণঅভ্যুত্থান, আন্দোলনে হতাহতদের জন্য:
আরও পড়ুন
সৌদিতে দক্ষ কর্মীর চাহিদা পূরণে কাজ করছে সরকার: আসিফ নজরুল

সৌদিতে দক্ষ কর্মীর চাহিদা পূরণে কাজ করছে সরকার: আসিফ নজরুল

সৌদি আরবে চিকিৎসক, প্রকৌশলী, নার্স এবং টেকনিশিয়ানসহ দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠানোর ব্যাপক সুযোগ রয়েছে। তাই দেশটিতে দক্ষ কর্মীর চাহিদা পূরণে আন্তরিকভাবে কাজ করছে সরকার বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রিয়াদে বাংলাদেশ দূতাবাসে সৌদির বিভিন্ন কোম্পানির মালিক ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের শ্রমবাজারের গুণগত পরিবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেন। সৌদি আরবের ভিশন ২০৩০-এর বিভিন্ন মেগা প্রকল্প, যেমন নিওম, রেড সি, কিদ্দিয়া, গ্রিন রিয়াদ, আমালা, দিরিয়া এবং রোশন প্রকল্পগুলোর পাশাপাশি ২০২৭ সালে এএফসি এশিয়া:
আরও পড়ুন
ইবতেদায়ি শিক্ষকদের যেসব দাবি মানছে শিক্ষা মন্ত্রণালয়

ইবতেদায়ি শিক্ষকদের যেসব দাবি মানছে শিক্ষা মন্ত্রণালয়

টানা ১০ দিন ধরে করা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের দাবি-দাওয়া অবশেষে মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ ক্ষেত্রে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে তাদের। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব। তাদের মতে দেশের সব ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। শিক্ষকরা জানান, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়ায় ১০ হাজার মাদরাসার ৫০ হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। এর আগে, রোববার (২৬ জানুয়ারি) একই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যাত্রাপথে শাহবাগ থানার সামনে পুলিশি বাধার মুখে পড়েন ইবতেদায়ি শিক্ষকরা। একপর্যায়ে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করে এবং তাদের লাঠিপেটা করে। এতে এক নারীসহ ছয়জন আহত হন। বিস্তারিত:
আরও পড়ুন
নির্বাচন গ্রহণযোগ্য করতে কোনো আপস নয়: সিইসি

নির্বাচন গ্রহণযোগ্য করতে কোনো আপস নয়: সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক করতে আসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ এম এম নাসির উদ্দিন বলেন, গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী নির্বাচন সুষ্ঠু করার সব রকম প্রস্তুতি নেওয়া হবে। ইসির স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে আমাদের পক্ষ থেকে। তিনি বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতেও একতম ইইউ। সংস্কারকে গুরুত্ব দিয়েছে ইইউ। ইইউ মনে:
আরও পড়ুন
রেলের কর্মীদের সব দাবি পূরণ সম্ভব নয় : অর্থ উপদেষ্টা

রেলের কর্মীদের সব দাবি পূরণ সম্ভব নয় : অর্থ উপদেষ্টা

কিছুদিন আগেই রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে। এখন আর কোনো দাবি মানা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, রেলের কর্মচারীদের কিছু দাবি ছিল। কিছুদিন আগেই তাদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে। তারপরও তারা কেন আন্দোলন করছে সেটি তাদের ব্যাপার।  তিনি বলেন, প্রত্যেকের একাধিক দাবি-দাওয়া থাকে। আমাদের সম্পদের হিসাবে অন্যান্য সংস্থাকেও যেটুকু সম্ভব দেওয়া হয়েছে। যৌক্তিক দাবি থাকলে অর্থ মন্ত্রণালয় সাধারণত মানা করে না।ওভারটাইমের ইস্যু সমাধান করা হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, রেলের কর্মচারীদের ওভারটাইম:
আরও পড়ুন
‘উপদেষ্টাদের কেউ দল গঠন করলে পদ ছেড়ে দিয়েই করবেন’

‘উপদেষ্টাদের কেউ দল গঠন করলে পদ ছেড়ে দিয়েই করবেন’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উপদেষ্টা পরিষদের কেউ উপদেষ্টা পরিষদে থেকেই রাজনৈতিক দল গঠন করছেন, সেটি আমার জানা নেই। আর শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন, যদি রাজনৈতিক দল গঠন করেন তবে সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দিয়েই তা করা হবে। কাজেই এখানে আমি সন্দেহের বা আশঙ্কার কোনো জায়গা দেখছি না। রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে একথাগুলো বলতেই পারে। সেটাও অন্তর্বর্তী সরকার বিবেচনায় রেখেছে। রোববার রাজধানীর গ্রিন রোডে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পানি ভবনে আয়োজিত এক কর্মশালার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে কিনা জানতে চাইলে সৈয়দা রিজওয়ানা:
আরও পড়ুন
রাজধানীর ২ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

রাজধানীর ২ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

পাঁচ দফা দাবি নিয়ে রাজধানীর সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ দুটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই দুটি সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। একই সঙ্গে সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকা এবং টেকনিক্যাল মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা জানান, সাত কলেজের ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) এবং কয়েকজন শিক্ষক সাত কলেজের অর্ধ-শতাধিক শিক্ষার্থীকে তৎক্ষণাৎ অপমান করে বের করে দেয়। এর প্রতিক্রিয়ায় সড়ক:
আরও পড়ুন
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার বিকাল ৫টা ৭ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এদিকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে গত ২১ জানুয়ারি দাভোসে পৌঁছান ড. ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, ড. ইউনূস ডব্লিউইএফ শীর্ষ সম্মেলনের সময় মোট ৪৭টি আনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন।:
আরও পড়ুন
সুইজারল্যান্ড সফর শেষে আজ দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা

সুইজারল্যান্ড সফর শেষে আজ দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা

  সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চপর্যায়ের পার্শ্ব ইভেন্টসহ কমপক্ষে ৪৭টি অনুষ্ঠানে যোগদান শেষে আজ শনিবার (২৫ জানুয়ারি) দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, ‘প্রধান উপদেষ্টা ডব্লিউইএফ চলাকালীন খুব ব্যস্ত দিন কাটিয়েছেন এবং তিনি বেশ কয়েকজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন।’ অধ্যাপক ইউনূস তার চার দিনের সফরে চারজন সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধান, চারজন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জাতিসংঘ/সদৃশ সংস্থার ১০ জন প্রধান বা শীর্ষ নির্বাহী, ১০ জন সিইও/উচ্চপর্যায়ের ব্যবসায়ী ব্যক্তিত্ব, ৯টি আনুষ্ঠানিক নৈশভোজ এবং মধ্যাহ্নভোজ ৮টি মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা এবং আরও দুটি অনুষ্ঠানে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.