জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চাচ্ছেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে জোরালো ভূমিকা পালনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর হাইকমিশনার ফিলিপো গ্রান্ডির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে হোটেল লোটে প্যালেস নিউইয়র্ক মিটিং রুমে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭ তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর কার্যক্রম নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। গ্রান্ডির সঙ্গে বৈঠকে শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারে ইউএনএইচসিআরের তৎপরতা বাড়ানোর ওপরও জোর দেন। জবাবে গ্রান্ডি বলেছেন, তিনি শিগগিরই মিয়ানমার:
আরও পড়ুন
চরফকিরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ পরিবারের পাশে প্রশাসন

চরফকিরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ পরিবারের পাশে প্রশাসন

মোঃ বদিউজ্জামান (তুহিন), প্রতিনিধি নোয়াখালী: নোয়াখালী কোম্পানীগঞ্জের ৫ নং চরফকিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কচ্চপিয়াতে ২০ সেপ্টেম্বর গভীর রাতে এক বসত বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ২০ সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে গিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কল্যাণ সহায়তা তহবিল থেকে ক্ষতিগ্রস্হ পরিবারকে ২ টি কম্বল শুকনো খাবার প্যাকেট ও নগদ সাড়ে ৭ হাজার টাকা অনুদান প্রদান করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উল আলম ভূঁইয়া। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন ও চরফকিরা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মো. জায়দল হক ( কচি)।
আরও পড়ুন
বঙ্গবন্ধুর সমাধিতে প্রফেসর সিদ্দিকুর রহমানের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে প্রফেসর সিদ্দিকুর রহমানের শ্রদ্ধা

মোঃ ফজলে রাব্বি , বশেমুরবিপ্রবিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বঙ্গবন্ধু ও ১৯৭৫-এর ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন ও তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন তিনি। কৃষিবিদ প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনায় দোয়া করেন। পরে তিনি সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে পরিদর্শক বহিতে:
আরও পড়ুন
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ৪ শর্তে শিথিল

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ৪ শর্তে শিথিল

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের কড়াকড়ি শিথিল করা হয়েছে। কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের বাজেট বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। এতে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে চারটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। শর্তগুলো - ১. পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি অর্থায়নে এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা/বিশ্ববিদ্যালয়/দেশ কর্তৃক প্রদত্ত স্কলারশিপ/ফেলোশিপের আওতায় বৈদেশিক অর্থায়নে মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যয়নের জন্য বিদেশ ভ্রমণ করা যাবে। ২. সরকারের সঙ্গে বিভিন্ন বৈদেশিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয়ের মধ্যে সই-সমঝোতা স্মারক (এমনওইউ)-এর ভিত্তিতে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় আয়োজিত বিশেষায়িত/পেশাগত প্রশিক্ষণে অংশগ্রহণে বিদেশ ভ্রমণ করা:
আরও পড়ুন
২০ জেলায়  ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতের আভাস

২০ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতের আভাস

দেশের ২০ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, আজ দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পূর্বাভাসে বলা হয়েছে, ২০ জেলার ওপর দিয়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ ঝড় হতে পারে। তিনি আরও জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।:
আরও পড়ুন
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের  ৭৭ তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টা ২৫ মিনিটে নিউইয়র্ক জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানিয়েছেন। আগে প্রধানমন্ত্রী প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগদান শেষে স্থানীয় সময় সোমবার রাত ৮টায় লন্ডন ত্যাগ করেন। গত ১৫ সেপ্টেম্বর পূর্ব নির্ধারিত সফরে লন্ডন যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৮ সেপ্টেম্বর:
আরও পড়ুন
নবীপুরকে আধুনিক মডেল ইউনিয়নে রুপান্তর করব__চেয়ারম্যান সোহেল

নবীপুরকে আধুনিক মডেল ইউনিয়নে রুপান্তর করব__চেয়ারম্যান সোহেল

মো. বদিউজ্জামান (তুহিন),নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী  সেনবাগের  ৯ নং নবীপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান বেলায়েত হোসেন (সোহেল) জনগণের কাছে আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছে। নোয়াখালী  ২ সেনবাগ  সোনাইমুড়ী ( আংশিক)  আসনের এমপি বিশিষ্ট  শিল্পপতি আলহাজ্ব  মোর্শেদ  আলম  এর সহযোগিতা নবীপুর বাজার থেকে নলদিয়া কাঁচা সড়কটি ৮৩ লাখ টাকা ব্যয়ে স্হানীয়  সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ১৯ সেপ্টেম্বর   শুভ উদ্বোধন করেন। সড়কটি নির্মিত হলে  শ্রীপদ্দি, নলদিয়া এবং নবীপুর গ্রামের হাজার হাজার মানুষ উপকৃত হবে। চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল বলেন, আমি আমার স্বপ্নের নবীপুর কে একটি আধুনিক সমৃদ্ধ মডেল ইউনিয়নে রূপান্তর করব ইনশাল্লাহ।
আরও পড়ুন
বানিয়াচংয়ে সাংবাদিক রাজীব নুর’র উপর হামলায় আইন-শৃংখলা কমিটির নিন্দা

বানিয়াচংয়ে সাংবাদিক রাজীব নুর’র উপর হামলায় আইন-শৃংখলা কমিটির নিন্দা

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক রাজীব নুর সহ স্থানীয় ৩ সাংবাদিকের উপর হামলার ঘটনায় উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি হামলাকারীদের কে আইনি ব্যাবস্থায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়। এছাড়াও অবৈধ দখলদারদের কবল থেকে বিশ্বখ্যাত ভূপর্যটক রামনাথ বিশ্বাসের পৈতৃক বাড়ি উদ্ধারের দাবি জানানো হয়েছে। গত ১১ সেপ্টেম্বর রামনাথের পৈতৃক বাড়ির তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক রাজীব নুর সহ স্থানীয় ৩ সাংবাদিক হামলার শিকার হয়েছিলেন। বাড়িটির অবৈধ দখলদার ওয়াহেদ ও তার ৩ ছেলে ওই হামলা চালিয়েছিলো। রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বানিয়াচং উপজেলা পরিষদের:
আরও পড়ুন
বেগমগঞ্জে জাইকার অর্থায়নে ১২ লাখ টাকার প্রসূতি সেবা সরঞ্জাম

বেগমগঞ্জে জাইকার অর্থায়নে ১২ লাখ টাকার প্রসূতি সেবা সরঞ্জাম

মো. বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১২ লাখ টাকার প্রসূতি সেবা সরঞ্জাম সরবরাহ করা হয়। ১৯ সেপ্টেম্বর উপজেলা পরিষদের পক্ষ থেকে এ প্রসূতি সেবা সরঞ্জাম পরিবার পরিকল্পনা বিভাগের হাতে তুলে দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুন নাহার।
আরও পড়ুন
বেতাগির ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেতাগির ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মইনুল আবেদীন খান- মোটা টাকার বিনিময়ে নারী ও শিশু নির্যাতন মামলার মিথ্যা ও বানোয়াট তদন্ত প্রতিবেদন দাখিল করার অভিযোগে বরগুনা জেলার বেতাগী উপজেলার এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী। সোমবার বিকেল ৪টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বলইবুনিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম হাওলাদারের কন্যা মোসা: রেকসনা আক্তার লিখিত বক্তব্য বলেন, খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামের আতাউর রহমান প্রিন্সের সাথে ২০০৫ সালে প্রথম স্ত্রীর তথ্য গোপন করে বিয়ে হয়। বিয়ের পরপরই শারীরিক-মানসিক ওয়ার্থিক নানা প্রকার অত্যাচার ও নির্যাতন চলতে থাকে। এ বিষয়ে বিভিন্ন সময়ে একাধিকবার স্বামীর বিরুদ্ধে মামলাও:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.