আজমির-শরিফ পরিদর্শনে প্রধানমন্ত্রী
ভারতের রাজস্থানের আজমির শরিফ পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিতে চার দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিন আজমিরে যান সরকারপ্রধান। একটি ভিভিআইপি ফ্লাইট বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে সেখান থেকে আজমিরে যান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নফল নামাজ ও মোনাজাত করবেন। এর আগে ফ্লাইটটি সকাল ৯টা ১২ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সুফি মঈনুদ্দিন চিশতীর মাজার খাজা গরিব নওয়াজ দরগাহ শরিফে ফাতেহা পাঠ ও মোনাজাত করে:
