জাতীয়

লক্ষ্মীপুরে টাওয়ারের ঝোপে মেছো বাঘ

লক্ষ্মীপুরে টাওয়ারের ঝোপে মেছো বাঘ

লক্ষ্মীপুরের রায়পুরে মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছেন মিল্লাত নামে এক যুবক। বুধবার (১৭ আগস্ট) বিকালে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ছৈয়াল বাড়ির মোবাইল টাওয়ারের ঝোপ থেকে বিপন্ন প্রাণীটি উদ্ধার হয়। এ মোছো বাঘটি স্থানীয় যুবকরা সামাজিক মাধ্যমে প্রকাশ করলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ উপজেলা বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সংরক্ষণের নির্দেশ দেন। দক্ষিণ চর আবাবিল ইউপি চেয়ারম্যান হাওলাদার নুরে আলম জিকু বলেন, বিপন্ন প্রাণীটি উদ্ধার করে স্থানীয় যুবকরা আইনশৃঙ্খলা বাহিনী ও বনবিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করেছেন।
আরও পড়ুন
ডিলিট করা মেসেজ  ফিরিয়ে আনা যাবে  হোয়াটসঅ্যাপে

ডিলিট করা মেসেজ ফিরিয়ে আনা যাবে হোয়াটসঅ্যাপে

ব্যবহারকারীদের জন্য ‘আনডু ডিলিট’ নামের নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ডিলিট করা মেসেজ ফিরিয়ে আনা যাবে। গুগলের জিমেলের ক্ষেত্রেও এমন ফিচার রয়েছে। ভুল করে কোনও মেইল সেন্ড করলে তা কিছু সময়ের মধ্যে ‌‌'‘আনডু’' করার সুবিধা রয়েছে। সেই ফিচারকে চিন্তায় রেখেই এবার হোয়াটসঅ্যাপ এমন ফিচার নিয়ে আসছে। কবে নাগাদ এই ফিচার আসবে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে খুব শিগগিরই চালু হবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপ তিনটি নতুন প্রাইভেসি ফিচার নিয়ে এসেছে। সেগুলো হল- কাউকে না জানিয়ে গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া, অনলাইন স্টেটাস কে দেখবে তা নিয়ন্ত্রণ করা, '‘ভিউ ওয়ান্স’' মেসেজের ক্ষেত্রে স্ক্রিনশট নেওয়া অন্যদের বিরত:
আরও পড়ুন
সিরিজ বোমা হামলার প্রতিবাদে  নোয়াখালীতে যুবলীগের  বিক্ষোভ  মিছিল 

সিরিজ বোমা হামলার প্রতিবাদে  নোয়াখালীতে যুবলীগের  বিক্ষোভ  মিছিল 

 মো. বদিউজ্জামান  ( তুহিন): তৎকালীন  ২০০৫ সালের ১৭ আগস্ট  বিএনপি জামাত জোট সরকারের  আমলে প্রত্যক্ষ  মদদে  জঙ্গি  সন্ত্রাসী  জেএমবি কতৃক  ৬৩ জেলা ৩০০ স্হানে ৫০০ শতাধিক  সিরিজ  বোমা হামলার প্রতিবাদে ১৭ আগস্ট বিকালে নোয়াখালী  মাইজদী  শহরে জেলা যুবলীগের  আহবায়ক ইমন ভট্ট  ও যুগ্ন  আহবায়ক  একরামুল হক বিপ্লবের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ  মিছিল  মাইজদী  বাজার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে  এসে শেষ হয়। বসুরহাট  পৌর মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে  উপজেলা যুবলীগ বসুরহাট  পৌর এলাকায়  এক বিশাল বিক্ষোভ  মিছিল বের করে।  মিছিলটি  পৌর সভার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বসুরহাট আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ:
আরও পড়ুন
নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম 

নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম 

মো.বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালীর বেগমগঞ্জ গাবুয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন বেগমগঞ্জ  উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম। ১৭ আগস্ট পাসপোর্ট অফিসের ডিডির সাথে সাক্ষাৎকালে পাসপোর্ট অফিসে যাওয়ার সামনের রাস্তাটির বেহাল দশা দেখে বেগমগঞ্জ  উপজেলা পরিষদ হতে দ্রুত রাস্তাটির  উন্নয়ন কাজ  করার জন্য নির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন
সেনবাগে রেনেসাঁ পাঠাগারে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন

সেনবাগে রেনেসাঁ পাঠাগারে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন

মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগের বিজবাগ ইউনিয়নের ঐতিহ্যবাহী বালিয়াকান্দি গ্রামে ১৭ আগস্ট বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্নার স্থাপন করেন :সেনবাগ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ চৌধুরী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জাফর আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সহিদুল আলম ( জসীম) সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
আরও পড়ুন
উত্তরায়  প্রাইভেটকারে গার্ডার: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

উত্তরায় প্রাইভেটকারে গার্ডার: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের দুই শিশুসহ পাঁচ যাত্রী নিহত হওয়ার ঘটনায় প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদন করা হয়েছে। বুধবার সুপ্রিমকোর্টের আইনজীবী জাকারিয়া খানের পক্ষে আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম এ রিট করেন। গত পাঁচ বছরে ফ্লাইওভার নির্মাণ কার্যক্রম পরিচালনার জন্য বিআরটির উন্নয়ন প্রকল্পে জননিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে একটি প্রতিবেদন তলবেরও নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। স্বরাষ্ট্র সচিব, সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাগুফতা আহমেদ ওই রিটটি করেন। প্রসঙ্গত, সোমবার বিকালে:
আরও পড়ুন
নোবিপ্রবিতে শোকদিবস স্মারক বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী নোয়াখালী জিলা স্কুল

নোবিপ্রবিতে শোকদিবস স্মারক বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী নোয়াখালী জিলা স্কুল

মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির আয়োজিত জাতীয় শোকদিবস স্মারক বিতর্ক প্রতিযোগিতায় নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে বিজয়ী হয়েছে নোয়াখালী জিলা স্কুল। ১৬ ই আগষ্ট ( মঙ্গলবার) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহিদ ক্যাডেট সার্জেট রুমী ভবনে বিকাল ৪ টায় নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির আয়োজনে নোয়াখালী জিলা স্কুল ও নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে জাতীয় শোকদিবস স্মারক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড মোঃ দিদার উল আলম। এসময়ে আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির:
আরও পড়ুন
বিয়েতে পরিবারের অসম্মতি, ফাঁস নিলো নেত্রকোণার কিশোর

বিয়েতে পরিবারের অসম্মতি, ফাঁস নিলো নেত্রকোণার কিশোর

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় ১৩ বছরের প্রেমিকার সঙ্গে বিয়েতে রাজি না হওয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে বিদ্যা মিয়া (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন। সোমবার ভোরে বাড়ির কাছের রেইনট্রিগাছ থেকে ওই কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ। বিদ্যা মিয়া নেত্রকোণার পৌরশহরের মাহমুদপুর এলাকার রাজমিস্ত্রি আবুল কালামের ছেলে। এলাকাবাসী জানায়, ১৩ বছরের এক কিশোরীর সঙ্গে প্রেম ছিল তার। সকালে ওই কিশোরীকে বিয়ের জন্য নিজ বাড়িতে নিয়ে আসেন বিদ্যা মিয়া। তখন তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা কিশোরীর অভিভাবককে খবর দেন এবং মেয়েকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেন। সন্ধ্যার দিকে মেয়েটিকে পরিবারের লোকজন নিয়ে যাওয়ার সময় ওই কিশোর:
আরও পড়ুন
বানিয়াচং আ’লীগের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বানিয়াচং আ’লীগের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ লুতফুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ:
আরও পড়ুন
শোক দিবসে ১৫ হাজার মানুষকে খাওয়ালেন কাদের মির্জা

শোক দিবসে ১৫ হাজার মানুষকে খাওয়ালেন কাদের মির্জা

মোঃ বদিউজ্জামান তুহিন, নোয়াখালী প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ হাজার মানুষকে খাওয়ালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। সোমবার (১৫ আগস্ট) দুপুরে বসুরহাট পৌর মিলনায়তনসহ পৃথক তিনটি স্থানে তিনি এ আয়োজন করেন। প্রতিটি স্থানে মসুলমান ও হিন্দুদের জন্য আলাদা আলাদা আয়োজন করা হয়। জানা যায়, বসুরহাট পৌরসভা মিলনায়তন, মুছাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও চরহাজারীর হাজারীহাটে প্রায় ১৫ হাজার মানুষের খাবারের আয়োজন করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। পৌর মিলনায়তনে খাবার খেতে আসা মহিম আলী দৈনিক বাংলাদেশ সমাচার ও পল্লী নিউজ কে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.