জাতীয়

আজ পবিত্র শবে বরাত

আজ পবিত্র শবে বরাত

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দেশজুড়ে পালিত হবে শবে বরাত। হিজরি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে মুসলমানদের কাছে “সৌভাগ্যের রজনী” হিসেবে সমাদৃত। শবে বরাত রমজানের আগমনী বার্তা দেয়। ফারসি শব্দ “শব” অর্থ রাত আর “বরাত” মানে সৌভাগ্য। আরবিতে বলা হয় “লাইলাতুল বরাত”, অর্থাৎ সৌভাগ্যের রাত। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত করেন এবং জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ-অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন তারা। মুসলমানদের বিশ্বাস, মহিমান্বিত এই রাতে মহান আল্লাহতায়ালা মানুষের ভাগ্য অর্থাৎ তার নতুন বছরের “রিজিক” নির্ধারণ করে থাকেন। এই রাতে:
আরও পড়ুন
শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না: ইউনূস

শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না: ইউনূস

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে।’ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য দুবাই সফরে থাকা প্রধান উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেওয় হবে না। সাবেক প্রধানমন্ত্রী এবং তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে। তাদেরকে আইনের মুখোমুখি করা হবে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে:
আরও পড়ুন
ইলন মাস্কের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ইলন মাস্কের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় আনুমানিক রাত ৯টায় প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে কথা হয় বলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবদুল কালাম আজাদ মজুমদার তার ফেসবুক পোস্টে লিখেছেন। সেখানে তিনি লেখেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের ফোনালাপ হয়েছে। আলোচনার বিস্তারিত যথাসময়ে প্রকাশ করা হবে।’ অধ্যাপক ইউনূস সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে অবস্থান করছেন। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিয়েছেন তিনি।:
আরও পড়ুন
আগুন ছড়িয়ে এল ফাগুন

আগুন ছড়িয়ে এল ফাগুন

চারদিকে এখন পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়ার সমারোহ; যেন আগুন ছড়িয়ে এসেছে ফাগুন। ষড়ঋতুর পালাবদলে এই বঙ্গে এসেছে ঋতুরাজ বসন্ত। ফাগুনের বাতাসে সেজেছে প্রকৃতি; খুশি-রঙ্গে-তরঙ্গে গাছে গাছে নাচছে কোকিল, দোয়েল, টিয়া। বসন্তের প্রথম প্রহরে আবির ছড়িয়ে ঋতুরাজকে বরণ করে নিতে নগর আর গ্রাম সেজেছে বর্ণিল উৎসবে। এবার এই বঙ্গে বসন্ত এল এক ভিন্ন আবহে। গত বছরের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতিতে এখনো শোকাতুর এই দেশ। হাজারও মানুষের মৃত্যু-ব্যথা এখনো জাগরূক অন্তরে। বুকে অনন্ত শোক চেপে তবুও মানুষ উদযাপন করবেন বসন্ত উৎসব। রাগ বসন্ত বিহারে নগরে বসন্তকে স্বাগত জানাবেন কিন্নরকণ্ঠী তরুণীরা। মাদল-তালে সম্মেলক নৃত্যে ফাগুয়ার রঙ ছড়াবে কিশোরীরা। ২০২০ সালে বাংলা একাডেমির সংশোধিত:
আরও পড়ুন
আগামীকাল পবিত্র শবে-বরাত

আগামীকাল পবিত্র শবে-বরাত

আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে-বরাত পালিত হবে। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে-বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। পবিত্র শবে-বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এ উপলক্ষে আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকবে। বাণীতে প্রধান উপদেষ্টা পবিত্র শবে-বরাত উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানান। তিনি বলেন, এই সৌভাগ্যময় রজনী মানব জাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এ রাতে আল্লাহপাক ক্ষমা প্রদান ও প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।:
আরও পড়ুন
প্রাথমিকের তৃতীয় ধাপে উত্তীর্ণদের নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল

প্রাথমিকের তৃতীয় ধাপে উত্তীর্ণদের নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জন সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। রোববার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি হবে। গত ৬ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। গত:
আরও পড়ুন
‘হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা’

‘হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথি দিল্লিতে পাঠিয়েছে। দেশটির উত্তরের প্রতীক্ষা করছে বাংলাদেশ। কূটনৈতিক চিঠির সঙ্গে প্রয়োজনীয় সব কাগজ পাঠানো হয়েছে। রফিকুল আলম বলেন, শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে প্রতীক্ষা করবে বাংলাদেশ। এ ছাড়া ভারতে অবস্থানকারী অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম প্রতিপালন করা হবে কিনা সেটি সরকারের উচ্চপর্যায়ের আলোচনার বিষয়। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় জাতিসংঘের ফ‍্যাক্ট ফাইন্ডিং মিশনের দেওয়া:
আরও পড়ুন
জুলাই অভ্যুত্থানে পুলিশ বৃষ্টির মতো গুলি চালিয়েছে: ইউনিসেফ

জুলাই অভ্যুত্থানে পুলিশ বৃষ্টির মতো গুলি চালিয়েছে: ইউনিসেফ

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেছেন, বাংলাদেশে জুলাই-আগস্ট মাসে সংগঠিত মর্মান্তিক ঘটনা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রতিবেদনটি হৃদয়বিদারক। প্রতিবেদনে অনুমান করা হয়েছে, গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১ হাজার ৪০০ জন নিহত হয়েছে। তাদের মধ্যে শতাধিক শিশু ছিল। ইউনিসেফ এই মৃত্যুর অনেকের বিষয়ে রিপোর্ট করেছে এবং কত শিশু নিহত বা আহত হয়েছে তা স্পষ্ট করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমরা তাদের প্রত্যেকের জন্য শোক প্রকাশ করছি। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। একই দিন জুলাই-আগস্ট অভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন প্রতিবেদন প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে এ বিবৃতি দেন:
আরও পড়ুন
জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে প্রধান উপদেষ্টা

জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের সহসভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। ছয় মাস মেয়াদি এই কমিশন আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে। কমিশনের অন্য সদস্যরা হচ্ছেন- জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান। কমিশনের কার্যপরিধির বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়-:
আরও পড়ুন
র‌্যাব ও এনটিএমসি বিলুপ্তির সুপারিশ জাতিসংঘের

র‌্যাব ও এনটিএমসি বিলুপ্তির সুপারিশ জাতিসংঘের

গত জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন তাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে হত্যাকাণ্ড সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে বেশ কিছু সুপারিশ করেছে জাতিসংঘ মানবাধিবাকার কমিশন। সেখানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-কে বিলুপ্ত করার সুপারিশ করেছে সংস্থাটি। একই সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর কার্যক্রম সীমিত করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি আধা-সামরিক বাহিনী আনসার ও ভিডিপিকে নিরস্ত্র করার পরামর্শও দেওয়া হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে। কোনো অতি জরুরি মূহুর্ত ছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন না করতেও পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের জুলাই:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.