জাতীয়

গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়। বিবৃতিত বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলি সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এর ফলে গাজায় মানবিক সাহায্য পৌঁছানো বন্ধ হয়ে গেছে, যা মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। স্পষ্টত ইসরায়েল বারবার আন্তর্জাতিক আবেদনের তোয়াক্কা করেনি বরং ক্রমবর্ধমান তীব্র হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছে। বাংলাদেশ নিরস্ত্র ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালানোর জন্য গাজার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার বিমান বোমাবর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছে। বাংলাদেশ সরকার:
আরও পড়ুন
মার্কিন শুল্ক বৃদ্ধি ইস্যুতে ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা

মার্কিন শুল্ক বৃদ্ধি ইস্যুতে ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা

পণ্য রপ্তানিতে শুল্ক বৃদ্ধি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৭ এপ্রিল) দেয়া চিঠিতে আরোপিত অতিরিক্ত শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানান তিনি। চিঠির শুরুতেই ট্রাম্পকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য নীতিকে সম্পূর্ণ সমর্থন করে এবং এর সফলতার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। এতে আরও বলা হয়, ১৭ কোটি মানুষের দ্রুত বর্ধনশীল বাজারে আমেরিকার রপ্তানি বাড়াতে বাংলাদেশই প্রথম উদ্যোগ গ্রহণ করে। বাণিজ্য উপদেষ্টা মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে এসব কার্যক্রমের সমন্বয় করছেন বলেও জানানো হয়। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই মার্কিন রপ্তানির উপর সর্বনিম্ন শুল্ক আরোপ করে উল্লেখ করে:
আরও পড়ুন
গাজায় গণহত্যা: বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল রাজধানীসহ সারাদেশ

গাজায় গণহত্যা: বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল রাজধানীসহ সারাদেশ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারদেশে পালিত হচ্ছে ‘নো-ওয়ার্ক নো-স্কুল’ কর্মসূচি। সোমবার (৭ এপ্রিল) সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়েছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ একাধিক রাজনৈতিক ছাত্র সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল অবস্থান নেয় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে তাদের সাথে সংহতি জানান ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল। এ ছাড়াও বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালের রাজু ভাস্কর্যের সামনে থেকে মার্চ ফর প্যালেস্টাইনের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আরও পড়ুন
ফিলিস্তিনিদের সমর্থনে বৈশ্বিক কর্মসূচিতে সংহতি, দেশব্যাপী ধর্মঘট আজ 

ফিলিস্তিনিদের সমর্থনে বৈশ্বিক কর্মসূচিতে সংহতি, দেশব্যাপী ধর্মঘট আজ 

নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে ডাকা বৈশ্বিক ধর্মঘটে সংহতি জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রতিষ্ঠান। একইসঙ্গে আজ সোমবার দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী ও ছাত্রনেতা। পাশাপাশি ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে কাজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গাজাবাসীর সমর্থনে আজ সোমবার রাজধানী ঢাকায় সংহতি সমাবেশ, বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী, ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন। এনসিপি কর্মসূচি ঘোষণা না করলেও দলটির নেতারাও সংহতি জানিয়েছেন সোমবারের বৈশ্বিক ধর্মঘটে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ সোমবার দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী ও:
আরও পড়ুন
শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘণ্টায় দুটি চিঠি দেবে সরকার

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘণ্টায় দুটি চিঠি দেবে সরকার

ট্রাম্প প্রশাসন বাংলাদেশের রফতানি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপের পর সরকারের পদক্ষেপ নিয়ে জানাতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে চিঠিতে ৩৭ শতাংশ শুল্কের বিষয়টি পর্যালোচনার জন্য আবেদন করা হবে। রোববার (৬ এপ্রিল) সচিবালয়ে অর্থ উপদেষ্টার দফতরে আয়োজিত এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রেস সচিব। তিনি জানান, একটি চিঠি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া হবে। আরেকটি বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর ইউএসটিআরকে দেয়া হবে। যুক্তরাষ্ট্রকে যে দুটি চিঠি দেওয়া হবে তাতে কী থাকবে—সাংবাদিকদের এমন প্রশ্নের:
আরও পড়ুন
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় রাত ১০টা ৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর একটি ফ্লাইটে তিনি ঢাকায় অবরতরণ করেন। এর আগে, রাত ৮টা ৪৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন। প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ব্যাংককে পৌঁছান এবং সম্মেলনের পাশাপাশি প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সম্মেলনে আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.:
আরও পড়ুন
মার্কিন শুল্কারোপ নিয়ে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

মার্কিন শুল্কারোপ নিয়ে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

সম্প্রতি ১৮৫টি দেশ ও অঞ্চলের ওপর অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের পণ্যের ওপরও শুল্কের হার বাড়িয়ে ৩৭ শতাংশ ধার্য করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে আলোচনার জন্য জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সভাটি অনুষ্ঠিত হবে। সভায় শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা ও কর্মকর্তারা অংশ নেবেন। প্রসঙ্গত, গত বুধবার (২ এপ্রিল) বাংলাদেশসহ ১৮৫টি দেশ ও অঞ্চলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। ন্যূনতম ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ট্যারিফের কবলে পড়ে এসব দেশ। এর মধ্যে ভারতের ওপর:
আরও পড়ুন
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টা ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। শুক্রবার ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের কাছে এই তথ্য প্রকাশ করেন। এতে বলা হয়, মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে তারা বাংলাদেশে আশ্রয় নেয়া নিবন্ধিত ৮ লাখ রোহিঙ্গার মধ্যে ১ লাখ ৮০ হাজার জনকে ফেরত নেবে। এতে আরও বলা হয়, ২০১৮ থেকে ২০২০ সালে বাংলাদেশ ছয় দফায় রোহিঙ্গাদের মূল তালিকা মিয়ানমারকে সরবরাহ করেছিল। আরও ৭০ হাজার রোহিঙ্গার:
আরও পড়ুন
শেখ হাসিনার প্রত্যার্পণ চেয়েছে বাংলাদেশ

শেখ হাসিনার প্রত্যার্পণ চেয়েছে বাংলাদেশ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে। প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন:
আরও পড়ুন
ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ

ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ

প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠকের একটা শিডিউল চাওয়া হয়েছে। আমরা আশা করছি বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বুধবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান‌ তিনি।‌ ড. খলিলুর রহমান বলেন, দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৯টায় ব্যাংককের উদ্দেশে রওনা দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ এপ্রিল) রাত ৮টায় তিনি দেশে ফিরবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমসটেক সম্মেলনে অংশ নিতে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.