জাতীয়

নেত্রকোনায় লোকসংগীত উৎসব

নেত্রকোনায় লোকসংগীত উৎসব

নেত্রকোণা প্রতিনিধি : ‘এমন সমাজ কবে গো সৃজন হবে যেদিন হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান জাতি গোত্র নাহি রবে’ লালনের এই বাণীকে ধারণ করে অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে নেত্রকোনায় অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী লোকসংগীত উৎসব। শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় শহরের স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। বাংলাদেশ উদীচী নেত্রকোণা জেলা সংসদের উদ্যোগে লোকসংগীত উৎসবের আয়োজন করা হয়েছে। এতে লাঠিনৃত্য, লোকনৃত্যসহ দেশীয় বাদ্য বাজিয়ে উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবের শুরুতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। আরও বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান অসীত সরকার সজল, পুলিশ সুপার:
আরও পড়ুন
বশেমুরবিপ্রবিতে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

বশেমুরবিপ্রবিতে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ. কিউ. এম. মাহবুব। সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. হাসিবুর রহমান এবং অত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন- সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমান, মজনুর রশিদ, আইরিন পারভিন,শামীমা নাসরিন, শামসুল আরেফিন, শিমন রহমান, তুলিকা পোদ্দার, প্রভাষক তামান্না রশিদ:
আরও পড়ুন
যেসব কর্মকাণ্ডে হবে র‍্যাগিং-বুলিং , থাকবে শাস্তির বিধান

যেসব কর্মকাণ্ডে হবে র‍্যাগিং-বুলিং , থাকবে শাস্তির বিধান

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং-বুলিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কোনো শিক্ষার্থীকে ইচ্ছাকৃতভাবে ক্ষতিকর বা বেদনাদায়ক এবং আক্রমণাত্মক ব্যবহার, ব্যঙ্গ করে নাম ধরে ডাকা, বদনাম করা, লাথি মারা, বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করা বা উত্যক্ত করা, এমনকি অবহেলা বা এড়িয়ে চলে মানসিক চাপ দেওয়া র‍্যাগিং-বুলিংয়ের পর্যায়ে পড়ে বলেও উল্লেখ করা হয়েছে। এর আগে শিক্ষাসচিব সোলেমান খানের সভাপতিত্বে ‘শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং-বুলিং প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা-২০২৩’ এর খসড়া চূড়ান্তকরণ সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মিজানুর রহমান সই করা এ নীতিমালাটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, র‍্যাগিং-বুলিং প্রতিরোধে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং-বুলিং প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।:
আরও পড়ুন
পাঠ্যবইয়ের ভুল ও সমস্যা- বৈঠকে বসছে এনসিটিবি-শিক্ষা মন্ত্রণালয়

পাঠ্যবইয়ের ভুল ও সমস্যা- বৈঠকে বসছে এনসিটিবি-শিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও মাধ্যমিকের বই নিয়ে আছে নানা সমালোচনা। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি শতভাগ বই। কাগজের মানটাও যাচ্ছেতাই। এরই মাঝে পাঠ্যবইয়ে ভুল তথ্য ও হুবহু নকল নিয়ে চলছে বিস্তর সমালোচনা। ইতোমধ্যে তিনটি বইয়ে নয়টি সংশোধনীও দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এবার এই লেখকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসতে যাচ্ছে এনসিটিবি ও শিক্ষা মন্ত্রণালয়। আগামী সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলের সঙ্গে এনসিটিবির সভায় বসার কথা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম। তিনি বলেন, ভুলের বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং আমরা এটি নিয়ে কাজ করছি। যারা ভুল:
আরও পড়ুন
আসুন, সবাই এক হয়ে সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ি : প্রধানমন্ত্রী

আসুন, সবাই এক হয়ে সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে বাংলাদেশকে বিশ্বসভায় একটি উন্নত ও শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী আগামীকাল ‘আন্তর্জাতিক হিন্দু সম্মেলন-২০২৩’ উপলক্ষ্যে শুক্রবার দেওয়া এক বাণীতে এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ হিন্দু পরিষদ আয়োজিত ‘আন্তর্জাতিক হিন্দু সম্মেলন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে তিনি অত্যন্ত আনন্দিত। এ উপলক্ষ্যে তিনি দেশের সব সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শেখ হাসিনা বলেন, আবহমান কাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তার ধারাবাহিকতায় বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়:
আরও পড়ুন
ইজতেমায় লাখো মুসল্লির জুমা আদায়

ইজতেমায় লাখো মুসল্লির জুমা আদায়

টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শুরুর দিনে জুমার নামাজ আদায় করেছেন লাখ লাখ মুসল্লি। জুমার নামাজে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নামাজ শুরু হয়। এতে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। দেশের বৃহত্তম এই জামাতে জুমা আদায় করতে রাত থেকেই ভিড় করতে থাকেন মুসল্লিরা। গতরাতে যারা আসতে পারেননি তারা সকাল থেকে আসতে থাকেন তুরাগ তীরে।
আরও পড়ুন
বরগুনায় আমের মুকুলে সুবাসিত  প্রকৃতি

বরগুনায় আমের মুকুলে সুবাসিত প্রকৃতি

মইনুল আবেদীন খান, বরগুনা জেলা প্রতিনিধিঃ প্রকৃতিতে যখন মাঘের হাওয়ার শীতের কাঁপন চলছে। তখন শীত ভেদ করে পাতার ফাঁকে ফাঁকে এখন শতে শতে দেখা মিলছে আমের স্বর্ণালী মুকুলের। ইতিমধ্যে মৌ মৌ ঘ্রাণ ছড়াতেও শুরু করেছে প্রকৃতিতে। রোদ-কুয়াশার লুকোচুরির মধ্যেই বরগুনার ৪নং ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের এ্যাড. সোহরাব এর আমের বাগানের প্রকৃতি সাজাতে স্বর্ণালী মুকুল প্রষ্ফুটিত হচ্ছে গাছে গাছে। তিনি এরই মধ্যে বাগান পরিচর্যায় নেমে পড়েছেন। এবার অনেক গাছে আগাম মুকুলের দেখা মিলছে। এতে সে এবং তার পরিবার সহ তার কমর্চারিরাও ভীষণ খুশি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মৌসুম শুরুর আগে গাছে মুকুল আসা তেমনটা ভালো নয়। কারন আগেভাগে মুকুল আসায় কুঁয়াশায় ক্ষতিগ্রস্ত:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণ, দূর্ভোগ হাজারও মানুষের

লক্ষ্মীপুরে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণ, দূর্ভোগ হাজারও মানুষের

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে চলাচলের জন্য সরকারি বরাদ্ধকৃত রাস্তা দীর্ঘদিন থেকে দখল করে ভবন নির্মানের অভিযোগ উঠেছে হাবিবুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে এই এলাকার প্রায় কয়েক হাজার মানুষ চরম দূর্ভোগে পড়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সদর উপজেলার দিঘলী ইউনিয়নের খাগুড়িয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এঘটনায় দুপুরে ভুক্তভোগীদের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেন মো. নেছার উদ্দিন নামে এক স্থানীয় বাসিন্দা। অভিযোগের ভিত্তিতে পরে তহসিলদার পাঠিয়ে সীমানাপ্রচীর নির্মাণ কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন এসিল্যান্ড। অভিযুক্ত হাবিবুর রহমান একই গ্রামের আব্দুর রহমান কবিরাজ বাড়ির মৃত - মাকছুদুর রহমানের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, খাগুড়িয়া গ্রামের আবদুর রহমান কবিরাজ বাড়িসংলগ্ন:
আরও পড়ুন
রামগঞ্জে আব্দুর রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র পেল সহশ্রাধিক হতদরিদ্ররা

রামগঞ্জে আব্দুর রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র পেল সহশ্রাধিক হতদরিদ্ররা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের হিরাপুর আব্দুর রশিদ ফাউন্ডেশন (আরফা) এর উদ্যোগে হতদরিদ্র ও নিম্ন আয়ের প্রায় সহশ্রাধিক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভাটরা ইউনিয়নের হিরাপুর প্রস্তাবিত কারিগরি কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের যুগ্ন সচিব ও আব্দুর রশিদ ফাউন্ডেশনের সভাপতি হেলাল হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগের সদস্য তছলিম হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ এমদাদুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা:
আরও পড়ুন
ভাঙ্গায় ৬৪ কেজি গাঁজাসহ নারীকে আটক করেছে পুলিশ

ভাঙ্গায় ৬৪ কেজি গাঁজাসহ নারীকে আটক করেছে পুলিশ

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৬৪ কেজি গাঁজাসহ মাহিনুর বেগম (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই গৃহবধূকে আটকের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান। আটক মাহিনুর ভাঙ্গার আলগী ইউনিয়নের তালকান্দা এলাকার আল-আমিন ভূঁইয়ার (৩৫) স্ত্রী। সংবাদ সম্মেলন থেকে জানা গেছে, ভাঙ্গার আলগী ইউনিয়নের তালকান্দা এলাকার একটি চৌচালা টিনের বসতঘরে গাঁজা রাখা হয়েছে -এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে সেখানে অভিযান চালায় ভাঙ্গা থানা পুলিশ। এ সময় মাহিনুর বেগমকে আটক করে তার বসতঘরে তল্লাশি চালিয়ে প্লাস্টিক ও পাটের বস্তার ভেতর থেকে ৬৪:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.