জাতীয়

ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

লাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি মনে করেন, ভৌগোলিক অবস্থানগত কারণে যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে এই চার দেশ লাভবান হবে। ইতোমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রাকৃতিক দিক থেকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর পাশাপাশি আমাদের রয়েছে বিপুল জনগোষ্ঠী, যা দেশের জন্য বড় সম্পদ। বাংলাদেশের তরুণরা বিশ্ব জয় করতে পারে।:
আরও পড়ুন
সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকদের আন্দোলনে পুলিশের বাধা, জলকামান নিক্ষেপ

সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকদের আন্দোলনে পুলিশের বাধা, জলকামান নিক্ষেপ

সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে মহাসমাবেশ থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরতরা। পরে সচিবালয়মুখী রাস্তায় তাদের বাধা দেয় পুলিশ এবং ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে পুলিশ। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে আন্দোলনরতরা ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে পদযাত্রা শুরু করেন।  আন্দোলনকারীরা শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে হাইকোর্টে মাজার রোডের দিকে যাচ্ছিলেন। পরে তারা সচিবালয়ের দিকের রাস্তায় রওনা দেন। এ সময় পুলিশ ব্যারিকেড দেয়। বিকেল চারটার কিছু আগে পুলিশ আন্দোলনকারীদের দিকে জলকামান ছোড়ে। তবে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান করছেন। আন্দোলনরতরা জানিয়েছেন, টানা ১১ দিনের মতো তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে:
আরও পড়ুন
ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টার একগুচ্ছ পরামর্শ

ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টার একগুচ্ছ পরামর্শ

শুরু হয়ে গেল জেলা প্রশাসক সম্মেলন ২০২৫। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নিজ কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে নিজ নিজ জেলার উন্নয়নে ডিসিদেরকে প্রতিযোগিতামূলক মনোভাব রাখার পাশাপাশি একগুচ্ছ পরামর্শ দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সরকারকে একটা টিম হতে হবে। সরকার চালাতে টিম ওয়ার্ক লাগে। টিম গঠনের জন্য সবাই একত্র হয়, তখন কার কী করণীয়, সেগুলো নিয়ে আলোচনা থাকে। কার কী ঘাটতি রয়েছে, সেসব বিষয় থাকে। কারণ খেলা হলো সামগ্রিক একটা জিনিস। একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বঞ্চিত হয়। তাই আমরা এমন ভুল যেন না করি, যাতে পুরো:
আরও পড়ুন
‘পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না’

‘পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না’

পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। ফলে এখন থেকে পাসপোর্টে পেতে হলে পুলিশের ক্লিয়ারেন্স লাগবে না। রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা এ ঘোষণা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। তিনি বলেন, পাসপোর্ট প্রদানের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। প্রধান উপদেষ্টা আজ ডিসি সিম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন। এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশন নাগরিকের পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করে।
আরও পড়ুন
সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায়ের শুরু: প্রধান উপদেষ্টা

সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায়ের শুরু: প্রধান উপদেষ্টা

সংলাপের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের শুরু হয়েছে, আর এই পথচলায় বাংলাদেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে। আগামী ৬ মাস অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ বলে বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে তিনি এ কথা বলেন। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও প্রশাসনের চালানো নৃশংসতার তথ্যও জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। পরে প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকর্মীদের জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি, তার সঙ্গে পুরো বিশ্ব এবং দেশের মানুষ আছেন। আজ:
আরও পড়ুন
অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩৪৭

অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩৪৭

অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, গত একদিনে অপারেশন ডেভিল হান্টে ৪৭৭ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মিলে ৮৭০ জনসহ মোট ১ হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২০ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, তিনটি ছুরি, দুটি রামদা ও তিনটি হাতুড়ি জব্দ করা হয়েছে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে যতদিন প্রয়োজন হবে ততদিন এই বিশেষ  অভিযান চালানো:
আরও পড়ুন
নির্বাচনের তারিখ নির্ভর করছে জুলাই চার্টারের ওপর: প্রেস সচিব

নির্বাচনের তারিখ নির্ভর করছে জুলাই চার্টারের ওপর: প্রেস সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা ‘জুলাই চার্টারের’ ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জুলাই চার্টারের ওপর নির্ভর করবে আমাদের নির্বাচনের তারিখটা কবে হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরুর আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ‘জুলাই চার্টার’ কী, ব্যাখ্যা করে প্রেস সচিব বলেন, আমরা আশা করছি, ছয়টি সংস্কার কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে; সেগুলো পুঙ্খানুপুঙ্খুভাবে পলিটিক্যাল পার্টির সঙ্গে এই কমিশনের আলাপ হবে। আলাপের পর সব পলিটিক্যাল পার্টির ঐকমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেবে, সেটা সবাই অর্থাৎ রাজনৈতিক দলগুলো সাইন বা সই:
আরও পড়ুন
পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ

পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ

অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসছে বদল। কিছুদিনের মধ্যেই নিজেসহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর চলতি মাসের শেষের দিকেই ঘোষণা আসছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তথ‍্য উপদেষ্টা নাহিদ ইসলাম। কোটা বাতিল আন্দোলন থেকে সরকার পতনের ঘোষণা। গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন। এরইমধ্যে চলে গেছে ছয় মাসের বেশি সময়। দেশ পুনর্গঠনে ঐকমত্য তৈরির লক্ষ্যে সেপ্টেম্বরে শিক্ষার্থীরা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি। তাদের পক্ষ থেকেই গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল। আর, এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে এ মাসেই। তথ্য:
আরও পড়ুন
জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা বিকেলে

জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা বিকেলে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে আজ। এর অংশ হিসেবে বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতোমধ্যে তারা বৈঠকের আমন্ত্রণ পেয়েছেন ও অংশ নেবেন। সরকারি একটি সূত্র জানিয়েছে, এর আগে নানা বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যেসব দলের বৈঠক হয়েছে, তারা আজকের বৈঠকে আমন্ত্রণ পেয়েছে। আর রাজনৈতিক:
আরও পড়ুন
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শনিবার

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শনিবার

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি)। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানী বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে। কমিশনের সদস্য সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান বৈঠকে অংশ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.