জাতীয়

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানান, সপ্তাহখানেক আগে এ প্রক্রিয়া শুরু হয়। সব আনুষ্ঠানিকতা শেষ করে বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে আছে। আজ বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান আসিফ মাহমুদ। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের দাবির মুখে গত বছরের ২৩ অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক:
আরও পড়ুন
সীমান্তের জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ

সীমান্তের জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ

ভারত-পা‌কিস্তান যুদ্ধ‌ পরিস্থিতি কেন্দ্র ক‌রে সীমান্ত ঘেঁষা জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বুধবার (৭ মে) বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফেডারেশনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, ভারত-পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে। এ সময় বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এদিকে, ভারত-পাকিস্তানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে শান্ত, সংযত:
আরও পড়ুন
আন্দোলনে নামার হুঁশিয়ারি সচিবালয়ের কর্মচারীদের

আন্দোলনে নামার হুঁশিয়ারি সচিবালয়ের কর্মচারীদের

সচিবালয়ের নন-ক্যাডার কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে আসছে নতুন বিধিমালা। এটি চূড়ান্ত হলে এক কর্মস্থলে কেউ আর দীর্ঘদিন থাকতে পারবেন না। এতে মাঠের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয়ে এবং সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জেলা-উপজেলা প্রশাসনে বদলি করা যাবে। নতুন বিধিমালা এরইমধ্যে কার্যকর করার উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জানা গেছে, ২০১৮ সালে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে মাঠ প্রশাসনের কর্মচারীদের জন্য সচিবালয়ের কর্মচারীদের মতো নিয়োগবিধি প্রণয়নের প্রস্তাব ওঠে। পর্যায়ক্রমে এই নিয়োগবিধি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৩০ এপ্রিল আট সদস্যের কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৩০ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে ওই কমিটিকে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে কমিটি গঠনের পরিপ্রেক্ষিতে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে:
আরও পড়ুন
এবার দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই: সিইসি

এবার দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই: সিইসি

নির্বাচন কমিশন (ইসি) কোনো বিতর্কে জড়াবে না উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। সোমবার (৫ মে) সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ওই অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সিইসি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। যে কোনো সিদ্ধান্ত কমিশনের সব সদস্য মিলে নেওয়া হয়। একক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে বিজয়ী:
আরও পড়ুন
সাত অঞ্চলের নদী বন্দরে সতর্কতা সংকেত

সাত অঞ্চলের নদী বন্দরে সতর্কতা সংকেত

সাত অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সে সব এলাকার নদীবন্দরে দেওয়া হয়েছে সতর্কতা সংকেত। শনিবার (০৩ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ০১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার (০৪ মে) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য:
আরও পড়ুন
পুলিশের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির তুলনায় বর্তমানে পুলিশের সামর্থ্য, মনোবল ও বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সঙ্গে সাক্ষাৎকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা প্রসঙ্গে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমে উন্নতি হচ্ছে। তবে এটি আরো উন্নতির সুযোগ রয়েছে। আমরা এ ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি।’ আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘তখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো সুযোগ নেই, বরং দিনদিন এটির উন্নতি ঘটবে বলে:
আরও পড়ুন
এক ঠিকানায় মিলবে সব নাগরিক সেবা

এক ঠিকানায় মিলবে সব নাগরিক সেবা

এক ঠিকানায় পাওয়া যাবে সকল নাগরিক সেবা। এজন্য প্রধান উপদেষ্টা কার্যালয়ের উদ্যোগে আসছে নতুন সেবা আউটলেট ‘নাগরিক সেবা বাংলাদেশ’। যার সংক্ষেপিত রূপ ‘নাগরিক সেবা’। বুধবার (৩০ এপ্রিল) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, সেবাদাতা হিসেবে ব্যক্তি উদ্যোক্তারা আবেদন করতে পারবেন আগামীকাল ১ মে থেকেই। চলমান ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকেও এখানে অন্তর্ভুক্ত করে নেয়া হবে। আগ্রহী উদ্যোক্তাদের www.nagoriksheba.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের অনুরোধ করা যাচ্ছে। শুরুতে প্রায় একশ সেবা দিয়ে এই কার্যক্রম শুরু হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। একই সঙ্গে সেবা সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে জানিয়ে তিনি বলেন, স্বাধীন উদ্যোক্তাদের মাধ্যমে:
আরও পড়ুন
ভারত-পাকিস্তান যুদ্ধ শঙ্কার মধ্যে নিজেদেরও প্রস্তুত থাকতে বললেন প্রধান উপদেষ্টা

ভারত-পাকিস্তান যুদ্ধ শঙ্কার মধ্যে নিজেদেরও প্রস্তুত থাকতে বললেন প্রধান উপদেষ্টা

ভারত-পাকিস্তান যুদ্ধ শুরুর আশঙ্কা আছে। এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেয়াটা আত্মঘাতী। এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটিতে ছিল বার্ষিক মহড়া। ‘আকাশ বিজয়’ নামে হয় এ বছরের বাৎসরিক মহড়া। সেখানে অন্তর্বর্তী সরকারপ্রধানকে গার্ড অব অনার দেয়া হয়। অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, প্রতিনিয়ত আসছে যুদ্ধের হুমকি। এ অবস্থায় নিজেদের প্রস্তুতি না নেয়াটা হবে আত্মঘাতী। এ অবস্থায় শান্তির দিকে হাত বাড়াতে হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক বিমান বাহিনী করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এর আগে,:
আরও পড়ুন
আইনি বাধ্যবাধকতায় মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাকের গেজেট প্রকাশ হয়েছে: ইসি

আইনি বাধ্যবাধকতায় মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাকের গেজেট প্রকাশ হয়েছে: ইসি

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ১০ দিনের মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে গেজেট প্রকাশের জন্য আদালতের বাধ্যবাধকতা ছিল। তাই আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাকের গেজেট প্রকাশ হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশনের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ইসি সানাউল্লাহ বলেন, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে প্রস্তাব পাঠানো হয়েছে, সেখান থেকে আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবের বিষয়ে আজই মতামত পাঠাবে কমিশন। তিনি আরও বলেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া রোহিঙ্গাদের বাদ দেয়ার প্রক্রিয়া চলছে। যারা এনআইডির তথ্য পুরোপুরি পরিবর্তন করেছে তাদের বিষয়ে কঠোর হবে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, ঢাকা:
আরও পড়ুন
নেই প্রশাসনের নজরদারি, কমলনগরে লাইসেন্স ছাড়াই চলছে ৪টি ডায়াগনস্টিক সেন্টার

নেই প্রশাসনের নজরদারি, কমলনগরে লাইসেন্স ছাড়াই চলছে ৪টি ডায়াগনস্টিক সেন্টার

নিজস্ব প্রতিবেদক:: লক্ষ্মীপুরের কমলনগরে ২০টি ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে লাইসেন্স ছাড়াই চলছে ৪টি । এদের গত ৩/৫ বছর থেকে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও দিব্বি তারা অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন।  এ সব বিষয়ে প্রশাসনের সঠিক নজরদারি করার কথা থাকলেও তারা ঘুমে বিভোর। প্রশাসনের কর্তা  ব্যক্তিদের ম্যানেজ করে এ সব অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন  বলে ধারণা  করছেন অনেকে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার অফিস সূত্রে জানা যায়,  ২০টি ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে হাজিরহাটে মডার্ন মেডিটেক সেন্টার গত ৪ বছরের থেকে কোন কাগজপত্র নেই। এছাড়াও ফজুমিয়ারহাটে  রয়েল ডায়াগনস্টিক সেন্টারসহ প্রতিষ্ঠার পর থেকে ৩টি প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই চলছে । মাঝে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.