চাকুরীর ক্ষেত্রে সমান সুযোগ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: উপদেষ্টা মাহফুজ
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালিন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, চাকুরীর ক্ষেত্রে সমঅধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। যেহেতু বিগত আন্দোলন হয়েছে চাকুরীর ক্ষেত্রে বৈষম্য দুর করণের জন্যই। সেহেতু বিষয়টি নিয়ে ক্যাবিনেটে বিস্তর আলোচনা হয়েছে। ওই আলোচনায় চাকুরীর ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ সৃষ্টিতে সরকারের মানষিকতা পজেটিভ। বুধবার (২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের নিজ গ্রাম নারায়নপুরে নেতৃস্থানীয় আলেম ও গণ্যমাণ্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের নিকট এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহফুজ বলেন, যদিও মাঠ পর্যায়ে আওয়ামীলীগকে নিষিদ্ধের জন্য জোরালো দাবি রয়েছে- এক্ষেত্রে সরকার দেশের সকল রাজনৈতিক:
