জাতীয়

বিজবাগ ইউনিয়ন পরিষদে কমিউনিটি পুলিশিং এর মাদক বিরোধী সভা

বিজবাগ ইউনিয়ন পরিষদে কমিউনিটি পুলিশিং এর মাদক বিরোধী সভা

বি. চৌধুরী ( তুহিন) নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সেনবাগের ৮ নং বিজবাগ ইউনিয়ন পরিষদে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে এক মাদক বিরোধী সভায় ২৬ জুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান সেলিম উদ্দিন ( কাজল) । আরো বক্তব্য রাখেন দায়িত্বপ্রাপ্ত অফিসার হাবিবুর রহমান সহ প্রমুখ ।
আরও পড়ুন
নরসিংদীতে পরিত্যক্ত সেফটি ট্যাঙ্কিতে পড়ে ৩ জনের মৃত্যু

নরসিংদীতে পরিত্যক্ত সেফটি ট্যাঙ্কিতে পড়ে ৩ জনের মৃত্যু

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর মাধবদীতে মাদ্রাসার পরিত্যক্ত সেফটি ট্যাঙ্কিতে পড়ে ৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে । এ ঘটনায় ২ জন ঘটনাস্থলে এবং অপর একজন গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মারা যায়। সোমবার (২৭ জুন) বিকেল সোয়া তিনটার দিকে নরসিংদী জেলার মাধবদী থানাধীন নূরালাপুর ইউনিয়নের গদাইরচর আছিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নরসিংদী শহরের বাসাইল এলাকার মৃত এরশাদ মিয়ার ছেলে স্যানিটারি মিস্ত্রি জাহিদ (৩২) ও উত্তর সাটির পাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে রং মিস্ত্রী বায়েজিদ (২২) ও মাধবদীর গদাইরচর এলাকার কাউছার মিয়ার ছেলে প্রত্যক্ষদর্শী আনিছ (১৬)। এদের মধ‍্যে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে আনিছকে:
আরও পড়ুন
পুলিশের সামনে অধ্যক্ষের গলায় জুতার মালা, দুই তদন্ত কমিটি

পুলিশের সামনে অধ্যক্ষের গলায় জুতার মালা, দুই তদন্ত কমিটি

পুলিশের সামনে নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ওই কলেজের এক ছাত্রের গলায় জুতার মালা পরানোর ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যকারী ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মার ছবি দিয়ে ফেসবুকে ওই কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রের পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগ তুলেন ওই কলেজের ছাত্র ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা। একই ধর্মের হওয়ায় তাকে সাপোর্ট দিচ্ছে- এমন অভিযোগ তুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে দেন। এ সময় তাদের পাশে পুলিশের অবস্থান দেখা গেছে। জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে:
আরও পড়ুন
পদ্মা সেতুর নাট-বল্টু খুলে নেওয়া সেই যুবককে ৭ দিন রিমান্ড

পদ্মা সেতুর নাট-বল্টু খুলে নেওয়া সেই যুবককে ৭ দিন রিমান্ড

পদ্মা সেতুর  রেলিং থেকে নাট-বল্টু খুলে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি বায়েজিদ তালহার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন শরীয়তপুরের আদালত। সোমবার  বিকালে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সালেহুজ্জামান তার রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্র জানা যায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আজ বায়েজিদকে আদালতে হাজির করে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। এ সময় শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন
রামগঞ্জে গণশৌচাগার বন্ধ থাকায় বিপাকে ব্যবসায়ী ও পথচারী

রামগঞ্জে গণশৌচাগার বন্ধ থাকায় বিপাকে ব্যবসায়ী ও পথচারী

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর সোনাপুরের ঐতিহ্যবাহী উত্তর বাজারের গণশৌচাগারটি দীর্ঘদিন ধরে একদল সিন্ডিকেটের কারণে বন্ধ হয়ে আছে। এখনো পর্যন্ত খোলার কোনো উদ্যোগ নেয়নি পৌরসভার মেয়র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই গণশৌচাগারটি বন্ধ হয়ে যাওয়ার পর বিপাকে পডড়েছেন সহস্ত্রাধিক ব্যবসায়ী এবং প্রতিদিন বাজারে আসা হাজার হাজার মানুষ। বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, পৌর মেয়রকে বারবার এ ব্যাপারে অভিযোগ করলেও কোনো সমাধান এখনো হয়নি। গণশৌচাগাটি বন্ধ ও সংস্কারের অভাবে বিপাকে পড়তে হচ্ছে আমাদের। এছাড়াও বাজারের ড্রেনের অবস্থা বেহাল দশা। শীঘ্রই এর একটা সমাধান হওয়া দরকার। গণশৌচাগারের দায়িত্বে থাকা কামাল হোসেন বলেন, ইজারার মেয়াদ শেষ হওয়ায় পরবর্তীতে আর ইজারা নেওয়া হয়নি,:
আরও পড়ুন
বানিয়াচংয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ কর্মশালা

বানিয়াচংয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ কর্মশালা

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ বানিয়াচংয়ে দিনব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ জুন সকাল ১০টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারীগ্ণ ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে নিজেদের বিষয়ভিত্তিক সুপারিশমালা প্রেজেন্টেশন করেন। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণের সুপারিশমালা উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে বলেও জানানো হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান,আহাদ মিয়া,কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, ওসি(তদন্ত) কবির হোসেন,বানিয়াচং প্রেসক্লাব:
আরও পড়ুন
করারোপ ছাড়াই রায়পুর পৌরসভার বাজেট ঘোষণা

করারোপ ছাড়াই রায়পুর পৌরসভার বাজেট ঘোষণা

প্রদীপ কুমার রায়ঃ নতুন কোনো করারোপ ছাড়াই লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পৌরসভা কার্যালয়ে ৬৩ কোটি ২ লাখ ৬০ হাজার ৪৩৬ টাকার প্রস্তাবিত আয় ও ব্যয়ের বাজেট ঘোষণা করেন মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট। বাজেটে রাজস্ব আয় প্রস্তাব করা হয়েছে ১২ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা। উন্নয়ন অনুদান ৪৮ কোটি ৫৫ ল ৬০ হাজার ৮১৫ টাকা। প্রারম্ভিক জের ১ কোটি ৯৩ লাখ ৮০ হাজার ৪৩৬ টাকা। এছাড়াও ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় ১৩ কোটি ৮৫ লাখ টাকা ও সমাপনী জের ধরা হয়েছে ৬৬ লাখ ৬০ হাজার ৪৩৬ টাকা। দায়ভার ১৪ কোটি ৬:
আরও পড়ুন
পদ্মা সেতুতে  গাড়ি পার্কিং করায় জরিমানা

পদ্মা সেতুতে গাড়ি পার্কিং করায় জরিমানা

স্বপ্নের পদ্মা সেতুতে অবৈধ পার্কিং করার অপরাধে  মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে প্রাইভেটকার চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর  দেড়টার দিকে নির্বাহী  ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর প্রাইভেটকার চালক ফখরুল আলমকে ১ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট  বলেন, কুমিল্লা থেকে  প্রাইভেটকারযোগে চালক ও আরও ৫ যুবক পদ্মা সেতু দেখতে আসেন। মাওয়া টোল প্লাজায় টোল আদায় করে সেতুর  উপর ওঠেন তারা। মাঝ সেতুতে প্রাইভেটকার থামিয়ে সেলফি তুলছিলেন।
আরও পড়ুন
কমলনগরে কৃষি মেলা জমেনি; নেই ক্রেতা ও দর্শনার্থী

কমলনগরে কৃষি মেলা জমেনি; নেই ক্রেতা ও দর্শনার্থী

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে তিনদিন ব্যাপি কৃষি মেলা জমেনি। নেই ক্রেতা এবং দর্শনার্থীর ভিড়। মেলার দ্বিতীয় দিন সোমবার তেমন একটা দর্শনার্থী লক্ষ্য করা যায়নি। কৃষি মেলায় নেই কৃষকদের উপস্থিতি। স্টলে নেই বেচাবিক্রি। গাছের চারা বিক্রয়ের কয়েকটি স্টল ঘুরে জানা যায়, ব্যবসায়ীদের অনাগ্রহ ও হতাশার কথা। ফারিয়া নার্সারির মালিক মো. ফারুক গাছের চারার স্টল দিয়েছেন কৃষি মেলায়। তিনি আক্ষেপ করে বলেন, মেলা জমে উঠেনি, দর্শনার্থী নেই। যে কারণে  বিক্রিও নেই। তিনদিনের মেলায় তার শ্রমিক-কর্মচারীর খরচও উঠবেনা। দায়সারাভাবে মেলার আয়োজন, মেলার স্থান নির্বাচনের দুরদর্শিতার অভাব, দর্শনার্থী ও কৃষককে মেলামুখি করতে সময়োপযোগী উদ্যোগে না নেওয়ায় এমন পরিস্থিতি হয়েছে বলে জানান অনেকেই। কমলনগরে:
আরও পড়ুন
যুক্তরাজ্যকে ১ লাখ রোহিঙ্গা পুনর্বাসনের প্রস্তাব দিলেন পররাষ্ট্রমন্ত্রীর

যুক্তরাজ্যকে ১ লাখ রোহিঙ্গা পুনর্বাসনের প্রস্তাব দিলেন পররাষ্ট্রমন্ত্রীর

যুক্তরাজ্যকে বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১ লাখ রোহিঙ্গাকে পুনর্বাসন করার প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ঢাকার ওপর থেকে অন্যায্য বোঝা কমাতে ন্যায়বিচার ও মানবাধিকারের বিশ্বনেতা ব্রিটেনকে এ প্রস্তাব দেন তিনি। গত ২৪-২৫ জুন কিগালিতে অনুষ্ঠিত কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ ট্রুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মোমেন এ প্রস্তাব করেন জানা গেছে। মোমেন ট্রুসের কাছে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট এবং মিয়ানমার সরকারের রাজনৈতিক অঙ্গীকার না থাকায় সেদেশে রোহিঙ্গাদের  নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের অচলাবস্থার কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি ৭০ ও ৯০-এর দশকে বাংলাদেশে ব্যাপকভাবে রোহিঙ্গাদের অনুপ্রবেশ এবং পরবর্তীকালে ঢাকার সঙ্গে সমঝোতা ও চুক্তির মাধ্যমে মিয়ানমার কর্তৃক তাদের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.