উচ্চশব্দে গানবাজনা করলেই ৭৫ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ বিয়েসহ অন্যান্য অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজনার জন্য সতর্কতা জারি করেছেন। আর এই কাজটি করলে ৭৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। চেয়ারম্যানের এ সতর্কবার্তা গুলো হাফেজ মনিরুল ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী নির্দেশনা রূপে ফেসবুকে প্রচার করছেন। খালেদ সাইফুল্লাহর দাবি করেন, তিনি ওই লোককে চেনেন না। ওই লোক তার সতর্কবার্তাকে ভিন্নরূপে প্রচার করছেন। আমি ওই ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে থানায় জিডি করা হবে। চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ বলেন, রাতে উচ্চশব্দে গানবাজনা হলে মানুষ ঘুমাতে পারে না। এজন্য রাতে গানবাজনা না করার জন্য সতর্ক করা হয়েছে। মানুষ যদি অভিযোগ দেয় তাহলে:
