সিরিজ বোমা হামলার প্রতিবাদে  নোয়াখালীতে যুবলীগের  বিক্ষোভ  মিছিল 

শেয়ার
 মো. বদিউজ্জামান  ( তুহিন):
তৎকালীন  ২০০৫ সালের ১৭ আগস্ট  বিএনপি জামাত জোট সরকারের  আমলে প্রত্যক্ষ  মদদে  জঙ্গি  সন্ত্রাসী  জেএমবি কতৃক  ৬৩ জেলা ৩০০ স্হানে ৫০০ শতাধিক  সিরিজ  বোমা হামলার প্রতিবাদে ১৭ আগস্ট বিকালে নোয়াখালী  মাইজদী  শহরে জেলা যুবলীগের  আহবায়ক ইমন ভট্ট  ও যুগ্ন  আহবায়ক  একরামুল হক বিপ্লবের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ  মিছিল  মাইজদী  বাজার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে  এসে শেষ হয়।
বসুরহাট  পৌর মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে  উপজেলা যুবলীগ বসুরহাট  পৌর এলাকায়  এক বিশাল বিক্ষোভ  মিছিল বের করে।  মিছিলটি  পৌর সভার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বসুরহাট আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.