ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

শেয়ার

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাত দেড়টার দিকে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়।

এই ভূমিকম্পের পর অনেকেই আতঙ্কে রাত পার করেছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের মনিপুরের ওয়াজিংয়ে ভূকম্পনটির উৎপত্তিস্থল।

পাঁচ দশমিক এক রিকটার স্কেলের ভূকম্পটি প্রতিবেশী মায়ানমারেও প্রভাব ফেলেছে।

গত ৩ ও ৭ জানুয়ারি ভূমিকম্প হয়েছে। ৩ জানুয়ারি হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে। এটি ছিল মাঝারি ধরনের। আর ৭ জানুয়ারির ভূমিকম্পটি ছিল তীব্র ধরনের।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গেল ২১ জানুয়ারি চার দশমিক এক মাত্রার একটি ভূমিকম্প অনুভূতি হয়েছে। এটার উৎপত্তি ছিল ভারতের মেঘালয়ের কাশি পর্বতে। সূত্র: ইউএনবি

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.