জাতীয়

অপারেশন ডেভিল হান্ট কি?

অপারেশন ডেভিল হান্ট কি?

দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং অপরাধীদের আইনের আওতায় নিতে সারাদেশে শুরু করা হয় অপারেশন ডেভিল হান্ট (Operation Devil Hunt) নামে এক বিশেষ অভিযান। বিশেষ করে, গাজীপুরের সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকার কর্তৃক এই অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি)গাজীপুরের একটি এলাকায় ছাত্র ও সাধারণ জনগণের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত গৃহীত:
আরও পড়ুন
সারাদেশে আজ থেকে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’

সারাদেশে আজ থেকে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’

সারা দেশে আজ শনিবার থেকে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’। শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সারা দেশে এই অভিযান শুরু হবে। বিস্তারিত আগামীকাল রবিবার সংবাদ সম্মেলন করে জানানো হবে।
আরও পড়ুন
ফের নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা

ফের নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা

চলতি বছরের শেষ নাগাদ জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকায় তিনি জাপানি সম্প্রচারমাধ্যম এনএইচকেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানান।সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা দেশ পুনর্গঠনে তার সরকারের পরিকল্পনা সম্পর্কে কথা বলেন। নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত এই অর্থনীতিবিদ চান, বাংলাদেশ যেন স্থিতিশীল হয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে। প্রধান উপদেষ্টা বলেন, যে পরিস্থিতিতে আমরা দায়িত্ব নিয়েছি, সেই প্রেক্ষাপটে আমি মনে করি আমরা অনেক দূর এগিয়েছি। কারণ, এটি ছিল একেবারে বিধ্বস্ত একটি সমাজ, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, বিপর্যস্ত রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা-সবকিছুই ভেঙে পড়েছিল। গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। এ প্রসঙ্গে:
আরও পড়ুন
দেশকে অস্থিতিশীল করার চেষ্টা প্রতিহত করা হবে: অন্তর্বর্তী সরকারের বিবৃতি

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা প্রতিহত করা হবে: অন্তর্বর্তী সরকারের বিবৃতি

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা:
আরও পড়ুন
দেশি-বিদেশি মিডিয়া নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

দেশি-বিদেশি মিডিয়া নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় দেশি-বিদেশি মিডিয়াকর্মীরা তার সঙ্গে থাকবেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন। পরিদর্শনকালে দেশি-বিদেশি মিডিয়াকর্মীরা তার সঙ্গে থাকবেন। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন বলে জানান তারা। এ ছাড়া সভায় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রম এবং ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা হয়। সভায় রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার:
আরও পড়ুন
মেহের আফরোজ শাওন গ্রেপ্তার

মেহের আফরোজ শাওন গ্রেপ্তার

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক ঢাকা পোস্টকে বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে গ্রেপ্তার করা হয়েছে শাওনকে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। এদিকে আজ সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে  আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক:
আরও পড়ুন
প্রাথমিকের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল

প্রাথমিকের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। গত ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ৬ হাজার ৫৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন এতে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। গত ২৮ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে:
আরও পড়ুন
৩২ নম্বর ভাংচুর নিয়ে কী বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম

৩২ নম্বর ভাংচুর নিয়ে কী বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম

আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে ধানমন্ডিতে অবস্থিত ৩২ নম্বর বাড়ি ভাংচুরের ঘটনা। বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান, টিআরটি ওয়ার্ল্ড, আরব নিউজ, এবিসি নিউজ, আনাদোলু এজেন্সি, সিএনএন, এপিসহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোতে উঠে এসেছে ৩২ নম্বর ভাংচুরের খবর। জুলাই গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ দেওয়ায় ক্ষুব্ধ হয় দেশের ছাত্র-জনতাসহ তরুণ প্রজন্ম। ফলশ্রুতিতে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ৩২ নম্বর বাড়ি ভাঙার উদ্যোগ নেন তারা। কারণ এই ভবনকে তারা ফ্যাসিবাদের আইকন হিসেবে চিহ্নিত করেছেন। ঘোষণা অনুযায়ী বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হতে থাকে ছাত্র-জনতা। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে রাত ৮টার:
আরও পড়ুন
বায়ুদূষণে শীর্ষস্থান ধরে রাখল ঢাকা

বায়ুদূষণে শীর্ষস্থান ধরে রাখল ঢাকা

এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) স্কোরে ঢাকার বাতাস আজও সারা বিশ্বের মধ্যে দূষণে শীর্ষে রয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকার বাতাসকে ৩১০ একিউআই স্কোর দিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাই ঢাকার বাতাস আজ বিপজ্জনক। একই সময়ে পাকিস্তানের লাহোর ২৪১ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় এবং কিরগিজস্তানের বিশকেক ২৩৫ একিউআই স্কোর নিয়ে তৃতীয় স্থান দখল করেছে। যখন কণাদূষণের একিউআই মান ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকে, তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘসময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। একিউআই:
আরও পড়ুন
হাসিনার দায়ভার ভারত সরকারকেই নিতে হবে: নাহিদ ইসলাম

হাসিনার দায়ভার ভারত সরকারকেই নিতে হবে: নাহিদ ইসলাম

শেখ হাসিনার যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডের দায়ভার ভারত সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘ভারত সরকার রাজনৈতিক স্বার্থে তাকে আশ্রয় দিয়েছে, ফলে তাদের মাটিতে বসে হাসিনার যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডের দায়ভার ভারত সরকারকেই নিতে হবে, এবং এর জন্য আমরা তাদের কাছে জবাবদিহি চাইব।’ আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ৫ আগস্টের পর থেকে পতিত স্বৈরাচার শেখ হাসিনা প্রতিবেশী দেশের মাটিতে বসে একের পর এক বাংলাদেশবিরোধী অপতৎপরতা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.