জাতীয়

শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু : আইন উপদেষ্টা

শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু : আইন উপদেষ্টা

আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, জুলাই আন্দোলন নির্মূলে পরিচালিত নির্বিচারে গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আইন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে লেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত টিম দিনরাত পরিশ্রম করে গণহত্যার বিচারের কাজ এগিয়ে নিচ্ছে। শহীদ ওয়াসিমের বাবার একটি ছবি ফেসবুক পোস্টে আপলোড করে উপদেষ্টা লেখেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে প্রথম যারা প্রাণ দিয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিম ছিলেন তাদের অন্যতম। আবু সাঈদ, মুগ্ধ আর ওয়াসিমের পরিবারের (এবং আমাদের সবার) বিচারের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। ’ উপদেষ্টা আরও লেখেন, ‘নির্বিচারে হত্যার অপরাধে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে। প্রসিকিউশন টিম:
আরও পড়ুন
চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী শনিবার (৭ জুন) ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, বুধবার (২৮ মে) সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যায়। ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ. ফ. ম খালিদ হোসেনের সভাপতিত্বে বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জানানো হয়, পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।
আরও পড়ুন
কমলনগরে হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নিলেন জনতা

কমলনগরে হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নিলেন জনতা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি লক্ষ্মীপুরের কমলনগরে হ্যান্ডকাপসহ চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে ছিনিয়ে নিলেন স্থানীয় জনতা। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা যায়, চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে ওই ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ড থেকে কমলনগর থানার এএসআই প্রদীপ চন্দ্র দাস ও আরজু গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের খবর পেয়ে  ওই এলাকার প্রায় ৫সহস্রাধিক নারী পুরুষ একত্রিত হয়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ শুরু করেন। ওই সময় রাজুকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয় বিক্ষোভকারীরা।  পরে খবর পেয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম গিয়ে:
আরও পড়ুন
একনেক সভায় যোগ দিলেন প্রধান উপদেষ্টা

একনেক সভায় যোগ দিলেন প্রধান উপদেষ্টা

পরিকল্পনা কমিশন কার্যালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় যোগ দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এ সভা শুরু হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ইউএনবি এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানান, একনেক সভা শেষে সমসাময়িক বিষয়ে আলোচনা করতে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
আরও পড়ুন
’পদত্যাগ করবেন না ড. ইউনূস’

’পদত্যাগ করবেন না ড. ইউনূস’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করার কথা ভাবছেন। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার থেকে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে। তবে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন তার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার নিজের ফেসবুক পেজে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রাঞ্জিশনের জন্য ড. ইউনূস স্যারের দরকার আছে।’ ওই পোস্টে তিনি বলেন, ‘বরং ক্যাবিনেটকে আরো গতিশীল হতে হবে। সরকারকে আরো বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরো বেশি কাজ:
আরও পড়ুন
ড. ইউনূস পদত্যাগ করলে যেসব সংকটে পড়তে পারে দেশ

ড. ইউনূস পদত্যাগ করলে যেসব সংকটে পড়তে পারে দেশ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হতাশা প্রকাশ ও পদত্যাগ করার ভাবনা প্রসঙ্গে নানা আলোচনার জন্ম হয়েছে। দেশের স্বার্থে দ্রুত এ সংকটের উত্তরণ ঘটাতে সবাইকে এগিয়ে আসতে হবে। তা না হলে পরিস্থিতি বিপজ্জনক বাঁকে মোড় নিতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্টজনরা। বিশ্লেষকদের মতে, জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের দলগুলোর সমর্থনে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এখন সরকারের তরফ থেকেই বলা হচ্ছে তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে। অপরদিকে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে তাদের পদত্যাগও দাবি করেছেন। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনা প্রকাশ্যে আসে। ওই আলোচনার পর দেশের পরিস্থিতি দ্রুত:
আরও পড়ুন
বাজারে আসছে নতুন নোট, থাকবে আবু সাঈদ ও মুগ্ধের ছবি

বাজারে আসছে নতুন নোট, থাকবে আবু সাঈদ ও মুগ্ধের ছবি

আগামী দুই-এক দিনের মধ্যেই বাজারে আসছে বহুল প্রত্যাশিত নতুন ডিজাইনের নোট। প্রথম ধাপে ছাড়া হচ্ছে এক হাজার কোটি টাকা। ২০ ও ৫০ টাকার নোট দিয়ে যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে আসবে সব ধরনের টাকার নোট। নতুন নোটে বাড়ানো হচ্ছে নিরাপত্তা বৈশিষ্ট্য। ডিজাইনে থাকছে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং জুলাই আন্দোলনের গ্রাফিতি। ক্ষমতার পট পরিবর্তনের পর শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নতুন নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। আটকে দেয়া হয় ছাপানো টাকার বিনিময় কার্যক্রম। এতে বাজারে দেখা দিয়েছে খুচরা টাকার সংকট। বেড়েছে ছেড়া-ফাটা নোটের পরিমাণ। ভোগান্তি পোহাতে হচ্ছে সব ধরনের লেনদেনে। তবে শেষ হতে চলেছে সেই ভোগান্তি। স্বল্প সময়ের মধ্যেই বাজারে:
আরও পড়ুন
আমরা চ্যালেঞ্জের মধ্যে রয়েছি: অর্থ উপদেষ্টা

আমরা চ্যালেঞ্জের মধ্যে রয়েছি: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অর্থ মন্ত্রণালয় ছাড়াও নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে আছি আমরা। অনেকেই আমাদের সমালোচনা করেন; অথর্ব বলেন। সমালোচনা করবেন, ঠিক আছে। তবে বাইরে এসব ভালো ইম্প্রেশন দেয় না। ইমেজ (ভাবমূর্তি) ক্ষুণ্ন হয়। রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড-২০২৫ এর জাতীয় পর্যায়ের মূল পর্বে শুক্রবার (২৩ মে) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন, ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ এবং পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী। আসন্ন:
আরও পড়ুন
রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের আভাস

রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের আভাস

রাত ১টার মধ্যে দেশের ১০ অঞ্চলে বজ্রসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। রোববার (১৮ মে) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, রাত ১টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামীকাল (সোমবার) সকাল ৯টার মধ্যে রংপুর,:
আরও পড়ুন
ড. ইউনূসের এক কথাতেই ভারতের ‘তিস্তা প্রহার’! বাংলাদেশকে কেন এতো ভয় পাচ্ছে মোদি?

ড. ইউনূসের এক কথাতেই ভারতের ‘তিস্তা প্রহার’! বাংলাদেশকে কেন এতো ভয় পাচ্ছে মোদি?

বিশ্বব্যাপী চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি বক্তব্যেই যেন ঘুম হারাম হয়েছে ভারতের। তিনি বলেছিলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধ প্রস্তুতি নেওয়ার কোন বিকল্প নেই। কারণ হারার কোন অপশন রাখা যাবে না। সামনে রাখতে হবে জয়ের লক্ষ্য। তবে তিনি এ কথাও বলেছিলেন শান্তিপ্রিয় মানুষ হিসেবে তিনি কখনোই যুদ্ধের পক্ষে নন। তিনি চান না পৃথিবীর কোথাও যুদ্ধ হোক। যদিও তিনি নিজে যুদ্ধবিরোধী মানুষ হিসেবে পৃথিবীর কোথাও যুদ্ধ চান না, তবুও তাঁর বক্তব্যের সুনির্দিষ্ট বার্তা দিল্লিকে যেন বিদ্যুতের মতো স্পর্শ করেছে। এবার তারা তিস্তার পাড়ে অর্থাৎ, চিকেন নেকের আশেপাশের এলাকা ঘিরে রণমহড়া করেছে। ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি তাদের বৃহৎ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.