জাতীয়

বিআরটি   প্রকল্পের কাজ আপাতত বন্ধ থাকবে: মেয়র আতিকুল

বিআরটি প্রকল্পের কাজ আপাতত বন্ধ থাকবে: মেয়র আতিকুল

রাজধানীর বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ আপাতত বন্ধ থাকবে বলে জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ মঙ্গলবার রাজধানীর উত্তরার জসীমউদ্দীন সড়কে বক্সগার্ডার পড়ে পাঁচজন নিহত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন ডিএনসিসি মেয়র। তিনি বলেন, এ প্রকল্পে কাজ পরিচালনায় ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটছে। জনদুর্ভোগ বাড়ছে। এভাবে উন্নয়ন কাজ চলতে দেওয়া যাবে না। আগে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আতিকুল ইসলাম আরো বলেন, ঢাকায় বিআরটি, মেট্রোরেলসহ অনেকগুলো প্রকল্পের কাজ চলমান। সব প্রকল্পের পরিচালকদের আগামী বৃহস্পতিবার নগর ভবনে ডাকা হয়েছে। তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলেই কাজ শুরু করতে পারবে। সোমবার:
আরও পড়ুন
গার্ডার পড়ে ৫ জন নি’হতের ঘটনায় রিটের পরামর্শ হাইকোর্টের

গার্ডার পড়ে ৫ জন নি’হতের ঘটনায় রিটের পরামর্শ হাইকোর্টের

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন নিহতের ঘটনায় রিটের পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার তিন আইনজীবী নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় স্বপ্রণোদিত হয়ে রুল জারির (সুয়োমোটো) আদেশ প্রার্থনা করলে রিটের পরামর্শ দেন আদালত। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই পরামর্শ দেন। দুর্ঘটনাটি নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল ও অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান। তাঁরা আদালতের কাছে সুয়োমোটো আদেশ প্রার্থনা করেন। তখন আদালত বলেন, ‘আপনারা রিট আবেদন নিয়ে আসেন। তখন আমরা শুনব।’ গতকাল সোমবার বিকেলে উত্তরার জসিমউদ্দিন এলাকায় বিআরটি প্রকল্পের একটি গার্ডার ক্রেন:
আরও পড়ুন
লঞ্চ ভাড়া ৩০ শতাংশ বাড়ল, কার্যকর আজ থেকে

লঞ্চ ভাড়া ৩০ শতাংশ বাড়ল, কার্যকর আজ থেকে

সরকারি-বেসরকারি লঞ্চে যাত্রীভাড়া ৩০ শতাংশ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। ফলে অভ্যন্তরীণ নৌপথে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত বিদ্যমান দুই টাকা ৩০ পয়সা থেকে বেড়ে দাড়ালো তিন টাকা। আর পরবর্তী প্রতি কিলোমিটার দুই টাকা থেকে বেড়ে হয়েছে দুই টাকা ৬০ পয়সা। আর ডেকের চারগুণ বেশি ভাড়া হবে কেবিনের। নতুন এই ভাড়া মঙ্গলবার (১৬ আগস্ট) থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়। এর আগে, ৫ আগস্ট রাত ১২টার পর জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করে সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা:
আরও পড়ুন
জোয়ারের পানিতে ডুবেছে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকা

জোয়ারের পানিতে ডুবেছে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকা

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীসংলগ্ন উপকূলীয় এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। উপজেলা তিনটি ইউনিয়নের ১৫ গ্রামের বিস্তীর্ণ এলাকায় জোয়ারের পানি উঠে গেছে। স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। জানা গেছে, কমলনগরের চরমার্টিন, চরকালকিনি, চরফলকন, পাটারিরহাট, সদরের চররমনী মোহন, রায়পুরে উত্তর চরবংশী, দক্ষিণ চরবংশী ও রামগতির চরআবদুল্লাহসহ প্রায় ১৩টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কমলনগরের চরফলকন উচ্চবিদ্যালয় ও চরকালকিনির মতিরহাট উচ্চবিদ্যালয় মাঠ জোয়ারে কোমর পরিমাণ পানিতে ডুবে গেছে। বাধ্য হয়ে ওই পানি অতিক্রম করেই বাড়িতে ফিরতে হয়েছে শিক্ষার্থীদের। গত চার দিন ধরে সকাল ৭টা ও বিকাল ৪টার পর জোয়ারের পানি উপকূলে উঠতে শুরু করে। সন্ধা ৭টার দিকে পানি আবার নেমে যায়। তবে চার:
আরও পড়ুন
নরসিংদীর পলাশে সেপটিক ট্যাংক থেকে শিশুর ম’রদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে সেপটিক ট্যাংক থেকে শিশুর ম’রদেহ উদ্ধার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর পলাশে সেপটিক ট্যাংক থেকে সালমান হোসেন (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজিরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সালমান হোসেন কাজিরচর এলাকার ইকবাল হোসেনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল সাড়ে ৯টায় শিশু সালমান খেলার জন্য বাড়ি থেকে বের হয়। দুপুর হয়ে গেলেও সালমান বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজ করতে থাকে। বাড়ির আশপাশে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে আহাজারি শুরু হয়। এরপর বাড়ির সদস্যরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পাশাপাশি সালমানের নিখোঁজের ব্যাপারে মাইকিংও:
আরও পড়ুন
চকবাজারে আগুনে হতাহতের ঘটনায় শেখ হাসিনার শোক

চকবাজারে আগুনে হতাহতের ঘটনায় শেখ হাসিনার শোক

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর চকবাজারে একটি হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারতলা ভবনে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। হোটেল থেকে আগুনের সূত্রপাত হলেও ভবনের চারতলার প্লাস্টিক কারখানায় তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  আগুন নেভানোর পর ৬ জনের মৃতদেহ উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস।
আরও পড়ুন
এখনো মরদেহ বুঝে পাননি স্বজনরা, বেঁচে থাকা নবদম্পতির জন্য চাইলেন দোয়া

এখনো মরদেহ বুঝে পাননি স্বজনরা, বেঁচে থাকা নবদম্পতির জন্য চাইলেন দোয়া

মঙ্গলবার (১৬ আগস্ট) ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। সেই অপেক্ষায় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের সামনে অপেক্ষায় আছেন স্বজনরা। সোমবার (১৫ আগস্ট) বিকেলে জসীম উদ্‌দীন মোড়ে আড়ংয়ের সামনে নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে একটি প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হন। এছাড়া দুই যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। জানা গেছে, বৌভাত খেয়ে প্রাইভেটকারে নবদম্পতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন স্বজনরা। পথিমধ্যে উত্তরার জসীম উদ্‌দীন মোড় সংলগ্ন সড়কে বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে নিহত হন ৫ জন। প্রাইভেটকারে ৭ আরোহীর মধ্যে শুধু বেঁচে যান বর হৃদয় (২৬) ও নববধূ রিয়া মনি (২১)। শনিবার (১৩ আগস্ট) বিয়ে হয় তাদের। প্রাইভেটকারে আরোহীদের:
আরও পড়ুন
চরভদ্রাসনে শোক দিবস উপলক্ষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ

চরভদ্রাসনে শোক দিবস উপলক্ষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুব লীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। সোমবার (১৫ আগস্ট) দুপুরে চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজার ও চরভদ্রাসন হাই স্কুলে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ২টি পয়েন্টে তিন হাজার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। হাজিগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কবিরুল আলম সমিতির কার্যালয় থেকে ১হাজার দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় তার:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধ : সংঘর্ষে নারীসহ আহত-৬

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধ : সংঘর্ষে নারীসহ আহত-৬

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জায়গাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহত সবাই জেলা সদর হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যেকের শরীরে বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সৌদিআরব প্রবাসী মোস্তফার ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা অভিযোগ রয়েছে। বাঁধা দিতে গেলে হামলার শিকার হন প্রবাসীর স্ত্রী বিউটি আক্তার। তিনিও হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সোমবার (১৫ই আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ক্ষতিগ্রস্থ প্রবাসীর স্ত্রী বিউটি আক্তার। সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। এ-র আগে সন্ধ্যা উপজেলার লাহারকান্দি ইউনিয়নের দক্ষিণ সফিপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে:
আরও পড়ুন
এএসপি মহরম আলীর বরখাস্তের দাবি এমপির, পুলিশের লাঠি চার্জে ধন্যবাদ জানান ছাত্রলীগ

এএসপি মহরম আলীর বরখাস্তের দাবি এমপির, পুলিশের লাঠি চার্জে ধন্যবাদ জানান ছাত্রলীগ

মইনুল আবেদীন খান, বরগুনাঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরগুনা প্রেসক্লাবে গতকাল (১৫ই আগষ্ট)সন্ধ্যা ৮টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও বরগুনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরগুনা পৌর মেয়র এডভোকেট কামরুল আহসান মহারাজ প্রমূখ। এ সময় অনুষ্ঠানের শেষের দিকে সাংবাদিকদের প্রশ্নে গতকাল(১৫ই আগষ্ট) ঘটে যাওয়া বরগুনায় পুলিশের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.