One arrested with Sirajganj Ibad
ইমরান হোসাইন, সিরোজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ৫৬৫ পিচ ইয়াবাসহ আঃ রশিদ (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক আঃ রশিদ সলঙ্গা থানার চড়িয়া শিকার গ্রামের আঃ সাত্তাররে ছেলে। শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো.মোস্তাফিজুর রহমান। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র সদস্যরা সলঙ্গা থানার চড়িয়া শিকার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় চড়িয়া শিকার দক্ষিনপাড়া এলাকা থেকে ৫৬৫ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন…
