জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি বাংলাদেশ সময় দুপুরে হবে। তবে এই বৈঠকের কোনো ফরমেট নেই। যেহেতু তারেক রহমান বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতা, তাই প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংটি হবে। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দুজনের আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের দিনক্ষণ, সংস্কার ও জুলাই চার্টারসহ যেকোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
আরও পড়ুন
আবারো বাড়ছে করোনা, শিক্ষার প্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

আবারো বাড়ছে করোনা, শিক্ষার প্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

ভারতসহ বিভিন্ন দেশে করোনার নতুন উপধরনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করা হয়েছে। এই প্রেক্ষাপটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা রোধে স্বাস্থ্য অধিদপ্তরের ৫টি নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান। সংক্রমণ প্রতিরোধে প্রধান নির্দেশনাগুলো হলো : * নিয়মিতভাবে সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া। * জনসমাগমস্থলে এবং ঘরের বাইরে মাস্ক ব্যবহার করা। * আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ শারীরিক দূরত্ব (অন্তত ৩ ফুট) বজায় রাখা। * অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা। * হাঁচি-কাশির সময় টিস্যু বা কনুই দিয়ে মুখ:
আরও পড়ুন
রামগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর প্রীতিভোজ

রামগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর প্রীতিভোজ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে রামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মানে ঈদ পরবর্তী আড্ডা ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। রামগঞ্জ প্রেসক্লাব সভাপকি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে সোমবার সকাল ১১টায় রামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ওই প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী রামগঞ্জ পৌর শাখার সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেনর সঞ্চালনায় ওই প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা আমীর মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাষ্টার আবুল হোসেন, পৌর শাখার সভাপতি এড. হাসান বান্না, সুরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ দেওয়ান মোঃ ইউসুফ, সহকারী সেক্রেটারী মাষ্টার ফয়সাল আহম্মদ,:
আরও পড়ুন
রামগঞ্জে সরকারি হাসপাতালে সন্ত্রাসী হামলা সাংবাদিক সহ আহত ১০, গ্রেপ্তার ৩

রামগঞ্জে সরকারি হাসপাতালে সন্ত্রাসী হামলা সাংবাদিক সহ আহত ১০, গ্রেপ্তার ৩

 আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক রেদোয়ান সালেহীন নাঈমের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।  এতে একজন সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রবিবার (৮ জুন) রাত ৯টার দিকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ও বাহিরে এ ঘটনা ঘটে।  খবর পেয়ে দ্রুত রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার ও কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  এঘটনায় রবিবার দিবাগত রাত ১টায় আঙ্গারপাড়া ও টামটা এলাকা থেকে ঘটনার সাথে জড়িত মাসুদ, কামাল ও তুষার নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শৈরশই গ্রামের:
আরও পড়ুন
আব্দুল হামিদকে কেন গ্রেফতার করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আব্দুল হামিদকে কেন গ্রেফতার করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা না থাকায় গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৯ জুন) রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই, তাই গ্রেফতারের প্রশ্নই আসে না। তবে যদি কোনো অপরাধ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সরকার চেষ্টা করছে অপরাধ করেননি এমন কারও যাতে শাস্তি না হয়। তাই প্রতিটি মামলার গভীর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জের এসপি ও তদন্ত কর্মকর্তার:
আরও পড়ুন
৪ দিনের সফরে সোমবার যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

৪ দিনের সফরে সোমবার যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আগামীকাল সোমবার (৯ জুন) চারদিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। রাজা চার্লসের হাত থেকে নেবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’। ১১ জুন প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। গত বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার এই সফরে প্রবাসীদের সাথে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নেতারা। ড. ইউনূসকে স্বাগত জানাতে এরইমধ্যে প্রস্তুতি শেষ করেছেন তারা। বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ:
আরও পড়ুন
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল ‘পবিত্র ঈদুল আযহা’ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে জানাই শুভেচ্ছা এবং ঈদ মোবারক।’ প্রধান উপদেষ্টা বলেন, মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও চরম ত্যাগের অনুপম নিদর্শন। হযরত ইব্রাহীম (আঃ) মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রিয় সন্তান হযরত ইসমাইল (আঃ)-কে কোরবানি করতে উদ্যত হন। এই দৃষ্টান্ত অনুসরণ করে সারা বিশ্বের মুসলমানগণ ঈদুল আযহায় পশু কোরবানি দিয়ে থাকেন। আল্লাহর নিকট আত্মসমর্পণ ও আত্মদানের এই সুমহান:
আরও পড়ুন
রাত পোহালেই শুরু হজ, মুহূর্ত গুনছেন হাজীরা

রাত পোহালেই শুরু হজ, মুহূর্ত গুনছেন হাজীরা

রাত পোহালেই শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। আগামীকাল বুধবার হজের প্রথম দিন। এ উপলক্ষ্যে নিরাপত্তা ব্যাবস্থা ব্যপক জোরদার করেছে সৌদি আরব সরকার। নিয়ম অনুযায়ী, আজ মঙ্গলবার (৭ জিলহজ) সন্ধ্যার পর মক্কার পবিত্র মসজিদুল হারাম বা নিজ আবাসন থেকে হজের নিয়ত করে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনার উদ্দেশে রওনা হবেন হজযাত্রীরা। বুধবার (৪ জুন) ইহরাম বেঁধে সারা দিন মিনায় অবস্থান করবেন। পরদিন বৃহস্পতিবার হজের মূল কার্যক্রম হিসেবে হাজিরা আরাফায় অবস্থান করবেন। হজের অংশ হিসেবে হাজিরা ৮ থেকে ১২ জিলহজ মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করবেন। এরপর সাঈ, তাওয়াফ ও দমে শোকর আদায়ের মাধ্যমে পাঁচ দিনব্যাপী হজের কার্যক্রম শেষ হবে। হজ পালনের:
আরও পড়ুন
৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ

৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ৭ লক্ষ ৯০ হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব পেশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, এই বাজেট জিডিপি’র ১২.৭ শতাংশ। এর মধ্যে পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৫ লক্ষ ৬০ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লক্ষ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আজ বিকেল ৩টায় বিটিভির পর্দায় অর্থ উপদেষ্টা এ বাজেট পেশ করেন। অর্থ উপদেষ্টা বলেন, ২০১৫ সালের পর অদ্যাবধি কোন বেতন কাঠামো প্রণীত না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি। তিনি বলেন সম্পদের সুষম বণ্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবারের:
আরও পড়ুন
২০২৫-২৬ বাজেটে দাম বাড়বে যেসব পণ্যের

২০২৫-২৬ বাজেটে দাম বাড়বে যেসব পণ্যের

আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে বাজেট নিয়ে কথা বলা শুরু করেন তিনি। এবারের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। প্রতিবারের মতো এবারের বাজেটেও অনেক পণ্যের দাম বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে- মুঠোফোন, ওয়াশিং মেশিন, সিগারেট, অনলাইন কেনাকাটা, ব্লেন্ডার, প্লাস্টিকের তৈজসপত্র, এলপিজি সিলিন্ডার, রড, সাবান-শ্যাম্পু, বিদেশি চকলেট লিপস্টিক ব্লেড, দেশে তৈরি মোবাইল ফোন, গৃহস্থালি প্লাস্টিক সামগ্রী, এলপিজি, দেশে তৈরি এলপিজি সিলিন্ডার, ফ্ল্যাট, বলপয়েন্ট কলম, হেলিকপ্টার সার্ভিস, দেশে তৈরি ওয়াশিং মেশিন, দেশে তৈরি মাইক্রো ওভেন, দেশে তৈরি ইলেকট্রিক ওভেন, দেশে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.