জাতীয়

সোনাইমুড়িতে গাঁজা, মদ ও ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সোনাইমুড়িতে গাঁজা, মদ ও ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

বি.চৌধুরী তুহিন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে গাঁজা, মদ, ফেনসিডিল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, নদোনা ইউনিয়নের জগজীবনপুরের আব্দুল আজিজের ছেলে সাজ্জাদ হোসেন ওরফে রবি (২৫) বারগাঁও ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ভাবিয়াপাড়ার আব্দুল জলিলের ছেলে রিয়াজুল করিম ওরফে রায়হান (২৫)। মঙ্গলবার(১৬ আগষ্ট) দুপুর ১২টার আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার নদোনা ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নদোনা ইউনিয়নের জগজীবনপুরের নতুন পোদ্দার বাড়ির আব্দুল আজিজের বসতঘর থেকে:
আরও পড়ুন
ফরিদপুরে স্ত্রীর করা মামলায় পুলিশ কর্মকর্তার সশ্রম কারাদণ্ড

ফরিদপুরে স্ত্রীর করা মামলায় পুলিশ কর্মকর্তার সশ্রম কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি: যৌতুকের জন্য স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগে করা মামলায় চুয়াডাঙ্গার দর্শনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শামসুদ্দোহাকে (৪০) দুই বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এসময় তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকাল সাড়ে ৩ টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এ আদেশ দেন। এসময় পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. শামসুদ্দোহা আদালতে উপস্থিত ছিলেন। বাদী পক্ষের আইনজীবী এ্যাড. শাহ মো. আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ পরিদর্শক মো. শামসুদ্দোহা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার পশ্চিম গোপীনাথপুর গ্রামের নুরুদ্দিন আহম্মেদের ছেলে। তিনি পুলিশ পরিদর্শক হিসেবে চুয়াডাঙ্গার দর্শনা থানায় পুলিশ:
আরও পড়ুন
শুদ্ধাচার পুরস্কার পেলেন বশেমুরবিপ্রবি’র এক কর্মকর্তা ও দুই কর্মচারী

শুদ্ধাচার পুরস্কার পেলেন বশেমুরবিপ্রবি’র এক কর্মকর্তা ও দুই কর্মচারী

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০২১-২২ অর্থ বছরের জন্য জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও দুই কর্মচারী। ১৪ আগস্ট, রবিবার ৩ জনের হাতে শুদ্ধাচার পুরস্কারের একটি সনদ ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ তুলে দেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা। সরকার কর্তৃক প্রবর্তিত সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা ও সততা ইত্যাদির উপর ভিত্তি করে প্রজাতন্ত্রের কর্মচারীদের উৎসাহিত করতে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রবর্তন করা হয়। আর এ পুরষ্কার বশেমুরবিপ্রবিতে এবারই প্রথম প্রদান করা হয়েছে। পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের "স্বাধীনতা দিবস হলে" কর্মরত সেকশন অফিসার জনাব মোঃ মাসুম হাওলাদার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর,:
আরও পড়ুন
গার্ডার দুর্ঘটনায় যে নির্দেশনা দিলেন শেখ হাসিনা

গার্ডার দুর্ঘটনায় যে নির্দেশনা দিলেন শেখ হাসিনা

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডারে চাপা পড়ে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় তদন্তসাপেক্ষে জড়িত ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, একনেক সভায় উত্তরার দুর্ঘনার প্রাথমিক প্রতিবেদন তুলে ধরেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব। প্রতিবেদনে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি পাওয়া গেছে। প্রধানমন্ত্রী এ ঘটনার বিষয়ে মন দিয়ে শুনে আবেগতাড়িত:
আরও পড়ুন
চট্টগ্রামে ছেলের গুলিতে মায়ের মৃত্যু

চট্টগ্রামে ছেলের গুলিতে মায়ের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক কলহের জেরে ছেলের গুলিতে এক মায়ের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনার পরপরই পালিয়ে গেছে অভিযুক্ত ছেলে মাইনুদ্দিন মইনুর (৩০)। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলা সদরের সামজার পাড়া নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নারী পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আকতার (৫৫)। জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে বাবার রেখে যাওয়া সম্পত্তি ও টাকা-পয়সা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া লাগে মইনুরের। এ সময় মাকে মাথায় গুলি করেন তিনি। পরে স্থানীয়রা জেসমিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পটিয়া থানার পরিদর্শক:
আরও পড়ুন
বরগুনার অতিঃ পুলিশ সুপার মহরম আলীকে বদলি

বরগুনার অতিঃ পুলিশ সুপার মহরম আলীকে বদলি

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরিশালের রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে। রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান জানান, সার্বিক দিক বিবেচনা করে ও তদন্তের স্বার্থে মহরম আলীকে বরিশালে আমার কার্যালয়ে নিযুক্ত করা হয়। প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যান জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা অ্যাকাডেমির সামনে পৌঁছালে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালান। এতে দুই গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আরও পড়ুন
৪র্থ বার জেলার শ্রেষ্ঠ ওসি রামগঞ্জ থানার এমদাদুল হক

৪র্থ বার জেলার শ্রেষ্ঠ ওসি রামগঞ্জ থানার এমদাদুল হক

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্সে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়ের সভাপতিত্বে ১৬ আগস্ট মঙ্গলবার জুলাই মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক কল্যাণ সভায় সামগ্রিক কর্ম মুল্যায়নে পুলিশ সুপার মহোদয় ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক কে জুলাই ২০২২ মাসে ৪র্থ বারের মতো লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনিত করেন এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠত্ব সনদ, ক্রেস্ট এবং অর্থ পুরষ্কার প্রদান করেন। ওসি এমদাদুল হক এর আগেও বেশ কয়েকবার জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে সুনাম অক্ষুন্ন রাখেন।
আরও পড়ুন
বেঁচে যাওয়া হৃদয়ের মুখে উত্তরা ট্র্যাজেডির বর্ণনা

বেঁচে যাওয়া হৃদয়ের মুখে উত্তরা ট্র্যাজেডির বর্ণনা

মঙ্গলবার (১৬ আগস্ট) সময় সংবাদকে সেই দুর্ঘটনার হৃদয় বিদারক বিবরণ দেন বেঁচে যাওয়া ওই যুবক। হৃদয় বলেন, সম্প্রতি আমরা বিয়ে করেছি। সোমবার আমাদের বৌভাত ছিল। বৌভাত শেষে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলাম। আমাদের যেহেতু গাড়ি আছে, তাই আমার বাবা বলেন, গাড়ি করে তোমাদেরকে শ্বশুরবাড়িতে দিয়ে আসি। আমি, আমার স্ত্রী, আমার বাবা, শাশুড়ি এবং খালা শাশুড়ি ও তার দুই বাচ্চাসহ আমরা গাজীপুরের উদ্দেশে কাওলা বাজার থেকে রওয়ানা দেই। আমার বাবা গাড়ি চালাচ্ছিলেন। আমি ছিলাম পাশের সিটে। আমার স্ত্রী গাড়ির পেছনে ছিলেন। ‘গাড়ি চলা অবস্থায় দেখেছি, স্লাবটা ঝুলছিল। আমরা বুঝতে পারিনি যে ওইটা আমাদের ওপরেই পড়বে। স্লাবটার নিচ দেয়ে সব গাড়ি যাচ্ছিল। বাবা:
আরও পড়ুন
উত্তরায় গার্ডার পড়ে ৫জন নিহতের ঘটনায় মামলা

উত্তরায় গার্ডার পড়ে ৫জন নিহতের ঘটনায় মামলা

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি) ও ক্রেন চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) রাতে উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন নিহতদের স্বজন মো. আফরান মণ্ডল বাবু। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন। তিনি জানান, ক্রেনের চালক, সিজিজিসি ঠিকাদারি প্রতিষ্ঠান ও নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে ক্রেন দিয়ে একটি গার্ডার ওপরে ওঠানো হচ্ছিল। এ সময় ক্রেন উল্টে:
আরও পড়ুন
চক বাজারে নিহতদের ২ লাখ টাকা করে দেবে সরকার

চক বাজারে নিহতদের ২ লাখ টাকা করে দেবে সরকার

রাজধানীর চকবাজারে আগুন লাগার ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিলো সরকার। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দিয়েছেন বলে তার বরাত দিয়ে মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান। সোমবার চকবাজারের পলিথিন ও প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডে ছয় জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তারা ওই ভবনের নিচতলায় বরিশাল হোটেলের কর্মচারী।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.