খুলনার কয়রায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
এম এম টিপু সুলতান, খুলনা প্রতিনিধি: রক্তের গ্রুপ জানুন, প্রয়োজনের সময় জীবন বাঁচাতে সাহায্য করুন’ এ স্লোগানকে সামনে রেখে কয়রায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কয়রা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংক কপোতাক্ষ কলেজ শাখা উদ্যোগে মঙ্গলবার কপোতাক্ষ কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কপোতাক্ষ কলেজ শাখার সভাপতি মো. আব্দুল আলীম।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. মিকদাত হোসেন। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কপোতাক্ষ কলেজের অধ্যাক্ষ অদ্রীশ:
