জাতীয়

আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আমিরাতের উদ্দেশে রওনা হন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। সামিটে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম গত ১৩ জানুয়ারি প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ পাঠান। দুদিনের সংক্ষিপ্ত সফর শেষে আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। ‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট’ সংযুক্ত আরব আমিরাতের:
আরও পড়ুন
আবু সাঈদ পুলিশের ইচ্ছাকৃত হত্যার শিকার: জাতিসংঘ

আবু সাঈদ পুলিশের ইচ্ছাকৃত হত্যার শিকার: জাতিসংঘ

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ আবু সাইদ পুলিশের ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার বলে জাতিসংঘের মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আবু সাঈদ পুলিশের ইচ্ছাকৃত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে বিশ্বাস করার যুক্তিসংগত কারণ রয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিনার (ওএইচসিএইচআর)। প্রতিবেদনে আবু সাঈদের বিশেষ ঘটনাটি বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের সময় পুলিশকে উদ্দেশ করে দুই বাহু ছড়িয়ে ‘আমাকে গুলি করুন’ বলে চিৎকার করার সময়ের দৃশ্য ধারণ করা হয়েছিল। ভিডিও ফুটেজ, স্থিরচিত্র এবং ভূ-অবস্থান প্রযুক্তি ব্যবহার করে তদন্তকারীরা তার হত্যাকাণ্ডের ঘটনাটি কীভাবে ঘটেছিল,:
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন

প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন। তার সঙ্গে রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি এবং ভুক্তভোগীদের পরিবার। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে যান। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। তিনি জানান, দুপুর আড়াইটার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন
অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬০৭

অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬০৭

চলমান বিশেষ অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ৬০৭ জনসহ মোট ১ হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি এ তথ্য জানান। ইনামুল হক সাগর জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৬০৭ জনকে। এ ছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল রাত থেকে আজ পর্যন্ত ১ হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, অপারেশন ডেভিল হান্টে উদ্ধার হওয়া অস্ত্রগুলো হলো—দুইটি বিদেশি পিস্তল, একটি এলএমজি, একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৫টি কার্তুজ, দুইটি চাপাতি, ৬টি দা/রামদা,:
আরও পড়ুন
এ‌প্রিলে থাইল্যান্ডে দেখা হবে ইউনূস-মোদির

এ‌প্রিলে থাইল্যান্ডে দেখা হবে ইউনূস-মোদির

থাইল্যান্ডে অন্তর্বর্তী সরকা‌রের প্রধান উপ‌দেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভার‌তের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দেখা হ‌ওয়ার সম্ভবনা র‌য়ে‌ছে বলে জানিয়েছেন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) মহাসচিব ইন্দ্র মণি পান্ডে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় বিমস‌টেক কার্যাল‌য়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (‌ডিক‌্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি জানান, আগামী ৪ এপ্রিল বিমসটেক শীর্ষ স‌ম্মেলনে ইউনূস-‌মো‌দি বৈঠকে বস‌বেন কিনা, সে‌টি এখ‌নও নি‌শ্চিত নয়। তবে দেখা হতে পারে। বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পান্ডে জানান, আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডে বিমসটেক সামিট হবে। সেখানে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা যোগদানে সম্মত হয়েছেন। তবে সাইড লাইনে শীর্ষ নেতাদের একে অপরের সঙ্গে বৈঠক সদস্য:
আরও পড়ুন
সিএনজিতে মিটারের বেশি ভাড়া নিলে জরিমানা ৫০ হাজার

সিএনজিতে মিটারের বেশি ভাড়া নিলে জরিমানা ৫০ হাজার

গ্যাস বা পেট্রলচালিত অটোরিকশাচালকরা মিটারের থেকে বেশি ভাড়া নিলে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। বেশি ভাড়া আদায়কারী চালকদের বিরুদ্ধে মামলা করারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনারকে পাঠানো এক পত্রে এ নির্দেশনা দিয়েছে বিআরটিএ। এতে স্বাক্ষর করেছেন বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস। পত্রে বলা হয়েছে, গ্যাস বা পেট্রলচালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মামলা রুজু করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে আরো বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৫(৩) অনুযায়ী, কোনো অটোরিকশার চালক বা মালিক অতিরিক্ত ভাড়া দাবি করতে:
আরও পড়ুন
অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের ৩-৪টি মামলার রায়: আইন উপদেষ্টা

অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের ৩-৪টি মামলার রায়: আইন উপদেষ্টা

অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ আশা প্রকাশ করেন তিনি। আইন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে এখন পর্যন্ত ৩০০টির বেশি মামলা হয়েছে। এর মধ্যে ১৬টি মামলার তদন্ত চলছে, যার মধ্যে ৩-৪টির তদন্ত চলতি মাসেই শেষ হবে। এই ৩-৪টি মামলার পরবর্তী বিচারিক কাজ শেষ হতে আগামী অক্টোবর মাস পর্যন্ত সময় লাগতে পারে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে আইসিটি আদালতে একেকটি মামলায় গড় সময় লেগেছিল আড়াই বছরের বেশি। কিন্তু আমাদের প্রসিকিউশন টিম যেভাবে কাজ:
আরও পড়ুন
গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার প্রতি মাসে পাবে ভাতা

গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার প্রতি মাসে পাবে ভাতা

জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২১টি জুলাই শহীদ পরিবার ও ৭ জন আহতের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় আহত ও শহীদ পরিবারের সঙ্গে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের জন্য সরকারের গৃহীত কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই অভ্যুত্থানের শহীদগণ ‘জুলাই শহীদ’ নামে অভিহিত হবেন এবং আহতরা ‘জুলাই যোদ্ধা’ নামে অভিহিত হবেন এবং পরিচয়পত্র পাবেন। প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক:
আরও পড়ুন
ডেভিল হান্ট অভিযানে সারাদেশে ১৩০৮ জন গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সারাদেশে ১৩০৮ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে সারাদেশে এখন পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। জানা গেছে, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত সারাদেশে গ্রেপ্তার হওয়া ১ হাজার ৩০৮ জনের মধ্যে মহানগর এলাকায় ২৭৪ জন এবং রেঞ্জে এক হাজার ৩৪ জন রয়েছেন। এর আগে, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা:
আরও পড়ুন
জুলাই গণহত্যার মামলায় দুই পুলিশসহ আরও ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই গণহত্যার মামলায় দুই পুলিশসহ আরও ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে হওয়া মামলায় দুই পুলিশ সদস্যসহ আরও ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া একজন পুলিশ কনস্টেবলকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) জুলাই গণহত্যার মামলায় মিরপুর, রামপুরা ও উত্তরার ঘটনায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত সবচেয়ে বেশি নৃশংসতার ঘটনা সংক্রান্ত কয়েকটি মামলার তদন্ত এ মাসেই শেষ হচ্ছে উল্লেখ করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, এখন পর্যন্ত ১৮ মামলায় ১১৫ জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে। এর মধ্যে ৫২ জন আওয়ামী লীগের নেতাকর্মী, ৪৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ৯ জন সাবেক সেনা কর্মকর্তা। মোট আসামির মধ্যে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.