৪র্থ বার জেলার শ্রেষ্ঠ ওসি রামগঞ্জ থানার এমদাদুল হক

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্সে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়ের সভাপতিত্বে ১৬ আগস্ট মঙ্গলবার জুলাই মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মাসিক কল্যাণ সভায় সামগ্রিক কর্ম মুল্যায়নে পুলিশ সুপার মহোদয় ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক কে জুলাই ২০২২ মাসে ৪র্থ বারের মতো লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনিত করেন এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠত্ব সনদ, ক্রেস্ট এবং অর্থ পুরষ্কার প্রদান করেন।

ওসি এমদাদুল হক এর আগেও বেশ কয়েকবার জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে সুনাম অক্ষুন্ন রাখেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.