Ishraq has been announced as the mayor of Dhaka South
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ঢাকার ১ম যুগ্ম জেলা আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ডিএসসিসি নির্বাচনকে অবৈধ ঘোষণা করেন আদালত। পাশাপাশি ফলাফলের গেজেট বাতিল ও আগের মেয়র ফ্জলে নূর তাপসকে অবৈধ বলে রায় দেন আদালত। রায় ঘোষণার পর ইশরাক হোসেন বলেন, সেই নির্বাচনে কারচুপির মাধ্যমে ভোট জালিয়াতি হয়েছিল। এই রায়ে আমি ন্যায়বিচার পেয়েছি। তবে মেয়র হিসেবে শপথ নেব কিনা তা দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে ডিএসসিসি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল ও পুনরায় ভোটের দাবিতে মামলা করেন…
