সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির
জুলাই-আগস্টে ‘হত্যা-গণহত্যার’ অভিযোগে গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু , সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ মোট ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকালে তাদের একে একে হাজির করা হয় ট্রাইব্যুনালে। সাবেক ১১ মন্ত্রীর অন্যরা হলেন, শাজাহান খান, কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক’কেও। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী চৌধুরীকেও ট্রাইব্যুনালে নেয়া হয়েছে আজ। এ তালিকায় আরও আছেন- সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী:
