জাতীয়

ধানমন্ডি ৩২ নম্বরে আগুন দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা

ধানমন্ডি ৩২ নম্বরে আগুন দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা

আওয়ামী লীগ ও ফ্যাসিবাদবিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২ নম্বর। বিক্ষুব্ধ ছাত্র-জনতার ঢল নেমেছে সেখানে। এ সময় বিক্ষোভকারীরা বাড়িটিতে ঢুকে ভাঙচুর করেন। ঘোষণা অনুযায়ী বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হতে থাকে ছাত্র-জনতা। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে রাত ৮টার কিছু আগে ৩২ নম্বরের ওই বাড়িতে ঢুকে পড়ে ছাত্র-জনতা। এ সময় বিক্ষুব্ধরা বাড়ির ভেতর ও বাহিরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর চালায়। কাউকে কাউকে বাড়ির গ্রিল ও জানালা খুলে নিতে দেখা যায়। একপর্যায়ে বাড়িটির দোতলায় আগুন ধরিয়ে দেয়া হয়। এ ছাড়া শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ভাঙচুর চালানো হয়। বিক্ষুব্ধরা এ সময় শেখ হাসিনার:
আরও পড়ুন
নতুন দুটি বিভাগ গঠন ও উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের সুপারিশ

নতুন দুটি বিভাগ গঠন ও উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের সুপারিশ

কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি নতুন বিভাগ গঠন করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এ ছাড়া উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ গণমাধ্যমে পাঠানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশে মোট ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে। ভৌগোলিক ও যাতায়াতের সুবিধা বিবেচনায় কুমিল্লা ও ফরিদপুর বিভাগ গঠনের দাবি অনেক দিনের। সুতরাং কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি নতুন বিভাগ গঠন করার সুপারিশ করা হলো। বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রতিবেদনের ৮-এর ২নং উপধারায়, উপজেলা:
আরও পড়ুন
ডিসি-ইউএনওদের পদবি পরিবর্তনের সুপারিশ

ডিসি-ইউএনওদের পদবি পরিবর্তনের সুপারিশ

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পদবি পরিবর্তন করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। জেলা প্রশাসকের পদবি পরিবর্তন করে ‘জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার’ এবং ইউএনওর পদবি ‘উপজেলা কমিশনার’ করার প্রস্তাব করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনটির নির্বাহী সারসংক্ষেপ প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, জেলা কমিশনারকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সিআর মামলা (নালিশি মামলা) প্রকৃতির অভিযোগগুলো গ্রহণের ক্ষমতা দেওয়ার সুপারিশ করা হলো। তিনি অভিযোগগুলো তদন্তের জন্য উপজেলার কোনো কর্মকর্তাকে বা:
আরও পড়ুন
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সকাল ৯টায়

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সকাল ৯টায়

৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত হবে আজ রোববার সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে। শনিবার (১ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান ইজতেমা ময়দানে পুলিশের কন্ট্রোল রুমের কাছে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আখেরি মোনাজাতের আগে সকাল ৬টা থেকে ঢাকার ৩০০ ফিটের মাথায়, ধওর ব্রিজের মাথায় এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। ইজতেমা ময়দানের মুসল্লিরা ময়দান ত্যাগ করার পর সড়কগুলো যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এদিকে শনিবার টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আসর ইজতেমা ময়দানের:
আরও পড়ুন
তরুণরা পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে: প্রধান উপদেষ্টা

তরুণরা পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে: প্রধান উপদেষ্টা

‘তরুণরা অসীম সম্ভাবনাময়’ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা কেবল কয়েক বছরের মধ্যে পুরো বিশ্বকে পাল্টে দিতে পারি। এই কক্ষে যারা বসে আছেন, তাদের দিয়েই এটি সম্ভব। এটি খুব সহজ একটি কাজ।’ শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নবম সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে বক্তৃতাকালে তিনি তরুণদের উদ্দেশে এসব কথা বলেন। সামিটে ২৫টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। জুলাই বিপ্লবের সময় ছাত্র-জনতার আত্মত্যাগের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘একটি ফ্যাসিবাদী শাসনকে উৎখাত করতে এক হাজারেরও বেশি তরুণ তাদের জীবন উৎসর্গ করেছেন, আর আহতদের অনেকে হাত-পা হারিয়েছেন। তাদের এই আত্মত্যাগ কেবল একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে।’ জুলাই বিপ্লবকে ঐতিহাসিক:
আরও পড়ুন
ভূমধ্যসাগর উপকূলে ২০ মরদেহ উদ্ধার, সবাই বাংলাদেশি হওয়ার আশঙ্কা

ভূমধ্যসাগর উপকূলে ২০ মরদেহ উদ্ধার, সবাই বাংলাদেশি হওয়ার আশঙ্কা

লিবিয়ার ভূমধ্যসাগরের উপকূলবর্তী তীর থেকে অন্তত ২০ বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটি। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির ধারণা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ দেশটির পূর্বাঞ্চলের ব্রেগা উপকূলীয় তীরে ভেসে এসেছে। তবে দেশটির কর্তৃপক্ষ নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি। এছাড়া বাংলাদেশ দূতাবাস এখনও নিশ্চিত হতে পারেনি। এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মরদেহগুলো পচন ধরায় কোনো সূত্র তাদের নাগরিকত্ব শনাক্ত করতে পারেনি। তবে স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা নিহতরা সবাই বাংলাদেশি নাগরিক হতে পারে। মৃতদেহের তাদের সাথে কোনো নথি পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার (৩০:
আরও পড়ুন
সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। লিটার প্রতি এক টাকা বেড়ে ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোলের দাম ১২৫ টাকা থেকে বাড়িয়ে ১২৬ টাকা ও অকটেনের দাম ১২১ টাকা থেকে বাড়িয়ে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। শুক্রবার (৩১ জানুয়ারি) জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর আগে গত ১ জানুয়ারি ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা কমিয়েছিল সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে স্বয়ংক্রিয়:
আরও পড়ুন
বিয়ে করলেন সারজিস আলম, স্ত্রী কোরআনে হাফেজা

বিয়ে করলেন সারজিস আলম, স্ত্রী কোরআনে হাফেজা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিয়ে করেছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। খোঁজ নিয়ে জানা গেছে, সারজিসের শশুরের নাম ব্যারিস্টার লুৎফর রহমান। তার বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা গ্রামে। পেশার তাগিদে ব্যারিস্টার লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। সারজিস আলমের শশুরের পরিবার সূত্রে জানা গেছে, গাজিপুরের রাজেন্দ্র ইকো রিসোর্টে শুক্রবার আসরের নামাজ বাদ পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে। মিডিয়ার উৎপাত থেকে বাঁচতে বর্তমানে পরিবারসহ ওই:
আরও পড়ুন
ছাত্রলীগ কোনো প্রোগ্রাম করার চেষ্টা করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ছাত্রলীগ কোনো প্রোগ্রাম করার চেষ্টা করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের হরতালসহ যেকোনো ধরনের প্রোগ্রাম মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাদ আলী। শুক্রবার (৩১ জানুয়ারি) অমর একুশে বইমেলা ঘিরে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ কেউ যদি হরতালসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে- তা কঠোর হস্তে দমন করা হবে। ইতোমধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের অনেক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা যদি কোনো প্রোগ্রাম করার প্রদক্ষেপ নেয় তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এ ছাড়া জেলা থেকে জামিনে বের হওয়া অপরাধীদের নজরে রাখা হচ্ছে। বইমেলাতে কেন্দ্র:
আরও পড়ুন
দেশের প্রতি ৫ জনের একজন দরিদ্র

দেশের প্রতি ৫ জনের একজন দরিদ্র

দেশের ১৯.২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে । অর্থাৎ প্রতি পাঁচজনের একজন দারিদ্র্যসীমার নিচে রয়েছে। এ ছাড়া দেশে সবচেয়ে বেশি ২৬ দশমিক ৬ শতাংশ গরিব মানুষ বাস করে বরিশাল বিভাগে। অন্যদিকে সবচেয়ে কম দরিদ্র মানুষের বাস চট্টগ্রাম বিভাগে। বিভাগটিতে বসবাস ১৫ দশমিক ২ শতাংশ দরিদ্র মানুষের। সবচেয়ে বেশি মাদারীপুর জেলার ডাসার উপজেলায় ৬৩.২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে এবং সবচেয়ে ধনী এলাকা ঢাকার পল্টন। গতকাল রাজধানীর বিআইসিসি সম্মেলন কক্ষে ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পোভার্টি অ্যান্ড লাইভলিহুড স্ট্যাটিসটিকস সেল এ প্রতিবেদন তৈরি করেছে। বিশ্বব্যাংক, বিশ্ব খাদ্য সংস্থা ও বিবিএসের যৌথ গবেষণায়:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.