বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে: উপদেষ্টা নাহিদ
বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার (২৪ জানুয়ারি) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘এক-এগারো এবং মাইনাস টুর আলাপটা বেশ কিছুদিন আগে সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে। বিএনপি কেন জানি মনে করে, এই সরকার হয়েছে শুধু একটি নির্বাচন দেওয়ার জন্য। এই সরকারকে তারা নির্বাচিত বলে না, এটি তাদের ভুল বক্তব্য। নির্বাচনের মাধ্যমে পটপরিবর্তন হলে নির্বাচিত সরকার ক্ষমতায় আসে। এখানে গণঅভ্যুত্থানের মাধ্যমে পটপরিবর্তন হয়েছে।’ তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার এসেছে অন্তর্বর্তী সময়ের জন্য।:
