জাতীয়

পিএসসি সংস্কারের ৮ দফা বাস্তবায়নে এক সপ্তাহের আল্টিমেটাম

পিএসসি সংস্কারের ৮ দফা বাস্তবায়নে এক সপ্তাহের আল্টিমেটাম

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের ৮ দফা বাস্তবায়নের জন্য এক সপ্তাহ আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা। আন্দোলনকারীরা বলেন, পিএসসিতে যাওয়ার ঘটনা নিয়ে অসত্য তথ্য দেয়া হয়েছে। যা বিভ্রান্তির সৃষ্টি করবে। এই আন্দোলন যৌক্তিক সংস্কারের জন্য ছিল, পরীক্ষা পেছানোর জন্য নয়। আন্দোলন সরকার বা পিএসসির বিপক্ষে নয়। তবে পিএসসিতে এখনও আওয়ামী লীগের প্রতিনিধি রয়েছে। আন্দোলনে থাকা ছাত্র অধিকার পরিষদের নেতা বিন ইয়ামিন বলেন, আমরা পিএসসির সংস্কার চাই। এই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সংহতি রয়েছে। পিএসসি থেকে আওয়ামী লীগের দোষরদের বরখাস্ত করার দাবি জানাচ্ছি।
আরও পড়ুন
রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রা কমবে

রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রা কমবে

গেল কয়েকদিনের দাবদাহের পর প্রকৃতিতে এসেছে কিছুটা স্বস্তি। কারণ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। রাজধানীও দুপুর নাগাদ শীতল হয় এক পশলা বর্ষণে। আবহাওয়া অফিসের তথ্য, বৃষ্টির ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার গরম অনেকটাই কমে আসবে। এমন বর্ষণ চলতে পারে আগামী আরও কয়েকদিন। আবহাওয়া অধিদফতর অবশ্য এরইমধ্যে আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে। যেখানে আগামী কয়েকদিন প্রায় সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথাও বলা হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, বুধবারের পর ধীরে ধীরে বৃষ্টি কমবে। তবে আগামী শুক্রবার পর্যন্ত দেশের অনেক জায়গাতেই বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টি কমে গেলে ধীরে:
আরও পড়ুন
ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৭ এপ্রিল) নির্বাচন কমিশন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। জানানো হয়, আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার গেজেটের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন ইশরাক হোসেন। এরআগে গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে আদালত। রায়ে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ডিএসসিসি নির্বাচনকে অবৈধ ঘোষণা করেন আদালত। পাশাপাশি ফলাফলের গেজেট বাতিল ও আগের মেয়র ফ্জলে নূর তাপসকে অবৈধ বলে রায় দেন আদালত। প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে ডিএসসিসি নির্বাচনে কারচুপির অভিযোগ:
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

কাশ্মীর ইস্যু কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা আলোচনার মাধ্যমে প্রশমনের পক্ষে বাংলাদেশ। এই দু’দেশ যদি সহায়তা চায় তাহলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে। তবে, আগবাড়িয়ে কিছু করার পক্ষে নয় ঢাকা। রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অবস্থান স্পষ্ট, আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায়। আমরা জানি, বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত-মহাসম্পর্ক আছে। কিন্তু আমরা চাই না এখানে কোনো বড় কোনো সংঘাত সৃষ্টি হোক, যাতে এটা এ অঞ্চলের মানুষের কোনো বিপদের কারণ না হয়ে উঠতে পারে। ভারত-পাকিস্তানের সঙ্গে আমাদের সুসম্পর্ক বিদ্যমান। এ:
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেতকিন। গতকাল শনিবার (২৬ এপ্রিল) রোমের একটি হোটেলে তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুই দেশের পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ঢাকা ও মারকোসুরভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা নিয়ে আলোচনা করেন তারা। এছাড়াও, ড. মুহাম্মদ ইউনূস ও মন্ত্রী লুবেতকিন যৌথভাবে তরুণদের বিনিয়োগে সম্পৃক্ত করা এবং সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি থ্রি-জিরো অর্জনে নিজেদের মধ্যে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, ভ্যাটিকানে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম:
আরও পড়ুন
নতুন ভোটার ৬৩ লাখ, বাদ ২৩ লাখ মৃত ভোটার

নতুন ভোটার ৬৩ লাখ, বাদ ২৩ লাখ মৃত ভোটার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। দেশব্যাপী চলছে ভোটার হালনাগাদ কার্যক্রম। চলমান এ ভোটার হালনাগাদ কার্যক্রমে নতুন করে যোগ হয়েছে ৬৩ লাখের বেশি নাগরিকের তথ্য। সেইসঙ্গে তালিকা থেকে বাদ পড়েছেন মৃত ২৩ লাখেরও বেশি ভোটার। সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকার স্বাক্ষরিত ভোটার হালনাগাদ প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে। এতে উল্লেখ করা হয়েছে, এ পর্যন্ত নতুন ৬৩ লাখ ১৭ হাজার ৬০০ জন ভোটারেরর তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ২৯ লাখ ৬১ হাজার ৫৭ জন, নারী ৩৩ লাখ ৫৬ হাজার ২৫০ জন এবং তৃতীয়:
আরও পড়ুন
মাদক বন্ধে অ্যাকশন না নিলে চাকরি থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাদক বন্ধে অ্যাকশন না নিলে চাকরি থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদকের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে হবে। মাদক বন্ধে অ্যাকশন না নিলে চাকরি থাকবে না। আমরা নিরাময় কেন্দ্র খুলতে চাই না, মাদক বন্ধ করতে চাই। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে যশোর জেলার সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশকে মাঠে কাজে নামতে হবে। তবে পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে না। পুলিশে তেলবাজি ব্যবস্থা ফেরার চেষ্টা হচ্ছে। এটা বন্ধ করতে হবে। আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে কমিউনিটি পুলিশিং বাড়াতে হব। তিনি আরও বলেন, আমরা দায়িত্ব নেয়ার পর পুলিশে নিয়োগ বাণিজ্য বন্ধ:
আরও পড়ুন
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে

টানা ৫ দিন বৃষ্টি হতে পারে

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার (২১ এপ্রিল) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে:
আরও পড়ুন
চার দিনের সফরে কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সফরে কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফরে কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিমানবন্দরে পৌঁছালে অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। কাতার সরকারের প্রটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এর আগে, সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে রওনা হন। প্রধান উপদেষ্টা কাতারে ‘আর্থনা সামিট ২০২৫’-এ অংশগ্রহণ করবেন। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ:
আরও পড়ুন
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

চলতি ২০২৫ সালের জন্য বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে নিউ ইয়র্ক ভিত্তিক প্রভাবশালী সাময়িকী ‘টাইম ম্যাগাজিন’।  এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশকে গণতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে টাইম ম্যাগাজিন। টাইম ম্যাগাজিনে প্রকাশিত নিবন্ধে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন জাতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আবারও নেতৃত্বের পদে অধিষ্ঠিত হওয়ার জন্য নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ভূয়সী প্রশংসা করেছেন। এতে তিনি বলেন, “গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর পতনের পর, একজন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.