জাতীয়

ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ঢাকার ১ম যুগ্ম জেলা আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ডিএসসিসি নির্বাচনকে অবৈধ ঘোষণা করেন আদালত। পাশাপাশি ফলাফলের গেজেট বাতিল ও আগের মেয়র ফ্জলে নূর তাপসকে অবৈধ বলে রায় দেন আদালত। রায় ঘোষণার পর ইশরাক হোসেন বলেন, সেই নির্বাচনে কারচুপির মাধ্যমে ভোট জালিয়াতি হয়েছিল। এই রায়ে আমি ন্যায়বিচার পেয়েছি। তবে মেয়র হিসেবে শপথ নেব কিনা তা দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে ডিএসসিসি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল ও পুনরায় ভোটের দাবিতে মামলা করেন:
আরও পড়ুন
হাজার মাসের চেয়েও উত্তম রাত, পবিত্র শবে কদর

হাজার মাসের চেয়েও উত্তম রাত, পবিত্র শবে কদর

২০ রমজানের পর যেকোনো বিজোড় রাতই হতে পারে শবে কদর। তবে ২৬ রমজানের দিবাগত রাতেই শবে কদর আসে বলে অনেক আলেমদের অভিমত। সে হিসেবে আজ হতে পারে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। ‘শবে কদর’ ফারসি শব্দ। শব মানে রাত বা রজনী। আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হবে এটি। আরবি দিন যেহেতু সূর্যাস্ত থেকে শুরু হয় তাই সন্ধ্যার পর থেকেই পবিত্র শবে কদরের মাহেন্দ্রক্ষণ এসে হাজির হবে মুসল্লিদের কাছে। পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছিল পবিত্র কোরআন। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানেরা মসজিদসহ বাসা-বাড়িতে ইবাদত বন্দেগিতে মশগুল:
আরও পড়ুন
চীনের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

চীনের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বিএফএ’র সাইডলাইনে বোয়াও স্টেট গেস্ট হাউসে তাদের এই বৈঠক হয়। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন চীন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইউ। এর আগে, গতকাল (২৬ মার্চ) বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে চীনে যান ড. ইউনূস। আজ সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন তিনি। বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এই অধিবেশনের পর স্থানীয় সময় দুপুর ২টায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু দোংইউ। এ ছাড়া, জাতিসংঘের সাবেক মহাসচিব:
আরও পড়ুন
স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। এরপর ৬ টা ১১ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গনে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। :
আরও পড়ুন
মহান স্বাধীনতা দিবস আজ

মহান স্বাধীনতা দিবস আজ

হাজার বছরের সংগ্রামমুখর বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। আজ ২৬ মার্চ ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি নতুন একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার যুদ্ধ করে। হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু করে এই দেশের মুক্তিকামী জনতা। ৯ মাসের রক্তক্ষয়ী সেই যুদ্ধ শেষে পৃথিবীর মানচিত্রে যোগ হয় এক নাম– বাংলাদেশ। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সর্বশক্তি দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিহত করার নির্দেশ দিয়েছিলেন তিনি। চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। তার আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয় এদেশের:
আরও পড়ুন
ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা

ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা

এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন,  'নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।' মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, 'আমরা চাই, আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ, উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি।' ‘গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের:
আরও পড়ুন
সন্‌জীদা খাতুন আর নেই

সন্‌জীদা খাতুন আর নেই

বাংলাদেশের সংস্কৃতি অঙ্গণের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুন মারা গেছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সন্‌জীদা খাতুনের মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন তার পুত্রবধূ ও ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। তার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বার্তা প্রকাশ করা হয়েছে ছায়ানটের ফেসবুক পেজ থেকে। শোকবার্তায় বলা হয়েছে- সংস্কৃতিকর্মী, শিল্পী, গবেষক, শিক্ষাবিদ ছায়ানট সভাপতি সন্‌জীদা খাতুন-এর প্রয়াণে ছায়ানট গভীর শোক জ্ঞাপন করছে।  সন্‌জীদা খাতুনের জন্ম ১৯৩৩ সালের ৪ এপ্রিল। তার বাবা কাজী মোতাহার হোসেন ছিলেন জাতীয় অধ্যাপক। মা সাজেদা খাতুন গৃহিণী। সন্‌জীদা:
আরও পড়ুন
বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি: প্রধান উপদেষ্টা

স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান শেষে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে এদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট, গুম-খুনের মাধ্যমে একটি ফ্যাসিবাদী সরকার কায়েম করা হয়েছিল। মরণোত্তর পুরস্কার প্রাপ্তদের দেয়ার পালা শেষে, শুধু জীবিতদের পুরস্কার দেয়ার নিয়ম করার আশা জানিয়ে তিনি আরও বলেন, জীবনদ্বীপে পুরস্কার প্রাপ্তদের এই সম্মাননা গ্রহণ করতে না পারা বেদনাদায়ক। দেরিতে হলেও তাদের সম্মান প্রদর্শন করতে পেরে দেশের সবাই আনন্দিত। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের শ্রদ্ধার সঙ্গে:
আরও পড়ুন
বিদেশি ঋণ ৪০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে

বিদেশি ঋণ ৪০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে

বিদেশি ঋণছাড় ৪০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে মোট ৪১৩ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বিদেশি ঋণ এসেছে। এই সময়ে ঋণের সুদাসল পরিশোধ করতে হয়েছে প্রায় ২৬৪ কোটি ডলার। সোমবার (১৪ মার্চ) দুপুরে প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তৈরি জুলাই-ফেব্রুয়ারি মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। অবশ্য অর্থবছরের শুরুর কয়েক মাস বিদেশি ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি হয়েছিল। গত ৮ মাসে বিদেশি ঋণ সবচেয়ে বেশি এসেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে। এ সময়ে এই সংস্থা দিয়েছে প্রায় ১১৩ কোটি ডলার। এ ছাড়া বিশ্বব্যাংক ৯৬ কোটি ডলার ও জাপান ৭৩ কোটি:
আরও পড়ুন
নতুন উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে: শিল্প উপদেষ্টা

নতুন উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে: শিল্প উপদেষ্টা

সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বিদেশি কাপড় যেনো না ঢুকতে পারে, সেই পদক্ষেপ নেয়া হচ্ছে— এমনটা জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। রোববার (২৩ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে ঈদ মেলার উদ্বোধন শেষে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি। শিল্প উপদেষ্টা বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে। পাশাপাশি, আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে, উদ্যোক্তাদের ব্যবসা সহজ করারও উদ্যোগ নেবে সরকার। তিনি বলেন, সরকারের লক্ষ্য উদ্যোক্তা তৈরি করা। আমাদের উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে হবে সেইসাথে নতুনদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। দেশের অর্থনীতিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন শিল্প উপদেষ্টা।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.