জাতীয়

ঝিনাইদহে ভুয়া চিকিৎসককে ১৫ দিনের কারাদণ্ড

ঝিনাইদহে ভুয়া চিকিৎসককে ১৫ দিনের কারাদণ্ড

ঝিনাইদহে এক ভূয়া দন্ত্য চিকিৎসককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের এইচ এস এস সড়কে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী। তিনি বলেন, এইচ এস এস সড়কের সোনালী ব্যাংকের পশ্চিম পার্শে দি ওরাল ডেন্টাল এন্ড ডেন্টিস্ট কেয়ারে বিপ্লব কুমার দাস নামের এক ভূয়া চিকিৎসক দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছে। এমন খবরে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়। সেসময় অননুমোদিতভাবে এলোপ্যাথি চিকিৎসা ও অনুমোদনহীন চিকিৎসা দেওয়ার অপরাধে বিপ্লব কুমার দাসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।  অভিযানে সদর উপজেলা:
আরও পড়ুন
৯০হাজার টন টিএসপি ও ইউরিয়া সার কিনবে সরকার

৯০হাজার টন টিএসপি ও ইউরিয়া সার কিনবে সরকার

মরক্কো ও কাতার থেকে মোট ৯০ হাজার টন টিএসপি ও ইউরিয়া সার ক্রয় করবে সরকার। এর মধ্যে টিএসপি ৩০ হাজার টন ও ইউরিয়া ৬০ হাজার টন। এ পরিমাণ সার কিনতে খরচ ধরা হয়েছে ৬৩৭ কোটি ২৩ লাখ ৫২ হাজার ৫০২ টাকা। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক। তিনি বলেন, অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দুটি এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১১টি প্রস্তাব উপস্থাপন করা হয়।:
আরও পড়ুন
৪৮৯ কোটি টাকার পাঠ্যপুস্তক কিনবে   সরকার

৪৮৯ কোটি টাকার পাঠ্যপুস্তক কিনবে সরকার

প্রাথমিক ও মাধ্যমিকস্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষের জন্য ১১ কোটি ২০ লাখ এক হাজার ৪৭৪টি পাঠ্যপুস্তক কিনবে সরকার। এতে মোট খরচ হবে ৪৮৯ কোটি ২৫ লাখ ২৮ হাজার ৯২৬ টাকা। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।   বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক সাংবাদিকদের জানান অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য দুটি এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১১টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের তিনটি, বাণিজ্য মন্ত্রণালয়ের তিনটি,:
আরও পড়ুন
ডেঙ্গু নিয়ন্ত্রণ আমাদের কাজ নয়; স্বাস্থ্য সচিব

ডেঙ্গু নিয়ন্ত্রণ আমাদের কাজ নয়; স্বাস্থ্য সচিব

ডেঙ্গু নিয়ন্ত্রণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয় বলে জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার। তিনি জানান, ঢাকায় প্রচুর মানুষ ডাব খেয়ে থাকে, এগুলো অনেক সময় পরিষ্কার করা হয় না। এতে এডিস মশার প্রকোপ বাড়ে। ডেঙ্গু নিয়ন্ত্রণ আমাদের কাজ নয়, আমরা সেবা দিয়ে থাকি। ডেঙ্গু সংক্রান্ত এক জরিপের ফল প্রকাশ উপলক্ষে বুধবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য সচিব আরো বলেন, হয়তো সবসময় হয় সবকিছু হয় না, কিন্তু চেষ্টা করা হয়। তবে সবাইকে (ডেঙ্গু) প্রতিরোধের কাজটা করতে হবে। এ জন্য আতঙ্কিত হওয়া যাবে না। প্রথম দিকে যদি চিহ্নিত করা:
আরও পড়ুন
‘আতঙ্কে’ শেয়ার বিক্রির হিড়িক, বড় দরপতন পুঁজিবাজারে

‘আতঙ্কে’ শেয়ার বিক্রির হিড়িক, বড় দরপতন পুঁজিবাজারে

মুনাফা তুলে নেওয়ার প্রবণতা ও শেয়ারের দাম কমার ‘আতঙ্কে’ বুধবার (২১ সেপ্টেম্বর) পুঁজিবাজারে ছিল শেয়ার বিক্রির হিড়িক। এ  চাপে দেশের উভয় দরপতন হয়েছে পুজিবাজারে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম, সূচক ও লেনদেন। ফলে একদিনেই বিনিয়োগকারীদের পুঁজি উধাও হয়েছে ১ হাজার ৬১৫ কোটি ১৫ লাখ ৫২ হাজার টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের চতুর্থ কর্মদিবস শেয়ার বিক্রির চাপ এতটাই বেশি ছিল যে, দেড় শতাধিক কোম্পানির বিক্রেতা ছিল, কিন্তু ক্রেতা ছিল না। ৩৭১টি কোম্পানির মধ্যে দাম কমেছে ১৫৯টির শেয়ারের দাম। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪৫ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ১৩০ পয়েন্ট। সূচকের পাশাপাশি:
আরও পড়ুন
টিসিবিকে ১৬৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমতি

টিসিবিকে ১৬৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমতি

সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে দেশের তিন কোম্পানি কাছ থেকে ১৬৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমতি দেওয়া হয়েছে। এ তেল কেনায় সরকারের খরচ হবে ৩০৫ কোটি ২৫ লাখ টাকা। বুধবার (২১ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়ালি সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির মাধ্যমে সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই তেল কিনতে খরচ ধরা হয়েছে ১০১ কোটি ৭৫ লাখ টাকা। এর আগে:
আরও পড়ুন
হাসনাতের অনশন ভাঙালেন উপাচার্য, আশ্বাস  দাবি পূরণের

হাসনাতের অনশন ভাঙালেন উপাচার্য, আশ্বাস দাবি পূরণের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক জটিলতায় সৃষ্ট নানা রকম হয়রানি বন্ধ ও ৮ দফা দাবিতে আমরণ অনশনে বসা ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহর অনশন ভাঙালেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে প্রায় ২৭ ঘণ্টা পর পানি খাইয়ে অনশন ভাঙান উপাচার্য। এসময় তিনি শিক্ষার্থীদের সব দাবি পূরণের আশ্বাস দেন। উপাচার্য বলেন, আমি ঘোষণা দিচ্ছি, এই মুহূর্ত থেকে কোনো শিক্ষার্থীকে দাপ্তরিক কাজের জন্য আর রেজিস্ট্রার বিল্ডিংয়ে যেতে হবে না। সব কাজ হল এবং বিভাগে সম্পন্ন হবে। সেখানে আমাদের লোকবল দেওয়া আছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
আরও পড়ুন
আজ পবিত্র  আখেরি চাহার শোম্বা

আজ পবিত্র আখেরি চাহার শোম্বা

মুসলিম বিশ্বের জন্য আজকের দিন তাৎপর্যবহ। আজ পবিত্র আখেরি চাহার শোম্বা। সফর মাসের শেষ বুধবার মহানবী (স.) রোগমুক্তি পেয়েছিলেন।  তাই মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস হিসাবে এই দিনটি পালিত হচ্ছে। পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষ্যে আজ বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে আলোচক হিসাবে অংশগ্রহণ করবেন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক আল আযহারী। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকার। আখেরি চাহার শোম্বা মূলত আরবি ও ফার্সি পরিভাষা। আরবি শব্দ আখেরি অর্থ শেষ। চাহার শোম্বা ফার্সি যার অর্থ বুধবার। অর্থাৎ সফর:
আরও পড়ুন
বরের সাথে হানিমুনে গিয়ে প্রেমিকের সঙ্গে উধাও নববধূ

বরের সাথে হানিমুনে গিয়ে প্রেমিকের সঙ্গে উধাও নববধূ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বউকে নিয়ে হানিমুনে এসে মারধরের স্বীকার হন বলে অভিযোগ করেছেন মনিরুল ইসলাম নামের এক পর্যটক। পরে মনিরুল ইসলামকে রেখে তার স্ত্রী সাবেক প্রেমিকসহ ওই হামলাকারীদের সঙ্গে পালিয়ে যায় বলে এমন অভিযোগ উঠে। গত মঙ্গলবার (২০) রাত সাড়ে ১১টায় কুয়াকাটা জিরো পয়েন্ট ফ্রাই মার্কেট সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুয়াকাটা টুরিস্ট পুলিশ মনিরুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করলেও খোঁজ মেলেনি তাঁর স্ত্রী নুরে জান্নাতের। মারধরের স্বীকার পর্যটক মনিরুল ইসলাম বরগুনা জেলার কেজি স্কুল সংলগ্ন আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। মনিরুল ইসলাম অভিযোগ করে জানান,‘আমরা সৈকতে ঘোরাঘুরির পরে সন্ধ্যায় রুমে আসি কিন্তু আমার:
আরও পড়ুন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে   ৩ পদে ৩১ জনের চাকরি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৩ পদে ৩১ জনের চাকরি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। ৩টি ভিন্ন পদে ৩১ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ১৬ অক্টোবর। ১। পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা: ৩টি শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা ২। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা: ১৩টি শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পাস অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.