জাতীয়

সিরাজগঞ্জ ইয়াবাসহ একজন আটক

সিরাজগঞ্জ ইয়াবাসহ একজন আটক

ইমরান হোসাইন, সিরোজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ৫৬৫ পিচ ইয়াবাসহ আঃ রশিদ (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক আঃ রশিদ সলঙ্গা থানার চড়িয়া শিকার গ্রামের আঃ সাত্তাররে ছেলে। শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো.মোস্তাফিজুর রহমান। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সদস্যরা সলঙ্গা থানার চড়িয়া শিকার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় চড়িয়া শিকার দক্ষিনপাড়া এলাকা থেকে ৫৬৫ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন:
আরও পড়ুন
রামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আবু তাহের,রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, (২১ এপ্রিল) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল রানার সভাপতিত্বে ও সদস্য সচিব আলী মূর্তেজা বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন। .বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ মাহমুদ,সহ সভাপতি মুক্তার শাহ্, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক কাউছার হোসেন সহ প্রমুখ। এসময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।:
আরও পড়ুন
সিরাজগঞ্জে বাটা শো-রুমসহ দুই প্রতিষ্ঠানের জরিমানা

সিরাজগঞ্জে বাটা শো-রুমসহ দুই প্রতিষ্ঠানের জরিমানা

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ: অতিরিক্ত মূল্যে জুতো বিক্রির দায়ে সিরাজগঞ্জের বাটা শো-রুমসহ দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে সিরাজগঞ্জ পৌর এলাকার বড় বাজারে এ অভিযান চালানো হয়। মাহমুদ হাসান রনি জানান, বৃহস্পতিবার দুপুরে শহরের বড় বাজার এলাকায় বাটার শো-রুমে অভিযান চালানো হয়। এ সময় ১৪৯৯ টাকার জুতা ১৭৯৯ ও ১৩৯৯ টাকার স্যান্ডেল ১৪৯৯ টাকা বিক্রি করায় ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  এরপর একই বাজারে প্রান ব্যান্ডের নকল আইস্ক্রিম বিক্রির দায়ে  ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন
গাইবান্ধায় আর্থিক সহায়তার চেক বিতরণ

গাইবান্ধায় আর্থিক সহায়তার চেক বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করা হয়। গাইবান্ধা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন শাহের সঞ্চালনায় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল আলমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-২ (সদর) আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান্যান শাহ সারোয়ার কবির ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু। শেষে মারাত্মক:
আরও পড়ুন
বিএমজিটিএ লক্ষীপুর জেলা শাখার ইফতার ও আলোচনা

বিএমজিটিএ লক্ষীপুর জেলা শাখার ইফতার ও আলোচনা

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স (বিএমজিটিএ ) লক্ষীপুর জেলা শাখার ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার(২০ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর ঐতিহ্য কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করনে বিএমজিটিএ লক্ষীপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মোহাম্মদ আলী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএমজিটিএ লক্ষীপুর জেলা শাখার সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,ফিরোজ কবির,সহ প্রচার সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, এস এম সালাউদ্দিন,সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, কামাল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক, লক্ষীপুর জেলা শাখা, কাজী হাবীবুর রহমান,সহ সাধারন সম্পাদক, লক্ষীপুর জেলা শাখা। এছাড়া আরো বক্তব্য:
আরও পড়ুন
সিরাজগঞ্জে পাটকল শ্রমিকদের মানববন্ধন

সিরাজগঞ্জে পাটকল শ্রমিকদের মানববন্ধন

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ: বন্ধ করে দেওয়া ২৫টি পাটকল সহ জাতীয় জুটমিল দ্রুত চালু এবং ঈদের আগে মজুরী কমিশনের এরিয়া সহ সকল জাতীয় জুটমিল শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে সিরাজগঞ্জ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ সিরাজগঞ্জ জাতীয় জুট মিল শ্রমিক কর্মচারী সম্বনয় পরিশোধের উদ্যোগে  বৃস্পতিবার সকাল ১০টায় সিরাজগঞ্জ জাতীয় জুটমিল ১নং গেটের সামনে শ্রমিকদের এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় । জাতীয় জুট মিল শ্রমিক কর্মচারী সম্বনয় পরিশোধের আহ্বায়ক শহিদুল ইসলাম সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক কমরেড নব কুমার কর্মকার, সিপিবি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন, জাতীয় মুক্তি কাউন্সিলের আহ্বায়ক বরকতউল্লাহ ।সিপিবি:
আরও পড়ুন
অবশেষে খুলেছে নিউমার্কেটের দোকানপাট

অবশেষে খুলেছে নিউমার্কেটের দোকানপাট

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় টানা দুদিন বন্ধ থাকার পর খুলেছে রাজধানীর নিউমার্কেটের দোকানপাট। বৃহস্পতিবার সকালে নিউমার্কেট এলাকায় অনেক ব্যবসায়ী দোকান খুলেছেন। অনেকে দোকান খোলার প্রস্তুতি নিচ্ছেন। প্রসঙ্গত, সোমবার রাতে রাজধানীর নিউমার্কেটের একটি খাবারের দোকানের কর্মীদের সঙ্গে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। এর জেরে গভীর রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীরা। এরপর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে বুধবার পর্যন্ত।
আরও পড়ুন
চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই, লাখ টাকার ক্ষতি

চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই, লাখ টাকার ক্ষতি

সাজ্জাদ হোসেন সাজু(ফরিদপুর প্রতিনিধি) ফরিদপুরের চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দুই টার দিকে সদর ইউনিয়নের আব্দুল শিকদার ডাঙ্গী আমীরের ব্রিজ সংলগ্ন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ ওই দুই ব্যাবসায়ী হলেন সদরপুর উপজেলার বিঞ্চুপুর ইউনিয়নের লোহারটেক গ্রামের মৃত মিজান মোল্যার ছেলে আতিয়ার রহমান (৫৯) ও মৃত শেখ মনসুরের ছেলে শেখ জালাল (৫২)। ব্যবসায়ী আতিয়ার রহমান জানান, মুদি মালের ব্যবসা করতেন তিনি। রাত সাড়ে নয়টার দিকে দোকান বন্ধ করে:
আরও পড়ুন
রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের কমিটি গঠন

রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের কমিটি গঠন

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড মোঃ শাহজাহানকে সভাপতি ও আইন বিভাগের শিক্ষার্থী ফারহান সাদিক সৌমিককে সাধারণ সম্পাদক করা হয়েছে নতুন কমিটিতে। মঙ্গলবার (১৯ এপ্রিল) পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছাঃ হালিমা খাতুন সহ ১৭ জন শিক্ষককে উপদেষ্টা করে ৫২ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী এক বছরের জন্য ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো সহ-সভাপতি মোঃ জামিনুর ইসলাম, জেলা আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান, মোঃ রাফিউজ্জামান ওয়াসিক, মোঃ আবু হাসনাত, মোঃ রায়হান আলী, মোঃ ইয়ালসিন ইউনুস, মোঃ আতিকুর রহমান, ফারুক:
আরও পড়ুন
কুষ্টিয়া পুলিশের অভিযানে ধর্ষন মামলার আসামী গ্রেফতার

কুষ্টিয়া পুলিশের অভিযানে ধর্ষন মামলার আসামী গ্রেফতার

মোঃ আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মডেল থানা পুলিশের সফল অভিযানে ধর্ষন মামলার পলাতক আসামী মনিরুল ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ এপ্রিল) সকাল সাড় ৯ টার সময় আসামীর নিজ বাসা হতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মনিরুল ইসলাম কুষ্টিয়া থানাপাড়া এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। পুলিশ জানায়, কুষ্টিয়া মডেল থানা পুলিশের এসআই নজরুল ইসলাম ও কন্সট্রেবল সেলিম রেজা গোপন সংবাদের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশধনীয় ২০০৩ এর ৯/১ ধারার ধর্ষন মামলার পলাতক আসামী মনিরুলকে তার নিজ বাসা হতে গ্রেফতার করেন। মামলা সুত্রে জানা যায়, মেহেরপুর জেলার গাংনী থানাধীন চেংগাড়া এলাকার নুরুল হকের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.